অস্ট্রেলিয়ান ওপেন থেকে বিদায় নিলেন আলকারেজও

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি বছর অস্ট্রেলিয়া ওপেন কার্যত অঘটনের প্রতিযোগিতা হয়ে দাঁড়িয়েছে। অনামী খেলোয়াড়দের কাছে অবিশ্বাস্যভাবে হেরে একে একে বিদায় নিচ্ছেন তারকা খেলোয়াড়রা। বুধবার সেই তালিকায় নাম লেখালেন কার্লোস আলকারাজ। রড লেভার এরিয়ানায় ষষ্ঠ বাছাই জার্মানির আলেকজান্ডার জেরেভের কাছে হেরে গেলেন বিশ্বের দ্বিতীয় বাছাই। খেলার ফল ৬-১, ৬-৩, ৬-৭ (২/৭), ৬-৪। অন্য কোয়ার্টার ফাইনালে পোল্যান্ডের হুবার্ট হারকাজকে হারিয়ে সেমিফাইনালের টিকিট জোগাড় করে নিলেন রাশিয়ান টেনিস তারকা দানিল মেদভেদেভ। সেমিফাইনালে তিনি মুখোমুখি হবেন আলেকজান্ডার জেরেভ।    

এদিন শুরু থেকেই আলকারেজকে চাপে ফেলে দেন জার্মান টেনিস তারকা। প্রথম সেট ৬-১ গেমে হেসেখেলেই জিতে যান তিনি। অনেকেই ভেবেছিলেন দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়াবেন আলকারেজ। কিন্তু প্রথম সেটের তুলনায় দ্বিতীয় সেটে সামান্য প্রতিরোধ গড়তে পারলেও জেরেভের বিপক্ষে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারেননি। ৬-৩ গেমে হারতে হয়। তবে তৃতীয় সেটে অতিরিক্ত আত্মবিশ্বাসের খেসারত দিতে হয় জার্মান তারকাকে। আর সেই সুযোগে তৃতীয় সেট টাইব্রেকারে ৭-৬ (৭/২) জেতেন আলকারেজ। তবে ওই সেট হেরে পরের সেটেই দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ান জেরেভ। চতুর্থ সেটে আলকারাজকে আর কোনও সুযোগ দেননি তিনি। ৬-৪ গেমে জিতে পৌঁছে গিয়েছেন সেমিফাইনালে।

অন্যদিকে, এদিন পোল্যান্ডের হুবার্ট হারকাজকে হারিয়ে সেমিফাইনালের টিকিট জোগাড় করে নিয়েছেন রাশিয়ান টেনিস তারকা দানিল মেদভেদেভ। ৫ সেটের রুদ্ধশ্বাস এক লড়াইয়ের পরে পোলিশ খেলোয়াড়কে পরাস্ত করেছেন তিনি। প্রথম সেটে টাইব্রেকারে জেতেন  মেদভেদেভ জেতেন ৭-৬(৭/৪)। দ্বিতীয় সেটে দারুণভাবে ঘুরে দাঁড়ান হারকাজ। তৃতীয় সেটে ফের ৬-৩ গেমে জিতে ২-১ ব্যবধানে এগিয়ে যান রুশ তারকা। চতুর্থ সেট ফের চমক দেখান হারকাজ। আধিপত্য নিয়ে খেলে জেতেন ৭-৫ গেমে। কিন্তু শেষ সেটে মেদভেদেভের অভিজ্ঞতার কাছে হার মানতে হয় হারকাজকে।  

 

বাংলাদেশের বিদেশ সচিব হচ্ছেন দিল্লিতে দায়িত্ব সামলানো সালাহউদ্দিন নোমান চৌধুরী

পিতৃপক্ষে পরিবারের কারও মৃত্যু কি অশুভ, নেমে আসে বিপদ? জানুন কি বলছে শাস্ত্র

রক্ত পরীক্ষায় খালি পেট রাখা জরুরি? নয়া গবেষণায় উঠে এল দারুণ তথ্য

পুজোর মধ্যে সুখবর, ১৭ অক্টোবর থেকে সুসময় ৩ রাশির জাতকদের

সৌদি আরবের জ্বালানি শোধনাগারে হুতিদের ড্রোন হামলায় প্রাণ গেল বাংলাদেশির

শিগগিরই বদলে যাচ্ছে রাজ্যের নাম, বড় ঘোষণা শমীকের

এক ধাক্কায় ২৮,০০০ থেকে ৯,০০০ ফুটে নেমে লন্ডন-শিকাগোগামী ব্রিটিশ এয়ারওয়েজ, থরহরিকম্প যাত্রীদের

নাকতলা উদয়নে পঞ্জিকার ইতিহাস, আলিপুর সর্বজনীনে রামায়ণের গল্প বলবেন শিল্পী অনির্বাণ

নন্দীগ্রাম ও রেজিনগরে ভোট অশান্তি রুখতে ৭১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন

গোঁসা ভুলে ‘ভাইপো’কে দলে গুরুত্বপূর্ণ পদ দিলেন পিসি, ভোটে ফায়দা তোলা যাবে?

তালিবানি বাংলাদেশ, মৌলবাদীদের হুমকিতে সুনামগঞ্জে স্থগিত মেয়েদের ফুটবল ম্যাচ

ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার তীব্র আপত্তি, চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ ফেরাচ্ছে না ICC

রণবীর কাপুরের ‘রামায়ণ’-এর সেটে ভয়াবহ অগ্নিকাণ্ড! ঝড়ের বেগে ভাইরাল ভিডিও

চিকিৎসার নামে ঝাড়ফুঁক, নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার ‘ওঝা’