মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে প্রথমবার বেবিবাম্প নিয়ে প্রকাশ্যে আথিয়া

রবিবার (২৯ ডিসেম্বর) অস্ট্রেলিয়া এবং ভারতের চতুর্থ দিনের টেস্ট ম্যাচে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (MCG) একসঙ্গে দেখা মিলল অভিনেত্রী আথিয়া শেট্টির এবং অনুষ্কা শর্মার।

Share:

নিজস্ব প্রতিনিধি: রবিবার (২৯ ডিসেম্বর) অস্ট্রেলিয়া এবং ভারতের চতুর্থ দিনের টেস্ট ম্যাচে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (MCG) একসঙ্গে দেখা মিলল অভিনেত্রী আথিয়া শেট্টির এবং অনুষ্কা শর্মার। দুজনেই তাঁদের স্বামীদের উৎসাহ দিতে মাঠে উপস্থিত ছিলেন। আর সেখানেই আথিয়াকে বেবি বাম্প অবস্থায় দেখা গেল। সপ্তাহ কয়েক আগেই গর্ভাবস্থার ঘোষণা দিয়েছেন আথিয়া শেট্টি। শীঘ্রই বাবা হবেন ক্রিকেটার কে এল রাহুল। আর গর্ভাবস্থার মধ্যেই স্বামীর সঙ্গে মেলবোর্নে পৌঁছেছেন আথিয়া শেট্টি। গর্ভাবস্থার ঘোষণার পর থেকেই পাপারাজ্জিদের ক্যামেরা এড়িয়ে যাচ্ছেন আথিয়া।

তবে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বেবি বাম্প অবস্থায় প্রথমবার দেখা গেল আথিয়া শেট্টিকে। অভিনেত্রীকে একটি স্ট্রাইপ এবং জিন্সের স্কার্টে দেখা গেল। পোশাকের ফাঁক দিয়ে স্পষ্ট অভিনেত্রীর বেবি বাম্প। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ভিডিওতে আথিয়াকে অনুষ্কা শর্মার পিছনে হাঁটতে দেখা যায়। এদিন অনুষ্কা শর্মাকে একটি ধবধবে সাদা শার্টের সঙ্গে ধূসর ট্রাউজার্সে দেখা গিয়েছে। ভিডিওটি ভাইরাল হতেই আবেগপ্রবণ হয়ে উঠেছেন কে এল রাহুল ভক্তরা। কেউ বলেছেন, জুনিয়র কে এল রাহুল আসছে, আবার কেউ অভিনেত্রীর মাতৃত্বকালঈন উজ্জ্বলতা দেখে মুগ্ধ হয়েছেন। গত মাসে আথিয়া এবং রাহুল তাঁদের নিজ নিজ ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বাবা-মা হতে চলার ঘোষণা দেন। ২০২০ সালে কেএল রাহুল এবং সুনীল শেট্টি কন্যা আথিয়া শেট্টি ইনস্টাগ্রামে তাঁদের সম্পর্কের অফিসিয়াল ঘোষণা দিয়েছিলেন। এরপরেই তিনি বলিউডে ডেবিউ করেন। তবে আথিয়া বেশি ছবিতে অভিনয় করেননি। ২০২৩ সালের ২৩ জানুয়ারি খান্দালায় সুনীল শেট্টির ফার্ম হাউসে ঘনিষ্ঠ বন্ধু এবং পরিবারের সান্নিধ্যে গাঁটছড়া বাঁধেন আথিয়া-রাহুল। তবে বিয়ের পর থেকে অভিনয়ে দেখা যায়নি আথিয়াকে।

 

Anushka and Athiya spotted at MCG
byu/anonymous_1721 inBollyBlindsNGossip

যদিও তিনি বিজ্ঞাপন এবং বিভিন্ন ফটোশুটে মাঝে মধ্যেই ঝড় তুলেছেন, তবে কেএল রাহুলের প্রতিটি ম্যাচেই তাঁকে উৎসাহ দিতে মাঠে উপস্থিত থেকেছেন অভিনেত্রী আথিয়া শেট্টি। এবার অস্ট্রেলিয়া এবং ভারতের চতুর্থ দিনের টেস্ট ম্যাচেও আথিয়াকে দেখা গেল, গর্ভাবস্থা নিয়েই তিনি স্বামীকে উৎসাহ দিতে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে উপস্থিত হয়েছিলেন। অভিনয় দিক দিয়ে, আথিয়াকে শেষ দেখা গিয়েছিল নওয়াজউদ্দিন সিদ্দিকীর বিপরীতে ‘মতিচুর চাকনাচুর’-এ। চলচ্চিত্রটি একজন যুবক এনআরআই স্বামী-মগ্ন নববধূ এবং একটি মরিয়া বরকে নিয়ে।

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!