মঙ্গলে ফের মহারণ, ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি২০ সিরিজ কখন, কিভাবে ফ্রি-তে দেখবেন?

Share:

নিজস্ব প্রতিনিধি: তিন দিনের ওয়ানডে সিরিজে জেতার পর আবারও মঙ্গলবার (৯ ডিসেম্বর) দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে ভারত। যে খেলাকে ভারত ও শ্রীলঙ্কার যৌথভাবে আয়োজিত আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ হিসেবে দেখা হবে। যা  অনুষ্ঠিত হবে ২০২৬ সালের প্রথম দিকেই। এই সিরিজটি শুরু হবে কটকে। তারপরে খেলা হবে চণ্ডীগড়, ধর্মশালা এবং লখনউতে। আহমেদাবাদে শেষ হবে খেলা। চোট সারিয়ে ময়দানে নামছেন শুভমন গিল এবং হার্দিক পাণ্ডে।

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা T20I স্কোয়াড

ভারত :  সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুভমান গিল  (সহ অধিনায়ক)*, অভিষেক শর্মা, তিলক ভার্মা, হার্দিক পান্ড্য, শিবম দুবে, অক্ষর প্যাটেল, জিতেশ শর্মা ( উইকেটকিপার), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), জাসপ্রিত বুমরাহ, বরুণ চক্রবর্তী, আরশদীপ সিং, কুলদীপ যাদব, ওয়াশিংটন, সানন্দন রশিদ।

দক্ষিণ আফ্রিকা

এইডেন মার্করাম (অধিনায়ক), অটনিল বার্টম্যান, করবিন বোশ, ডিওয়াল্ড ব্রেভিস, কুইন্টন ডি কক, টনি ডি জর্জি, ডোনোভান ফেরেরা, রেজা হেন্ড্রিক্স, মার্কো জ্যানসেন, কেশব মহারাজ, জর্জ লিন্ডে, কোয়ানা মাফাকা, ডেভিড মিলার, লুঙ্গি এনগিদি, অ্যানরিক নর্টজে, ত্রিস্তানবস

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি সিরিজটি কোথায় সরাসরি দেখবেন?

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি সিরিজের সরাসরি সম্প্রচারিত হবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। ম্যাচগুলির লাইভ স্ট্রিমিং JioStar অ্যাপে দেখা যাবে।

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি-২০ ম্যাচের সময়সূচী

মঙ্গলবার (৯ ডিসেম্বর)  প্রথম টি-২০ ম্যাচ হবে পদবা বারাবতী স্টেডিয়াম, কটক,  ভারতীয় সময় সন্ধ্যা ৭টা

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দ্বিতীয় টি-২০ ম্যাচ হবে মহারাজা যাদবীন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে  নিউ চণ্ডীগড় (মুলানপুর), ভারতীয় সময় সন্ধ্যা ৭টা

রবিবার  (১৪ ডিসেম্বর) তৃতীয় টি-২০ ম্যাচ, হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম, ধর্মশালা, ভারতীয় সময় সন্ধ্যা ৭টা

বুধবার (১৭ ডিসেম্বর) চতুর্থ টি-২০ ম্যাচ, ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী একানা ক্রিকেট স্টেডিয়াম, লখনউ, ভারতীয় সময় সন্ধ্যা ৭টা

শুক্রবার (১৯ ডিসেম্বর) পঞ্চম টি-২০ ম্যাচ, নরেন্দ্র মোদী স্টেডিয়াম, আহমেদাবাদ, ভারতীয় সময় সন্ধ্যা ৭টা

বলা ভালো, ভারত নতুন শক্তি এবং আত্মবিশ্বাস নিয়ে সিরিজে খেলতে নামবে। শুভমন গিল এবং হার্দিক দুজনকেই খেলার জন্য ফিট ঘোষণা করা হয়েছে, যা দলের কাছে বড় শক্তি। টেস্ট সিরিজের কলকাতায় ঘাড়ের চোট পাওয়ার পর বেশ কয়েকটি সিরিজ থেকে ছিটকে গিয়েছিলেন গিল। হার্দিকও ভুগছিলেন চোটের সমস্যায়। তবে সেই সব আঘাত সারিয়ে ২২ গজের ময়দানে ফিরছেন দুই তারকা।

ধর্মীয় অনুষ্ঠান থেকে ফেরার পথে গভীর খাদে গাড়ি উল্টে মৃত ৭

একই সারিতে দুই শিবির, বাজেট অধিবেশনে ঋতব্রতর পাশেই শোভনদেব!

মেসিকাণ্ডে অবশেষে থানায় হাজিরা অরূপ বিশ্বাসের

আন্তঃরাজ্য শিশুপাচার চক্রের পর্দাফাঁস করল দিল্লি পুলিশ, গ্রেফতার ১২

গরম থেকে শীঘ্রই রেহাই, কবে স্বস্তির বৃষ্টি? দিনক্ষণ জানাল হাওয়া অফিস

ব্রাজিলের হয়ে খেলবেন মেসি? প্রেসিডেন্ট লুলার মন্তব্যে তোলপাড়

বাজারে লঞ্চ হল ৯টি JBL স্পিকার সহ Lenovo Tab Plus Gen 2 ট্যাবলেট

এক রিচার্জেই চলবে ৪টি সিম! ৭৫ জিবি ডেটা সহ নতুন ধামাকা প্ল্যান Jio-র

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

৫ বছরের শিশুকে গণধর্ষণের পর জলে ডুবিয়ে হত্যা, প্রমাণ লোপাটে কাদায় পুঁতে রাখল ধর্ষকরা

পরমাণু অস্ত্রে নিষেধাজ্ঞা থেকে হরমুজ প্রণালি, ইরান-আমেরিকার শান্তি চুক্তিতে যা যা রয়েছে…..

জলের মাঝখানে দাঁড়িয়ে রাজপ্রাসাদ! জানেন দেশের কোথায় অবস্থিত এই ওয়াটার প্যালেস?

নীলগিরির জঙ্গলে লুকিয়ে বিরল পাখিরা! জেনে নিন কোথায় দেখা মিলবে এই ৫ দুর্লভ বিহঙ্গের?