দুরন্ত সামারাবিক্রমা, শ্রীলঙ্কার বিরুদ্ধে জিততে সাকিবদের চাই ২৫৮ রান

Share:

নিজস্ব প্রতিনিধি: সাদিরা সামারাবিক্রমের ৯৩ রানের দৌলতে বাংলাদেশের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৫৭ রান তুলেছে শ্রীলঙ্কা। অর্ধ শতরান পেয়েছেন কুশল মেন্ডিজও। এশিয়া কাপে টিঁকে থাকতে হলে সাকিবদের করতে হবে ২৫৮ রান। বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশের পক্ষে হাসান মাহমুদ ও তাসকিন আমেদ তিনটি করে উইকেট নিয়েছেন।

শনিবার কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। প্রথম ওভারেই তাসকিন আমেদের বলে আউট হতে গিয়েও বেঁচে যান পাথুম নিশাঙ্কা। প্রাণ ফিরে পাওয়ার পরে দিমুথ করুণারত্নেকে নিয়ে দলকে এগিয়ে নিয়ে যান। ষষ্ঠ ওভারে বল করতে এসে করুণারত্নেকে (১৮) ফিরিয়ে প্রথমে আঘাত হানেন হাসান মাহমুদ। এর পরে দ্বিতীয় উইকেটে জুটি বেঁধে শ্রীলঙ্কাকে এগিয়ে নিয়ে যান নিশাঙ্কা ও কুশল মেন্ডিজ। তাসকিন আমেদ-শরিফুল ইসলামদের আক্রমণ নির্বিষ করে দিয়ে রান মেশিন সচল থাকেন। দুজনে জুটি বেঁধে ৭৪ রান সংগ্রহ করেন। নিশাঙ্কাকে (৪০) ফিরিয়ে জুটি ভাঙেন শরিফুল ইসলাম। একদিনের কেরিয়ারে নিজের ২৪তম অর্ধশতরানের পরে শরিফুলের বলে চালিয়ে খেলতে গিয়ে তাসকিন আমদের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন মেন্ডিজ (৫০)।

চারিথ আসালাঙ্কাকে সঙ্গী করে দলকে বিপদ থেকে টেনে তোলার চেষ্টা করেন সাদিরা সামারাবিক্রমা। কিন্তু বেশিক্ষণ থিতু হতে পারেননি আসালাঙ্কা। ২৩ বল খেলে ১০ রান করে তাসকিন আমেদের বলে টাইগার অধিনায়কের হাতে ক্যাচ তুলে বিদায় নেন শ্রীলঙ্কার নির্ভরযোগ্য ব্যাটার। এর পরে দলকে টানার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন সামারাবিক্রমা। ৪৫ বলে অর্ধশতরান পূর্ণ করেন। ছয় নম্বরে নামা ধনঞ্জয় ডি’সিলভাকে (৬) ফিরিয়ে লঙ্কা শিবিরকে চাপে ফেলে দেন হাসান মাহমুদ। পাঁচ উইকেট তুলে নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নিয়েছিল বাংলাদেশ। কিন্তু ষষ্ঠ উইকেটে জুটি বেঁধে ম্যাচের রাশ ফের সাকিবদের হাত থেকে ছিনিয়ে নেন সামারাবিক্রমে ও লঙ্কা অধিনায়ক দাসুন শানাকা। ৪৩ ওভারে দুশোর গণ্ডি পেরিয়ে যায় শ্রীলঙ্কা। দুরন্ত ছন্দে খেলতে থাকা দাসুন শানাকাকে (২৪) ফিরিয়ে ফের লঙ্কা শিবিরে আঘাত হানেন হাসান মাহমুদ। ৪৯তম ওভারে তাড়াহুড়ো করে রান নিতে গিয়ে হাসানের ছোড়া বলে আউট হয়ে সাজঘরে ফেরেন দুনিথ ওয়েল্লালাগে (৩)। শেষ ওভারে মাহিশ তিখানাকে (২) ফেরান তাসকিন। শেষ বলে মারতে গিয়ে আউট হয়ে যান সামারাবিক্রমা(৭২ বলে ৯৩)।

টাকা ঢালতে নারাজ স্পন্সররা, অনিশ্চিত বাংলাদেশ প্রিমিয়ার লিগ

মমতার গাড়ি লক্ষ্য করে জুতো, কাদা ছোড়ার অভিযোগ, ‘চোর চোর’ স্লোগান বিক্ষুব্ধ জনতার

সমাবর্তনে প্রধান বিচারপতি সূর্য কান্তের হাত থেকে শংসাপত্র নিতে রাজি নন পড়ুয়ারা

ভয়ানক দুর্যোগের মুখে চিন, টাইফুন ডলফিনের তাণ্ডবে বাতিল ১৩০০ বিমান, বিপন্ন জনজীবন

হস্টেলের ছাদে নিয়ে গিয়ে বন্দি বানিয়ে ছাত্রীকে ধর্ষণ নিরাপত্তা রক্ষীর

জাল ফেলতেই ঝাঁকে ঝাঁকে ইলিশ উঠল দিঘায়, কপাল খুলল মৎস্যজীবীদের

গলার নলি কাটা, মাথায় ও শরীরে আঘাতের চিহ্ন, ফাঁকা জমি থেকে উদ্ধার বস্তাবন্দী মহিলার দেহ

অভয়া কাণ্ড: প্রাপ্ত অনুদানের টাকায় তৈরি হবে হাসপাতাল, ঘোষণা রত্না দেবনাথের

আরজি কর কাণ্ডে ফেঁসে যাচ্ছেন মমতা? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

ফুকেত থেকে দিল্লিগামী বিমানের পাইলট মাদকাসক্ত ছিলেন! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

গোটা শরীরে ছড়িয়ে পড়ছে ক্যান্সার, সঙ্কটজনক জো বাইডেন

‘রাস্তা থেকে সরানোর ব্যবস্থা করছি’, টোটো চলাচল নিয়ে কড়া বার্তা অর্জুন সিংহের

অভয়ার স্মরণে স্বরচিত কবিতা পাঠ করে নীরবতা পালন করলেন মন্ত্রী অগ্নিমিত্রা

অন্তর্বাস পরে প্রকাশ্যে ছোট পর্দার সংস্কারি ‘বহু’, ছবি দেখে ভিমরি খাবেন