পুরানের তাণ্ডবে মুম্বইয়ের বিরুদ্ধে ২১৪ রান তুলল লখনউ

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: ক্যারিবীয় ব্যাটার নিকোলাস পুরান ও অধিনায়ক লোকেশ রাহুলের চওড়া ব্যাটে ভর করে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে বড় রানের ইনিংস গড়ল লখনউ সুপার জায়ান্টস। প্রথমে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ২১৪ রান তুলেছে লখনউ। মুম্বইয়ের পক্ষে নুয়ান থুসারা ও পীযূষ চাওলা তিনটি করে উইকেট নিয়েছেন।    

শুক্রবার ঘরের মাঠ ওয়াংখেড়ে স্টেডিয়ামে নিয়ম রক্ষার ম্যাচে প্রথমে টসে জিতে লখনউকে ব্যাট করতে পাঠান মুম্বই অধিনায়ক হার্দিক পাণ্ড্য। ইনিংসের শুরুতেই জোর ধাক্কা খায় লোকেশ রাহুলের দল। তৃতীয় বলেই শূন্য রানে ফিরে যান দেবদত্ত পাড়িক্কল। এর পরে দ্বিতীয় উইকেটে জুটি বেঁধে দলকে বিপর্যয় থেকে টেনে তোলার চেষ্টা চালান লখনউয়ের দুই ব্যাটার লোকেশ রাহুল ও মার্কাস স্টোইনিস। জুটি বেঁধে ৪৯ রান তোলেন দুজনে। পওয়ার প্লে’র শেষ বলে স্টোইনিসকে (২৮) ফিরিয়ে জুটি ভাঙেন পীযূষ চাওলা। প্রথম পওয়ার প্লে’র শেষে লখনউয়ের রান দাঁড়ায় ২ উইকেটে ৪৯। চার নম্বরে নামা দীপক হুডা এদিন ফের ব্যর্থ হয়েছেন। তিনি মাত্র ১১ রান করে পীযূষ চাওলার বলে নেহাল ওয়াধেরার হাতে ক্যাচ তুলে নিয়ে বিদায় নেন।

চতুর্থ উইকেটে জুটি বেঁধে লখনউকে বিপর্যয় থেকে টেনে তোলেন অধিনায়ক লোকেশ রাহুল ও নিকোলাস পুরান। মুম্বইয়ের বোলারদের বিরুদ্ধে রণংদেহী মেজাজে আবির্ভূত হন পুরান। অংশুল কাম্ভোজ-হার্দিক পাণ্ড্যদের নির্দয়ভাবে পেটাতে থাকেন। ১৫ তম ওভারে শচিন তেণ্ডুলকরের পুত্র অর্জুনের বলে পর পর দুই ছক্কা হাঁকিয়ে ১৯ বলেই নিজের অর্ধশতরানে পৌঁছে যান ক্যারিবীয় ব্যাটার। ১৫তম ওভারেই ২৯ রান তুলে নেন পুরান ও রাহুল। পরের ওভারে রোমারিও শেফার্ডের বলে বাউন্ডারি হাঁকিয়ে অর্ধশতরান করেন লখনউ অধিনায়ক। ৩৮ বলেই ১০০ রান যোগ করেন দুজনে। কিন্তু ১৮ তম ওভারে বল করতে এসে লখনউকে জোড়া ধাক্কা দেন নুয়ান থুসারা। প্রথমে ফেরান বিধ্বংসী নিকোলাস পুরানকে (২৮ বলে ৭৫)। শেষ বলে ফেরান আর্শাদ খানকে (০)। পরের ওভারের প্রথম বলেই সাজঘরে ফেরেন লোকেশ রাহুল (৫৫)। শূন্যরানে তিন উইকেট হারিয়ে বেকায়দায় পড়ে লখনউ। সপ্তম উইকেটে আয়ুষ বাদোনি ও ক্রুণাল পাণ্ড্য দলকে ২০০ রানের গণ্ডি পার করিয়ে দেন। বাদোনি ২২ এবং ক্রুণাল ১২ রানে অপরাজিত থাকেন।  

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিশ্ব পরিবেশ দিবসে মা-বাবার সমাধিস্থলে চারা রোপণ করলেন মন্ত্রী রাজেশ মাহাতো

অন্নপূর্ণা ভান্ডারের ৩০০০ টাকা পেয়ে হতবাক গ্রামীণ চিকিৎসক

তৃণমূলের ডামাডোলে পোয়াবারো কংগ্রেসের, মেখলিগঞ্জ পুরসভার দখল নিল

তৃণমূল বিধায়ককে দেখে ‘চোর-চোর’ শ্লোগান, পুলিশি পাহারায় এলাকা ছেড়ে পালালেন

তৃণমূলের প্রাক্তন বিধায়কের নিজস্ব ক্লাব ঘর থেকে উদ্ধার সরকারি কৃষি সামগ্রী, ত্রিপল, কম্বল

বিহারে বিজেপির হয়ে বিধান পরিষদের ভোটে লড়ছেন ভোজপুরি নায়ক পবন সিংহ

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর সুরুচি সংঘে ভাঙচুর, মিলল খাট-বিছানা

ভোটের আগে তৈরি হয় রাস্তা ,ফল প্রকাশের পরেই বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা

‘ব্রিটেনের রাজনীতিতে নাক গলাবেন না’, মাস্ককে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের