আফগানদের হারিয়ে এশিয়া কাপে টিঁকে রইলেন সাকিবরা

Share:

নিজস্ব প্রতিনিধি, লাহোর: আফগানিস্তানকে ৮৯ রানে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোরে পৌঁছনোর আশা জিইয়ে রাখলেন সাকিব আল হাসানরা। জয়ের জন্য ৩৩৫ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ২৪৫ রানে গুটিয়ে যায় আফগানদের ইনিংস। ইব্রাহিম জারদান (৭৫ রান) ও অধিনায়ক হাশমাতুল্লাহ শাহিদি (৫১ রান) ছাড়া বাকি কোনও আফগান ব্যাটাররাই বড় রান পাননি। জয় পেলেও টাইগারদের সুপার ফোরে পৌঁছনো নির্ভর করছে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের ম্যাচের ফলাফলের উপরে।   

রবিবার লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে মেহেদী হাসান মিরাজ ও নাজমুল হোসেন শান্তর জোড়া শতরানের দৌলতে পাঁচ উইকেট হারিয়ে ৩৩৪ রান তোলে বাংলাদেশ। ওই পাহাড়সম রান তাড়া করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে আফগানিস্তান। প্রথম ওভারে তাসকিনের আমেদের বলে কোনও ক্রমে বেঁচে যান রহমানুল্লাহ গুরুবাজ। কিন্তু দ্বিতীয় ওভারে তাঁকে ফিরিয়ে আফগান শিবিরে আঘাত হানেন শরিফুল ইসলাম। সেই ধাক্কা দারুণভাবে সামলান ইব্রাহিম জারদান ও রহমত শাহ। দুজনে ঠাণ্ডা মাথায় খেলতে থাকেন। ১৮ তম ওভারে বল করতে এসে রহমতকে (৫৭ বলে ৩৩) ফিরিয়ে দিয়ে ব্রেক থ্রু এনে দেন তাসকিন আমেদ। দ্বিতীয় উইকেটে ৭৮ রান যোগ হয় আফগানিস্তানের স্কোর বোর্ডে।

এর পরে অধিনায়ক হাশমাতুল্লাহ শাহিদির সঙ্গে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যান ইব্রাহিম। ৫২ বলে অর্ধশতরান পূর্ন করেন তিনি। এক সময়ে তাঁকে অপ্রতিরোধ্য মনে হচ্ছিল। শেষ পর্যন্ত হাসান মাহমুদের বলে দুর্দান্ত ক্যাচ নিয়ে ইব্রাহিমকে (৭৫) সাজঘরের পথ দেখান টাইগার উইকেটরক্ষক মুশফিকুর রহিম। ইব্রাহিম ফেরার পরে আফগান অধিনায়কের সঙ্গে জুটি বাঁধেন নাজিবুল্লাহ জাদরান। তবে বেশিক্ষণ স্থায়ী হননি। মেহেদী হাসান মিরাজের বলে ক্লিন বোল্ড হয়ে ফিরে যান। পরের ওভারে ফিরে যান হাশমাতুল্লাহ শাহিদিও। শরিফুল ইসলামের বলে আউট হওয়ার আগে আফগান অধিনায়ক করেন ৭০ বলে ৫১। গুলাবদিন নাইবকেও (১৫)ফেরান শরিফুল। বিপজ্জনক হয়ে ওঠার আগে মহম্মদ নবিকে (৬ বলে ৩) ফিরিয়ে দেন তাসকিন আমেদ। খানিকবাদে তাড়াহুড়ো করে রান নিতে গিয়ে সাজঘরে ফেরেন করিম জানাত (১)।  মুজিব উর রহমান (৪) তাসকিনের বলে চালাতে গিয়ে হিট উইকেট হয়ে যান।  শেষের দিকে রশিদ খান খানিকটা মারমুখী মেজাজে ব্যাট করে রানের গতি বাড়ানোর চেষ্টা চালান। কিন্তু তাঁকে থামান তাসকিন আমেদ। ১৫ বলে ২৪ রান করে ফেরেন তিনি। সেই সঙ্গে ২৪৫ রানে গুটিয়ে যায় আফগানদের ইনিংস। টাইগারদের পক্ষে তাসকিন আমেদ ৪৪ রান খরচ করে চার উইকেট নেন। 

মা দুর্গার আশীর্বামা দে খুলবে কপাল, গজকেশরী ও সর্বার্থসিদ্ধি যোগে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

হাতে মোবাইল, মাথায় AI! অজান্তেই আপনার সন্তানের মস্তিষ্ক গিলে খাচ্ছে চ্যাটবট?

বিজয়ওয়াড়ায় চলন্ত গাড়িতে আগুন, ঝলসে মৃত্যু একই পরিবারের চার সদস্যের

স্বয়ং বামাক্ষ্যাপা আসতেন পুজোয়! দু’বার বন্ধের মুখে দাঁড়িয়েও কীভাবে বাঁচল ঐতিহ্য?

ফের যুবভারতী কাঁপাবেন কিংবদন্তি ফুটবলাররা, ২৫ নভেম্বর মুখোমুখি রিয়াল ও বার্সেলোনা

শতরানের পরেই মাঠে কান্নায় ভেঙে পড়লেন ধর্ষণের অভিযোগে জেল খাটা অভিষেক পোড়েল

মুম্বই-থানেতেও জমজমাট দুর্গাপুজো, ঘুরে দেখুন এই ১০ মণ্ডপ

কাশ্মীরের পুঞ্চেতে অনুপ্রবেশের সময় ল্যান্ডমাইন বিস্ফোরণে ছিন্নভিন্ন লস্করের কমান্ডার-সহ চার জঙ্গি

‘সিপিএমের পা ধরছে তৃণমূল, মানুষ সেটা দেখছে,’ খোঁচা শুভেন্দুর

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তর ইস্তফা চাইল কেরল কংগ্রেস

আটা-ভোজ্য তেলের দাম নাগালের বাইরে, সেপ্টেম্বরে খুচরো বাজারে মূল্যবৃদ্ধির হার আরও বাড়ল

ব্যাট হাতে তাণ্ডব রাহুল দ্রাবিড়ের পুত্রের, ৪১ বলে ৮৫ রানের ঝোড়ো ইনিংস অন্বয়ের

ভর দুপুরে জেলাপরিষদে ঢুকে দুষ্কৃতী তাণ্ডব, ভাঙচুর চলল সভাধিপতির ঘরে

ক্যারিবীয়দের হারানোর পরেই ক্ষমা চাইলেন আর্শদীপ সিংহ, কার কাছে?