অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বেজিংয়ে আজ মাঠে নামছেন মেসিরা

Share:

নিজস্ব প্রতিনিধি:  বেজিংয়ের ওয়াকার্স স্টেডিয়ামে বৃহস্পতিবার সন্ধ্যায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রীতি ম্যাচ খেলতে মাঠে নামছে আর্জেন্টিনা। এই ম্যাচ ঘিরে দারুণ উন্মাদনার সৃষ্টি হয়েছে গোটা বেজিং শহরের ফুটবলপ্রেমীদের মধ্যে।

কাতার বিশ্বকাপ জয় করার পর মেসিদের দল দুটি প্রদশর্নী ম্যাচে অংশ নিয়েছিল। এবং দুটি ম্যাচেই জয়ের মুখ দেখেছেন মেসি-মার্তিনেজরা। কাজেই চিন সফরে এসেও সেই ধারাই অব্যাহত রাখতে মরিয়া পুরো আর্জেন্টিনা দলটাই।

কেননা এই অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই কাতার বিশ্বকাপে মেসিরা জয় পেয়েছিলেন ২-১ গোলের ব্যবধানে। চিনের মাঠে মেসিদের বিরুদ্ধে তাই অজিদের কাছে এটা একটা বদলা নেওয়ার সুযোগ উপস্থিত। কিন্তু অজিদের কাছে বিশেষ চিন্তার কারণ অবশ্যই আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি।

আরও জানতে পড়ুন: উপযুক্ত প্রমাণের অভাবে পসকো আইন থেকে রক্ষা ব্রিজভূষণের

ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে যোগ দিয়ে অস্ট্রেলিয়ার কোচ গ্রাহাম আর্নাল্ড বলেন, মেসি এই মুহূর্তে বিশ্বের এক নম্বর তারকা। কাতার বিশ্বকাপে আমরা মেসিকে প্রায় অনেকক্ষণই আঁটকে রাখতে সক্ষম হয়েছিলাম। সেই কৌশল এবারও আমরা নেব। তবে শুধু মেসি একা নন, গোটা আর্জেন্টিনা দলের অনেক খেলোয়াড়ই আছেন, যাঁরা যে কোনও মুহূর্তে দলের রং বদলে দিতে পারেন। তাই তাঁদের সবার দিকেই নজর থাকবে আমাদের।

অন্য দিকে আর্জেন্টিনার কোচ স্কালানির কণ্ঠে ঝড়ে পড়ল প্রতিপক্ষকে সমীহ করার বাণী। স্কালানি বলেন, অবশ্যই অস্ট্রেলিয়া শক্তশালী দল। আমি ওঁদের খেলার খুব ভক্ত। তবে আমরা সঙ্ঘবদ্ধভাবে লড়াই করবো। তবে এই ম্যাচে দানিয়েল আলভারেজ খেলবেন কি না,  সেই ব্যাপারে মেসিদের কোচ বলেন, ম্যাচের আগে আলাভারেজের শারীরিক কণ্ডিশন দেখে তবেই সিদ্ধান্ত নেব। কেননা সদ্য চ্যাম্পিয়ান্স লিগ জিতে আলভারেজ দলের সঙ্গে যোগ দিয়েছে। ক্লান্তি থাকারই কথা। সেটা দেখে তবেই চূড়ান্ত সিদ্ধান্ত নেব ম্যাচের আগে।

তৃণমূল প্রধান ও উপপ্রধানের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ, গণপিটুনির শিকার উপপ্রধান

ভালবাসা মানে না বয়স, ২০ দিনের পরিচয়ে সাতপাকে বাঁধা পড়লেন ষাটোর্ধ্ব জুটি

রাত পোহালেই মুখোমুখি ব্রাজিল-হাইতি, কাদের জয়ের ইঙ্গিত দিল সুপার কম্পিউটার

গেরুয়া রঙে সাজছে তারকেশ্বর, থাইল্যান্ড ও উটি থেকে আনা হয়েছে হরেকরকম ফুল

তোলাবাজির অভিযোগে বেহালার ‘বাহুবলী’ তৃণমূল নেতা তারক সিংহের বিরুদ্ধে দায়ের FIR

জামাইষষ্ঠীতে শ্রী চৈতন্য মহাপ্রভুকে ‘জামাই’ রূপে পুজো করা হয় এই মন্দিরে

গলছে বরফ? রাহুল গান্ধিকে জন্মদিনের শুভেচ্ছা এম কে স্ট্যালিনের

লোকসভার অধ্যক্ষের কাছে কাকলি-শতাব্দীদের সাংসদ পদ খারিজের দাবি অভিষেকের

মেলোনিকে নিয়ে অসম্মানজনক মন্তব্য ট্রাম্পের, মার্কিন সফর বাতিল ইতালির বিদেশ মন্ত্রীর

প্রতি রাত কাটাতে বরখাস্ত পুলিশ কর্তার কাছ থেকে ৪ লক্ষ টাকা করে নিয়েছেন পরীমণি

কোভিডের আঁতুড়ঘর উহানের গবেষণাগারকে অর্থ জুগিয়েছেন শীর্ষ মার্কিন বিজ্ঞানী!

বাগনানে বিজেপি নেতাকে খুনের ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

টি টোয়েন্টিতে সবচেয়ে বুড়ো ক্রিকেটার হিসেবে শতরানের ‘রেকর্ড’ গড়লেন বিরাট কোহলির সতীর্থ

নাটাবাড়িতে ‘কাটমানি’ ফেরত পাওয়ার পর তৃণমূল নেতাকে ডিম ছুড়লেন গ্রামবাসীরা