বিশ্বকাপ জয়ী উমা ছেত্রীকে ২৫ লক্ষ টাকা দিয়ে সম্মান জানাল অসম সরকার

Share:

নিজস্ব প্রতিনিধি: সদ্য বিশ্বভূবন জয় করে কাপ ঘরে এনেছে ভারতীয় মহিলা ক্রিক্লেট দল। সেই দলের সদস্যদের মধ্যে একজন হলেন উমা ছেত্রী। পাহাড়ের মেয়ে তিনি। তাই পাহাড়ি কন্যাকে সম্মানিত করল অসম সরকার। গত ৯ নভেম্বর রবিবার বিশ্বকাপজয়ী ক্রিকেটার উমা ছেত্রীকে ২৫ লক্ষ টাকা দিয়ে সম্মানিত করা হয়।

আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সভাপতিত্বে লোকসেবা ভবনে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। মন্ত্রিপরিষদ বিচার বিভাগ, শিক্ষা এবং সমাজকল্যাণ সহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে। যার মধ্যে ছেত্রীকে আর্থিক সম্মাননা প্রদান ছিল অন্যতম প্রধান বিষয়।

গত ৮ নভেম্বর বোকাখাটে আয়োজিত এক জমকালো সংবর্ধনা অনুষ্ঠানে, তরুণ ক্রিকেটার উমাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। স্থানীয়রা রাস্তায় সারিবদ্ধভাবে দাঁড়িয়ে পুষ্প বর্ষণ করেন। জেলা ক্রীড়া সংস্থার মাঠে পৌঁছানোর সঙ্গে সঙ্গে ঐতিহ্যবাহী ঢোল ও মাদলের ছন্দময় তালে মেতে ওঠে আকাশ বাতাস।

বোকাখাট জেলা ক্রীড়া সংস্থা, গোলাঘাট জেলা প্রশাসন এবং বোকাখাট মহকুমা প্রশাসন যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। রাজ্যের ক্রীড়ামন্ত্রী অতুল বোরা অনুষ্ঠানের এরসেছিলেন। তিনি ছেত্রীকে “অসমের যুবসমাজের জন্য অনুপ্রেরণার উৎস” রূপে ভূয়সী প্রশংসা করেন।

সমাবেশে জেলা প্রশাসক এবং পুলিশ সুপারিনটেনডেন্টের মতো আধিকারিকরা উপস্থিত ছিলেন। এসেচিল ১০০ টিরও বেশি স্থানীয় ক্রীড়া সংস্থা। অসমে যে মহিলা ক্রীড়াবিদদের সংখ্যা দিনে দিনে বৃষ্টি পাচ্ছে, এ যেন তারই স্বীকৃতি। ২০২৫ সালের মহিলা বিশ্বকাপে উমা ছেত্রীর অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ, অসম সরকার ছেত্রীর প্রশিক্ষণ বাড়ানোর পরামর্শ দিয়েছে। পাশাপাশি এই অঞ্চলে আরও ক্রীড়া প্রতিভাকে উৎসাহিত করার আশা করছে।

লিভার সুস্থ রাখতে চান? বয়স ৪০ পেরনোর আগেই এই ৩ অভ্যাস থেকে দূরে থাকুন

ফ্লাইট মিস করে বিমানবন্দরের টারম্যাকে ঢুকে পড়লেন দুই মহিলা যাত্রী, তার পর….

বাড়ির এই জায়গায় রাখুন লাফিং বুদ্ধের মূর্তি, সংসারে কোনও দিন টাকার অভাব হবে না

সঙ্গীর পা আটকে গিয়েছিল তারে, ক্ষেপে গিয়ে চার্জিং স্টেশন উল্টে দিল হাতি

রাজগঞ্জের যুবককে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা, বিএসএফ-বিজিবি পতাকা বৈঠক নিস্ফলা

টোটোয় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছেলের

বাবাকে হারালেন মেসি, ভেঙে পড়েছেন ফুটবলের যুবরাজ

‘অন্নপূর্ণার ভেরিফিকেশনের জন্য বিডিও অফিস থেকে বলছি’, একটা ফোনেই প্রতারিত গৃহবধূ

গুণের শেষ নেই, ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

‘দেশের উন্নতিতে প্রয়োজন তোমাদের, ভরসা রয়েছে আমার,’ জেন জি-দের বার্তা মোদির

মহিলার প্রেমের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

বিশ্বের একমাত্র স্পিনার হিসেবে ইতিহাস গড়লেন আফগানিস্তানের রশিদ খান

ধুম জ্বরের সঙ্গে মাথাব্যথা, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি স্বরা ভাস্কর

শ্রীলঙ্কা সিরিজের আগে টিম ইন্ডিয়ায় বড় ধাক্কা! ছিটকে গেলেন তারকা ব্যাটার, বদলে কে?