তাঁর জন্যই চালু হয়েছিল লাল-হলুদ কার্ড, বিশ্বকাপের মাঝেই চলে গেলেন আর্জেন্টাইন কিংবদন্তি

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্বকাপের শেষ চারে যাওয়ার লড়াইতে কানসাস সিটিতে  সুই‍ৎজারল্যান্ডের মুখোমুখি আর্জেন্টিনা। আর ওই হাই-ভোল্টেজ ম্যাচের আগেই আর্জেন্টিনা ফুটবলের নক্ষত্র পতন। না ফেরার দেশে চলে গেলেন আর্জেন্টিনা জাতীয় দলের প্রাক্তন মিডফিল্ডার আন্তোনিও রাতিন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। তাঁর প্রতি শ্রদ্ধা জানাতেই  কানসাসে কোয়ার্টার ফাইনালে কালো আর্মব্যান্ড পরে খেলতে নেমেছেন লিওনেল মেসিরা।  কে এই আন্তোনিও রাতিন?

রাতিনের ডাক নাম ছিল এল রাতা। তিনি বোকা জুনিয়র্সের প্রতীক হয়ে উঠেছিলেন। দুর্দান্ত লড়াকু মানসিকতা, তেজস্বী স্বভাব এবং অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। তাঁর যোগ্য উত্তরসূরি হলেন রুবেন সুয়ে, ব্লাস আরমান্দো জিউন্তা এবং মরিসিও সের্না। রাতিন ১৫ বছরের পেশাদার কেরিয়ারে বোকার হয়ে ৩৮২টি ম্যাচ খেলেছেন। ১৯৬২, ১৯৬৪ ও ১৯৬৫ সালের লিগ চ্যাম্পিয়নশিপ এবং ১৯৬৯ সালের কোপা আর্জেন্টিনা শিরোপা জিতেছিলেন।

আর্জেন্টিনার জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন রাতিন। বিশ্ব ফুটবল তাঁকে চিরকাল মনে রাখবে ১৯৬৬ সালের বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে সেই বহুল আলোচিত ও বিতর্কিত ম্যাচের জন্য। ওই ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের কাছে ১-০ গোলে হেরেছিল আর্জেন্টিনা। ম্যাচ চলাকালীন জার্মান রেফারি রুডলফ ক্রেইটলেইন রাতিনকে মাঠ ছাড়ার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু মাঠ ছাড়তে অস্বীকৃতি জানান রাতিন। তাঁর দাবি, ‘রেফারি স্প্যানিশ জানতেন না, তাই তিনি রেফারির ভাষা বুঝতে পারছিলেন না।’ ওই ঘটনার পর রেফারি ও খেলোয়াড়দের মধ্যে ভাষার দূরত্বের কারণে সৃষ্ট জটিলতা এড়াতেই ফুটবলের নিয়মে আসে ঐতিহাসিক পরিবর্তন। ১৯৭০ মেক্সিকো বিশ্বকাপে রেফারিদের জন্য হলুদ ও লাল কার্ডের নিয়ম চালু করে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা।

মাঝেরহাটে লরির ধাক্কায় মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

শীতের মরসুমে শরীরের যত্ন নিতে বানিয়ে ফেলুন আমলকির লাড্ডু, রইল রেসিপি

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

চালের গুঁড়ো ছাড়াই বানিয়ে ফেলুন দারুণ স্বাদের চিঁড়ের দুধপুলি

রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় টুকরো টুকরো মা-মেয়ে

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত

বাঙালির লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ