আজকের কোহলিকে পাওয়ার পিছনে ধোনির হাত, দাবি গাভাসকারের

Share:

নিজস্ব প্রতিনিধি : মহেন্দ্র সিং ধোনির কারণেই ভারতীয় ক্রিকেটে বিরাট কোহলিকে পেয়েছি। ধোনি পিছনে না থাকলে বিরাট কোহলি এই জায়গায় পৌঁছোতে পারতেন না। সম্প্রতি এমনই মন্তব্য শোনা গেল কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাসকারের মুখে।

এবারের আইপিএলে বিরাট কোহলির ফর্ম নিয়ে বিভিন্ন সময়ে সমালোচনামূলক মন্তব্য করতে দেখা গিয়েছে সুনীল গাভাসকারকে। শুক্রবার মুম্বই ইন্ডিয়ান্স ও লখনউ জায়েন্টসের মধ্যে ম্যাচ চলাকালীন বৃষ্টি বিরতির এক সাক্ষাতকারে কোহলির প্রসঙ্গ টেনে আনেন কিংবদন্তি এই ক্রিকেটার। তিনি জানান, ‘বিরাট কোহলির ক্যারিয়ার যখন শুরু হয়, তখন সেটা থেমে থেমে এগিয়েছে। আসলে ধোনি তাঁকে যে অনুপ্রেরণা জুগিয়েছিলেন, সেটাই তাঁকে আজকের কোহলি হতে সাহায্য করেছে।‘

এর আগে কোহলির মন্থর স্ট্রাইক রেট নিয়ে সমালোচনামূলক মন্তব্য করতে দেখা গিয়েছে গাভাসকারকে। এই প্রসঙ্গে কিংবদন্তি এই ক্রিকেটার নাম না করেই জানান, ‘ধরা যাক কারো স্ট্রাইক রেট ১১৮। আপনি প্রথম বলটি খেলার পর ১৪ কিংবা ১৫ তম ওভারে আউট হলেন, তখনও আপনার স্ট্রাইকে রেট ১১৮। এটার জন্য আপনি প্রশংসা প্রত্যাশা করলেও বাস্তবিক ক্ষেত্রে তা ভিন্ন। আমরাও অল্পবিস্তর ক্রিকেট খেলেছি। কিন্তু যেটা দেখি, সেটা বলি। কোনও পছন্দ, অপছন্দ নেই।‘ যদিও গাভাসকারের সমালোচনার জবাব দিয়েছিলেন বিরাট কোহলি। এই প্রসঙ্গে গাভাসকারকে নিশানা করে কোহলি জানান, ‘যারা আমার স্ট্রাইক রেট, স্পিন ভালো খেলতে না পারা নিয়ে কথা বলে তাঁরা আসলে পরিসংখ্যান নিয়ে কথা বলে। দলের জন্য ম্যাচ জয়ই আসল। ১৫ বছর ধরে এটাই করে যাচ্ছি।‘

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে