বাংলাদেশে অব্যাহত হিন্দু নিধন, সাতক্ষীরায় হিন্দু ব্যবসায়ীকে গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে-কুপিয়ে খুন

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: তারেক জমানায় বাংলাদেশে অব্যাহত হিন্দু নিধন। গতকাল বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভেড়ি থেকে মাছ চুরির বদনাম দিয়ে এক হিন্দু ব্যবসায়ীকে গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে ও কুপিয়ে খুন করল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে সাতক্ষীরার তালা উপজেলার জিয়ালা গ্রামে। নিহত ব্যবসায়ীর নাম ক্ষিতীস মণ্ডল। তিনি মণীন্দ্রনাথ মণ্ডলের ছেলে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হলেও পুলিশ কাউকে গ্রেফতার করেনি। পুজোর মুখে ওই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকার হিন্দুরা।

নিহতের কাকার ছেলে পার্থ মণ্ডল সাংবাদিকদের জানিয়েছেন, ‘চার বিঘা জমিতে মাছের ভেড়ি গড়ে তুলেছিলেন নিহত ক্ষিতীশ মণ্ডল। গতকাল বৃহস্পতিবার উত্তর খোলা বিলের এক ভেড়ি থেকে মাছ চুরির অপবাদ দিয়ে ক্ষিতীশকে শ্মশানঘাট এলাকায় গাছের সঙ্গে বেঁধে রাত থেকে ভোর পর্যন্ত ক্ষিতীশকে বেধড়ক মারধর করার পাশাপাশি এলোপাথাড়ি কোপানো হয়। হাত-পা ভেঙে যাওয়ার পাশাপাশি মাথায়-ও আঘাত লাগে। হামলার নেতৃত্বে ছিলেন স্থানীয় দুষ্কৃতী  ইব্রাহিম খাঁ, হাবিবুর গাজী ও গফফার শেখ-সহ ১০ থেকে ১৫ জন।  শুক্রবার (১৬ অক্টোবর) সকালে স্থানীয় বাসিন্দারা ক্ষিতীশকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে ক্ষিতীশকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। তবে স্বাস্থ্যকেন্দ্র থেকে বের করার আগেই চিকি‍ৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন ক্ষিতীশ।

একজন নিরীহ মানুষকে মিথ্যা চুরির অপবাদ দিয়ে গাছে বেঁধে পিটিয়ে ও কুপিয়ে খুন করার ঘটনায় ক্ষোভ উগরে দিয়েছেন নিহতের ভাই পার্থ মণ্ডল। ক্ষুব্ধ কণ্ঠে তিনি বলেন, ‘চুরির অপবাদ দিয়ে একজন মানুষকে রাতভর গাছে বেঁধে পিটিয়ে ও কুপিয়ে মেরে ফেলা হল। আমরা এই নৃশংস হত্যাকাণ্ডের ন্যায়বিচার চাই।’ তালা থানার ওসি মহসিন আলী জানিয়েছেন, ‘ক্ষিতীশের মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে।’

কবে পড়ছে পাপমোচনে সহায়ক পাপঙ্কুষ একাদশী, জেনে নিন লক্ষ্মীনারায়ণ পুজোর সময়

ভুলেও করবেন না এই কাজ, মা দুর্গাকে তুষ্ট করতে অর্পণ করবেন কোন ফুল?

বৃহস্পতির গোচরে ৩১ অক্টোবর থেকে বদলাবে ভাগ্য, ৪ রাশির জাতকদের জীবনে অর্থলাভ

‘নীতীশের জন্য ৯ জনকে খুন করিয়েছি’, বোমা ফাটালেন বাহুবলী নেতা অনন্ত সিংহ

সূর্যের গোচরেই বাড়বে দুশ্চিন্তা! শনিবার থেকে সাবধানে থাকুন এই ৪ রাশির জাতকরা

‘অঘোষিত জরুরি অবস্থা’, অভিজি‍ৎ দীপকে আটক হতেই দিল্লি পুলিশকে তোপ মমতার

পঞ্চমীর রাতে নিয়ম লঙ্ঘন ও অভব্য আচরণের জন্য কতজন গ্রেফতার? জানাল কলকাতা পুলিশ

পুজোর ভোগে এবার ঘরেই তৈরি করুন ঝরঝরে বোঁদে, রইল রেসিপি

বাংলাদেশে অব্যাহত হিন্দু নিধন, সাতক্ষীরায় হিন্দু ব্যবসায়ীকে গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে-কুপিয়ে খুন

৭৩ বছর বাদে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের চেয়ারম্যান পদে ‘ঋণে জর্জরিত’ পাকিস্তানের অর্থমন্ত্রী

বাড়ির বাইরে পা রাখতেই অভিজিৎ দীপককে আটক করল দিল্লি পুলিশ

হাইকোর্টের পর ফেরাল সুপ্রিম কোর্ট, পুজোয় শ্রীঘরেই কাটবে সুজিতের

‘আইনের চোখে সবাই সমান, সব স্টল তুলে দিন’, সিপিএমকে বুকস্টলের অনুমতি দিল না হাই কোর্ট

দাবানল নেভাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, ইন্দোনেশিয়ায় আগুনে পুড়ে মৃত ৪