‘আইনের চোখে সবাই সমান, সব স্টল তুলে দিন’, সিপিএমকে বুকস্টলের অনুমতি দিল না হাই কোর্ট

Share:

নিজস্ব প্রতিনিধি: বনগাঁ সিপিএম-এর (CPM) বুকস্টল হচ্ছে না। গতকাল বৃহস্পতিবার (১৫ অক্টোবর) কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চ বামেদের পুজোর মণ্ডপে বইয়ের স্টল করার অনুমতি দিয়েছিল। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে গিয়েছিল রাজ্য। এবার একক বেঞ্চের সেই নির্দেশকে স্থগিত করল প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। টেবিল-ছাতা পেতেও স্টল দেওয়া যাবে না, স্পষ্ট জানিয়ে দিল হাই কোর্ট। মামলার পরবর্তী শুনানি ২১ জানুয়ারি।

শুক্রবার (১৬ অক্টোবর) শুনানির সময় প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে জানালেন, ‘আগে দেখান অনুমতি আবেদন করেছেন কিনা! যদি অনুমতি না পেয়ে থাকেন, তাহলে পুলিশ কী করবে?’ এরপর সওয়াল করেন সিপিএম-এর পক্ষের আইনজীবী শামিম আহমেদ। বলেন, তাঁরা PWD এবং হাইওয়ে অথরিটির কাছে অনুমতি চেয়ে ই-মেইল পাঠিয়েছিলেন, পুলিশের কাছেও অনুমতি চেয়ে আবেদন জানানো হয়েছিল। এরপরেই প্রধান বিচারপতি নির্দেশ দেন যে, ‘রাস্তার ধারের সমস্ত স্টল তুলে দিন। অনুমতি ছাড়া কেউ স্টল দিতে পারবে না। আইনের চোখে সবাই সমান। রাস্তার অন্য স্টলগুলির মতো একই লাইনে আছে সিপিএমের বুকস্টল? নাকি একটু রাস্তার ওপরে চেপে আছে?’

এরপর মামলাকারী পক্ষের আইনজীবী বলেন, ‘অন্য স্টলের মতো একই লাইনে রয়েছে। বাকি স্টলগুলির অনুমতি আছে কি না জানা নেই। দুর্গাপুজো শুরু হয়েছে। পুজোর আর ৩-৪ টে দিন রয়েছে৷ বুকস্টল চালাতে দেওয়া হোক। কোনও মাইক, মাইক্রোফোন ব্যবহার না করে বুকস্টল অনুমতি দেওয়া হোক। ছাউনি প্রয়োজন নেই ছাতা আর টেবিল পেতে বুকস্টল করতে দেওয়া হোক।’ এরপর প্রধান বিচারপতি জানান, ‘টেবিল-ছাতা পেতে স্টলেও অনুমতি দেওয়া হবে না।’

স্বামীর খুনকে সাপের ছোবলে মৃত্যু বলে চালানোর চেষ্টা, স্ত্রী ও প্রেমিককে ফাঁসির সাজা আদালতের

সার্কিট হাউস-কাণ্ডে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ মহুয়া, দ্রুত শুনানির আর্জি

হাইকোর্টের পর ফেরাল সুপ্রিম কোর্ট, পুজোয় শ্রীঘরেই কাটবে সুজিতের

স্বামীর বিরুদ্ধে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে এফআইআর দায়ের বিজেপি মন্ত্রীর

হামলার আশঙ্কার মধ্যে বাংলাদেশে শুরু দুর্গো‍ৎসব, ঢাকেশ্বরী মন্দিরে উপচে পড়ল ভিড়

ফের পণের বলি, বিয়ের ৯ মাসের মধ্যে গৃহবধূর মৃত্যু, মেয়েকে শ্বশুরবাড়ির দরজায় দাহ করল বাবা-মা

দাবানল নেভাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, ইন্দোনেশিয়ায় আগুনে পুড়ে মৃত ৪

তিরঙ্গা যাত্রা শুরুর আগেই অভিজিৎ দীপকের বাড়িতে হানা দিল পুলিশ

উৎসব মিটলেই সংসদে বিশেষ অধিবেশন, মহিলা সংরক্ষণ ও ডিলিমিটেশন বিল পেশের সম্ভাবনা

আমেরিকার স্কুলে ফের বন্দুকবাজের হানা! এলোপাথাড়ি গুলিতে মৃত চার, নিহত সন্দেহভাজন হামলাকারীও

দিল্লিতে এবার রাবণের সঙ্গে জ্বালানো হবে আরশোলার কুশপুতুল, উদ্যোক্তা বিজেপি বিধায়ক

‘আইনের চোখে সবাই সমান, সব স্টল তুলে দিন’, সিপিএমকে বুকস্টলের অনুমতি দিল না হাই কোর্ট

জেতা ম্যাচে হারতেই ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারের সঙ্গে অশান্তিতে জড়ালেন অভিষেক

‘প্রয়াত মাকে নিয়ে কুৎসিত ইঙ্গিত’, মুখ্যমন্ত্রীর দ্বারস্থ বামনেতা বিকাশরঞ্জন