কার্তিকের পর ক্রিকেট থেকে অবসর আরও এক ভারতীয় খেলোয়াড়ের

Share:

নিজস্ব প্রতিনিধি : দীনেশ কার্তিকের পর এবার ক্রিকেট থেকে অবসর নিলেন ভারতীয় অলরাউন্ডার কেদার যাদব। সোমবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অবসরের কথা জানালেন কেদার। বিশ্বকাপজয়ী প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি যেভাবে অবসর নিয়েছিলেন, সেই একই কায়দায় অবসর নিলেন এই অলরাউন্ডার। উল্লেখ্য, ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচ খেলেছিলেন এই ভারতীয় খেলোয়াড়। কিছুদিন আগেই ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছিলেন উইকেটকিপার ব্যাটসম্যান দীনেশ কার্তিক।

এদিন দুপুর তিনটের সময় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন কেদার যাদব। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কেদার জানান, ‘ক্রিকেট জীবনে অনেক সহ খেলোয়াড়ের সমর্থন পেয়েছি। যেভাবে সহ খেলোয়াড়রা আমার প্রতি পূর্ণ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, তাতে আমি ধন্য।‘ পাশাপাশি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অবসরের কথা ঘোষণা করেন কেদার। সেখানে নিজের ক্রিকেটীয় জীবনের একটি ছবি পোস্ট করেন তিনি। ছবির ব্যাকগ্রাউন্ডে ‘জিন্দেগি কি সফর মে’ গানটি বাজছিল। এর আগে ২০২০ সালের ১৫ আগস্ট এই একই কায়দায় অবসর নিয়েছিলেন কেদার যাদব।

উল্লেখ্য, ২০১৪ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল কেদার যাদবের। কেদার যাদব ৭৩টি একদিনের ম্যাচ খেলেছেন। ৭৩টি একদিনের ম্যাচে ২টি শতরান ও ৬টি অর্ধশতরান করেছেন তিনি। এখনও পর্যন্ত ১৩৮৯ রান করেছেন কেদার। স্ট্রাইক রেট ছিল ১০১.৬০। পাশাপাশি একদিনের ক্রিকেট বোলিং করারও নজির রয়েছে কেদারের। একদিনের আন্তর্জাতিক ম্যাচে ৭টি উইকেট নিয়েছেন তিনি। ২০১৫ সালে টি ২০ ম্যাচে অভিষেক হয়েছিল এই ভারতীয় খেলোয়াড়ের। সেই বছর জিম্বাবোয়ের বিরুদ্ধে টি ২০ ক্রিকেটে অভিষেক হয়েছিল কেদারের। ৯টি আন্তর্জাতিক টি ২০ ম্যাচ খেলেছেন তিনি।

মোবাইলের প্রলোভন দেখিয়ে শিশুকে ‘যৌন হেনস্থা’, গ্রেফতার অভিযুক্ত

শ্রাবণ মাসের প্রথম সোমবারে ভক্তদের শুভকামনা জানালেন মুখ্যমন্ত্রী

বিশ্বকাপ জিতে ছোট ভাইকে কোলে তুলে চুমুতে ভরালেন ইয়ামাল, আনন্দে সামিল মা-প্রেমিকা

মহারাষ্ট্রে ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত ৫

CJP-র ‘চলো সংসদ’ অভিযান রুখতে দিল্লিতে মোতায়েন ৫০০০-এর বেশি পুলিশ

স্পেনের হাতে ট্রফি দেওয়ার পর মঞ্চ ছাড়তে নারাজ ট্রাম্প, ভাইরাল ভিডিও

উত্তরে ভারী দুর্যোগের পূর্বাভাস! কলকাতায় হবে বৃষ্টি, কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

অনশন ভাঙার জন্য তিন শর্ত দিলেন সোনম ওয়াংচুক, নিজে হাতে লিখলেন চিঠি

বাংলাদেশের পাসপোর্ট থেকে বঙ্গবন্ধু-মুক্তিযুদ্ধের জলছবি মুছে দিল তারেক সরকার, ঠাঁই পেল জুলাই ষড়যন্ত্র

বিফলে রোহিতের শতরান, ভারতকে ২৭ রানে হারিয়ে একদিনের সিরিজও কব্জা ইংল্যান্ডের

লর্ডসে শুভমনদের বিরুদ্ধে ৩৮৭ রান তুলল ইংল্যান্ড, একা বেন ডাকেট করলেন ১৪১

‘মেসি গোল্ডেন বুট পাবেন,’ বিশ্বকাপ ফাইনালের আগে ভবিষ্যদ্বাণী ‘বন্ধু’ অরূপ বিশ্বাসের

বাংলায় দুটি আইসক্রিম প্ল্যান্ট তৈরি করতে শাহের কাছে আর্জি মুখ্যমন্ত্রীর

চিত্তরঞ্জন এবং নেতাজীর স্মৃতি বিজড়িত আশ্রমের শিশুদের জন্য জার্সি উপহার মুখ্যমন্ত্রীর