নেইমার ছাড়াই আল ইত্তিহাদকে উড়িয়ে সুপার কাপ জয় আল হিলালের

Share:

নিজস্ব প্রতিনিধি: অপ্রতিরোধ্য আল হিলাল। বৃহস্পতিবার রাতে সুপার কাপে করিম বেনজামাদের আল ইত্তিহাদকে ৪-১ গোলে উড়িয়ে চ্যাম্পিয়ন হল রিয়াদের ক্লাবটি। দলের হয়ে জোড়া গোল করেছেন ম্যালকম। বাকি দুটি গোল করেছেন সালেম আল দাওসারি ও নাসের আল দাওসারি। আল ইত্তিহাদের পক্ষে একমাত্র গোলটি করেছেন আবদের রাজ্জাক হামাদাল্লাহ। চোটের কারণে মাঠে নামতে পারেননি ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার জুনিয়র। যদিও গ্যালারিতে বসেই ক্লাবের ট্রফি জয়ের সাক্ষী থেকেছেন আল হিলাল তারকা।

বৃহস্পতিবার রাতে সুপার কাপের ফাইনালে শুরু থেকেই আক্রমণ-প্রতি আক্রমণে জমে উঠেছিল খেলা। যদিও আল-ইত্তিহাদের তুলনায় আল হিলালের আক্রমণ ছিল অনেক বেশি সংগঠিত। ম্যাচের পাঁচ মিনিটের মাথায় ইত্তিহাদের জাল কাঁপিয়ে দলকে এগিয়ে দেন ম্যালকম। গোল খেয়েই শোধের জন্য তেড়েফুঁড়ে ঝাঁপান করিম বেনজামারা। ২১ মিনিটের মাথায় ইত্তিহাদকে সমতায় ফেরান মরক্কোর তারকা ফুটবলার আবদের রাজ্জাক হামাদাল্লাহ। প্রথমার্ধের শেষের দিকে সালিম আলদাওসারির গোলে এগিয়ে যায় আল হিলাল।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে গোল শোধের জন্য যেমন ঝাঁপায় ইত্তিহাদ, তেমনই ব্যবধান বাড়ানোর জন্য ঝাঁপান আল হিলালের খেলোয়াড়রাও। কিন্তু দুপক্ষই কেউ কারও রক্ষণ ভেদ করতে পারেনি। তবে আক্রমণের দিক থেকে এগিয়ে ছিল আল হিলাল। ম্যাচ যত শেষের দিকে গড়াতে থাকে ততই সালেম আল দাওসারি-ম্যালকমদের আক্রমণের ঝড় সামাল দিতে গিয়ে হিমশিম খান আল ইত্তিহাদের রক্ষণ ভাগের খেলোয়াড়রা। ম্যাচের ৮৯ মিনিটে ফের ইত্তিহাদের জাল কাঁপিয়ে ব্যবধান ৩-১ করেন চলতি মরসুমে দুরন্ত ফর্মে থাকা ম্যালকম। দ্বিতীয়ার্ধের সংযুক্তি সময়ের ৬ মিনিটে আল ইত্তিহাদের জাল কাঁপান নাসের আল দাওসারি। ইতিহাদের হয়ে এদিন ফরাসি ফুটবল তারকা করিম বেনজামা কার্যত কিছুই করতে পারেননি। তাঁকে বোতলবন্দি করে রেখেছিলেন আল হিলালের রক্ষণের খেলোয়াড়রা।

লিফটের মধ্যেই প্রস্রাব, গাজিয়াবাদের আবাসনে যুবকের কীর্তি বন্দি সিসি ক্যামেরায়

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

প্রয়াত রানি মুখোপাধ্যায়ের মা কৃষ্ণা, মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৫ বছর

বাড়ির ভিতরেই স্ত্রীর অগ্নিদগ্ধ দেহ! আত্মহত্যা নাকি খুন, তদন্তে পুলিশ

যুগান্তকারী সিদ্ধান্ত TRAI-র, শুধু কলিং ও SMS সুবিধাযুক্ত রিচার্জ প্ল্যান আনার নির্দেশ

শ্রদ্ধার ‘ইথা’র ভয়ে কাঁটা! প্রভাস ভক্তদের জন্যে খারাপ খবর, ডিসেম্বরে মুক্তি পাচ্ছে না ‘ফৌজি’

শেষকৃত্যের জন্য ১৫ হাজার টাকা রেখে একই বাড়িতে আত্মঘাতী দুই বোন, চিঠিতে লিখলেন…

 ‘ভাত চুরির’ অপবাদে খুলনা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে পিটিয়ে মারার ঘটনায় আটক ব্যাঙ্ক কর্মী

সোনার মেয়ে, শ্রীলঙ্কাকে দুরমুশ করে এশিয়ান গেমসে সোনা জিতলেন হরমনপ্রীতরা

এনকাউন্টারে ঘায়েল জামুইয়ে তরুণীকে যৌন হেনস্তার মূলপাণ্ডা নন্দন যাদব

ঐতিহাসিক ম্যাচে ‘দুর্বল’ জাপানকে হারাতে কালঘাম ছুটল শ্রেয়সদের

বহাল থাকছে গ্রেফতারি পরোয়ানা, কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেলেন পাথরসম্রাট টুলু মণ্ডল

‘শেষ ম্যাচ…সারা জীবনের জন্য’, বিদায়ী ম্যাচে বিশেষ জার্সিতে মাঠে নামবেন মেসি