আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পাকিস্তানে হারিয়ে স্কোয়াশে সোনা জিতলেন সৌরভ-অভয়রা

নিজস্ব প্রতিনিধি: একেই বলে মধুর প্রতিশোধ। এশিয়ান গেমসের গ্রুপ পর্বে স্কোয়াশের দলগত ইভেন্টে পাকিস্তানের কাছে পরাজয় বরণ করতে হয়েছিল অভয় সিংহ, সৌরভ ঘোষাল, মহেশ মানগাঁওকরদের। শনিবার সেই পাকিস্তানকে হারিয়ে পুরুষদের দলগত স্কোয়াশ ফাইনালে পাকিস্তানকে হারিয়ে দেশকে সোনার পদক এনে দিলেন তাঁরা। জিতলেন ২-১ ম্যাচের ব্যবধানে।

এদিন ফাইনালে শুরুটা অবশ্য ভারতীয় দলের কাছে খুব সুখের হয়নি। প্রথম  ম্যাচে পাকিস্তানের ইকবাল নাসিরের কাছে ০-৩ সেটে হেরে যান ভারতের মহেশ মানগাঁওকর। ৮-১১, ৩-১১, ২-১১ ব্যবধানে হেরে যান তিনি। দ্বিতীয় ম্যাচ জ্বলে ওঠেন বঙ্গ তনয় সৌরভ ঘোষাল। ৩-০ সেটে হারান পাকিস্তানের আসিম মোহাম্মদ খানকে। ভারতীয় তারকা স্কোয়াশ খেলোয়াড় জেতেন ১১-৫, ১১-১, ১১-৩ ব্যবধানে।

ম্যাচের ফলাফল ১-১ হওয়ায় তৃতীয ম্যাচের দিকে নজর ছিল সবার। ফল নির্ধারক ম্যাচে মুখোমুখি হয়েছিলেন ভারতের অভয় সিংহ এবং পাকিস্তানের নুর জামান। প্রথম সেট জেতেন অভয়। কিন্তু পর পর দুই সেট জিতে চমকে দেন পাকিস্তানের খেলোয়াড়। চতুর্থ সেট জিতে সমতা ফেরান অভয়। পঞ্চম সেটে ১০-৮ পয়েন্টে এগিয়ে গিয়েছিলেন নুর জামান। সবাই যখন ধরে নিয়েছিলেন গ্রুপ পর্বের মতো ফাইনালেও পাকিস্তানের কাছে হারতে চলেছে ভারতীয় দল, তখনই নাটকীয় মোড়।  দুর্দান্তভাবে প্রত্যাবর্তন ঘটিয়ে ১২-১০ পয়েন্টে জিতে দলের সোনার পদক নিশ্চিত করেন অভয় সিংহ।

Published by:

Share Link:

More Releted News:

মধুর প্রতিশোধ, ঘরের মাঠে বিরাটদের ৪ উইকেটে হারিয়ে জিতল শুভমনের গুজরাত

গুজরাতের বিরুদ্ধে ব্যাটিং বিপর্যয় বিরাটদের, ১৫৫ রানে গুটিয়ে গেল বেঙ্গালুরু

বিমানবন্দরে কাঁধে হাত, প্রেমিকা মাহিকার সঙ্গে হার্দিকের প্রেমের মুহূর্ত ভাইরাল

ক্রিকেট জগতে শোকের ছায়া, বিরাট-রাহুলদের দেখে বাড়ি ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা

মুম্বইয়ের ম্যাচে অসুস্থ শরীরেই মাঠে কাম্বলি, সুস্থতা কামনা ভক্তদের

বিশ্বকাপে বড়সড় পরিবর্তন রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ করলেই লাল কার্ড

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ