ভারতের বিরুদ্ধে সিরিজ জিতে একদিনের ক্রিকেটে বিশ্ব সেরা অস্ট্রেলিয়া

এক নম্বর থেকে দুই নম্বরে নেমে গেল টিম ইন্ডিয়া। আর সেকেন্ড বয় অস্ট্রেলিয়া উঠে এলো শীর্ষস্থানে।

Share:

নিজস্ব প্রতিনিধি: টেস্টের পরে একদিনের ক্রিকেটেও বিশ্ব সেরার শিরোপা দখল করল অস্ট্রেলিয়া। বুধবার চেন্নাইয়ে মুখোমুখি হওয়ার আগে আইসিসি’র ওয়ান ডে র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে ছিল রোহিত শর্মারা। আর দ্বিতীয়স্থানে ছিল স্টিভ স্মিথরা। ম্যাচ শেষে জায়গা বদল হলো দু’দলের। এক নম্বর থেকে দুই নম্বরে নেমে গেল টিম ইন্ডিয়া। আর সেকেন্ড বয় অস্ট্রেলিয়া উঠে এলো শীর্ষস্থানে।

এদিন চিপক স্টেডিয়ামে ভারত-অস্ট্রেলিয়ার একদিনের সিরিজ শেষ হওয়ার পরেই রাতে নতুন তালিকা প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি। তালিকা অনুযায়ী, ৩৫ ম্যাচে ১১৩ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। তাদের পয়েন্ট ৩ হাজার ৯৬৫। এদিন হেরে যাওয়ায় ভারতের রেটিং পয়েন্ট দাঁড়িয়েছে ১১৩-তে। ৪৭ ম্যাচে রোহিতদের পয়েন্ট ৫ হাজার ২৯৪। ১১১ রেটিং পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছে নিউজিল্যান্ড। একই রেটিং পয়েন্ট নিয়ে চতুর্থস্থানে রয়েছে ইংল্যান্ড।

 ১০৬ রেটিং পয়েন্ট নিয়ে পঞ্চমস্থানে রয়েছে বাবর আজমরা। দক্ষিণ আফ্রিকা ১০১ রেটিং পয়েন্ট নিয়ে ষষ্ঠস্থানে। বাংলাদেশের রেটিং পয়েন্ট ৯৫। তালিকায় সপ্তমস্থানে রয়েছে টাইগাররা। শ্রীলঙ্কার রেটিং পয়েন্ট ৮৮। স্থান অষ্টম। নমব ও দশম স্থানে রয়েছে যথাক্রমে ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তান। দুই দেশের রেটিং পয়েন্ট হলো ৭২ ও ৭১। মাত্র ছয় রেটিং পয়েন্ট নিয়ে তালিকায় সবার শেষে রয়েছে পাপুয়া নিউ গিনি।

বিনিয়োগের ক্ষেত্রে ঝুঁকি নেবেন না, রাশি মিলিয়ে জেনে নিন সপ্তমীর দিন কার কেমন যাবে

উইকএন্ডে ছুটি কাটানোর নতুন ঠিকানা, শাল-পিয়ালে ঘেরা নির্জন হোরাপ জঙ্গল

পুজোয় নিরামিষ রান্নায় স্বাদ বদলাতে বাড়িতে বানান ধাবা স্টাইলে লাহোরি ভেজ কিমা

মাত্র ১০% প্রক্রিয়াজাত খাবার বাদ দিলেই কমবে কোলন ক্যান্সারের ঝুঁকি!

আর্থিক দুর্নীতির মামলায় আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জামিন দিল সুপ্রিম কোর্ট

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ও এক দিনের দল ঘোষিত, জায়গা পেলেন না শামি

কবে পড়ছে পাপমোচনে সহায়ক পাপঙ্কুষ একাদশী, জেনে নিন লক্ষ্মীনারায়ণ পুজোর সময়

ভুলেও করবেন না এই কাজ, মা দুর্গাকে তুষ্ট করতে অর্পণ করবেন কোন ফুল?

বাংলাদেশে অব্যাহত হিন্দু নিধন, সাতক্ষীরায় হিন্দু ব্যবসায়ীকে গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে-কুপিয়ে খুন

‘নীতীশের জন্য ৯ জনকে খুন করিয়েছি’, বোমা ফাটালেন বাহুবলী নেতা অনন্ত সিংহ

‘অঘোষিত জরুরি অবস্থা’, অভিজি‍ৎ দীপকে আটক হতেই দিল্লি পুলিশকে তোপ মমতার

হাইকোর্টের পর ফেরাল সুপ্রিম কোর্ট, পুজোয় শ্রীঘরেই কাটবে সুজিতের

‘আইনের চোখে সবাই সমান, সব স্টল তুলে দিন’, সিপিএমকে বুকস্টলের অনুমতি দিল না হাই কোর্ট

দাবানল নেভাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, ইন্দোনেশিয়ায় আগুনে পুড়ে মৃত ৪