সব টিকিট শেষ, ক্র্যাশ করল সার্ভার, কালো বাজারেও নেই

ব্ল্যাকে বিক্রি হয়েছে চড়া দামে

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  সব টিকিট শেষ। কালো বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে টিকিট। মোটা টাকা দিয়ে সেই টিকিটও অনেকে কিনেছেন। কাউন্টারে তো টিকিট আগেই শেষ হয়ে গিয়েছে। আর ব্ল্যাকেও মিলছে না। যারা সময় থাকতে থাকতে কিনেছিলেন, তারা তো স্বস্তিতে। কিছুটা হলেও স্বস্তিতে যারা নির্ধারিত দামের থেকে মোটা টাকা দিয়ে টিকিট কিনেছেন। হাত কামড়াচ্ছেন তারা, যারা পরে কিনবেন বলে ঠিক করেছিলেন।

ভাবছেন তো ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচের টিকিট ঘিরে খবর। আদৌ নয়। এই খবর ইউএস ওপেনের। আসন্ন ইউএস ওপেন থেকেই অবসর ঘোষণা করবেন সেরেনা উইলিয়ামস। আর সেই ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গিয়েছে। বস্তুত, সেরেনা উইলিয়ামস যেদিন ঘোষণা করলেন আসন্ন ইউএস ওপেন তাঁর টেনিস কেরিয়ারের শেষ ম্যাচ হতে চলেছে, তার পরের দিন থেকেই টিকিট কাটার জন্য লম্বা লাইন। অনেকে অনলাইনে টিকিট কেটেছেন। আর অনলাইনে টিকিট কাটার হিড়িকে সার্ভার এক সময় ক্র্যাশ করে যায়। ফলে, বেশ কয়েক ঘণ্টা অনলাইনে টিকিট কাটা বন্ধ হয়ে গিয়েছিল।

আর যাকে নিয়ে এই প্রতিবেদন, তিনি কী বলছেন?

সেরেনা জানিয়েছেন – যে কোনও ধরনের খেলায় অংশগ্রহণকারী বা অংশগ্রহণকারীদের একটাই লক্ষ্য থাকে – জয়। আমি আমার কেরিয়ারের শেষ ম্যাচ খেলতে নামব জয়ের লক্ষ্য নিয়ে। হেরে গেলে জীবনে একটা আফশোস থাকবে।

আর অবসর প্রসঙ্গে সেরেনা জানিয়েছেন, কোনও কিছু শুরু যেমন আছে, তার শেষও আছে। আজ না হলে কাল আমায় অবসর নিতেই হত। অনেকে বলছেন, আমার আরও কিছুদিন খেলা চালিয়ে যাওয়া উচিত ছিল। কিন্তু আমি অবসরের সিদ্ধান্ত নিয়ে ফেলি।

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল