পুজোয় নিরামিষ রান্নায় স্বাদ বদলাতে বাড়িতে বানান ধাবা স্টাইলে লাহোরি ভেজ কিমা

Share:

নিজস্ব প্রতিনিধি: পুজোর মরশুমে একই ধরনের নিরামিষ পদ খেতে খেতে একঘেয়েমি আসতেই পারে। কখনও আলু-মটর, কখনও পনির, চেনা স্বাদের বাইরে নতুন কিছু খেতে ইচ্ছে করলে চেখে দেখতে পারেন লাহোরি ভেজ কিমা। সুগন্ধি মশলা, দই ও ফ্রেশ ক্রিম দিয়ে তৈরি এই পদ স্বাদে যেমন মশলাদার, তেমনই ঘন ও ক্রিমি। সবচেয়ে মজার বিষয় হল, বাড়ির সাধারণ উপকরণ দিয়েই অল্প সময়ে তৈরি করা যায় এই ধাবা স্টাইলের নিরামিষ পদ। গরম রুটি, পরোটা কিংবা নানের সঙ্গে জমে যাবে এই রান্না।  জেনে নিন রেসিপি-  

উপকরণ 

 সয়া গ্র্যানিউলস-১ কাপ

 পেঁয়াজ কুচি-২টি

 টমেটো কুচি- ১টি

 আদা-রসুন বাটা-১ চা চামচ

 কাঁচালঙ্কা কুচি-২টি

 তেল বা ঘি- ৪ টেবিল চামচ

 ফ্রেশ ক্রিম-২ টেবিল চামচ

 টক দই-২ টেবিল চামচ

 জিরে- আধ চা চামচ হলুদ গুঁড়ো- আধ চা চামচ

লঙ্কার গুঁড়ো-১ চা চামচ

ধনে গুঁড়ো – ১ চা চামচ

গরম মশলা-আধ চা চামচ

 কসুরি মেথি-আধ চা চামচ

 নুন-স্বাদমতো

 ধনেপাতা কুচি 

পদ্ধতি

গরম জলে সয়া গ্র্যানিউলস ৫–৭ মিনিট ভিজিয়ে রাখুন। এরপর জল ঝরিয়ে ভাল করে চেপে জল বের করে নিন। এবার মিক্সারে রেখে হালকা পেস্ট করে নিন। এতে কিমার মতো টেক্সচার তৈরি হবে। তারপর কড়াইয়ে তেল বা ঘি গরম করে জিরে ফোড়ন দিন। এরপর পেঁয়াজ কুচি দিয়ে সোনালি হওয়া পর্যন্ত ভাজুন। আদা-রসুন বাটা ও কাঁচালঙ্কা দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করুন। কড়াইয়ে টমেটো কুচি, হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো ও নুন দিয়ে ভাল করে মেশান। টমেটো নরম হয়ে মশলা থেকে তেল ছাড়তে শুরু করা পর্যন্ত কষিয়ে নিন। এবার পেস্ট করে রাখা সয়া গ্র্যানিউলস কড়াইয়ে দিয়ে ভাল করে মিশিয়ে নিন। মাঝারি আঁচে ৫-৭ মিনিট ভাজুন। মিশ্রণ বেশি শুকনো মনে হলে সামান্য গরম জল যোগ করুন। আঁচ কমিয়ে ফেটানো দই দিয়ে ক্রমাগত নাড়তে থাকুন, যাতে দই ফেটে না যায়। এরপর ফ্রেশ ক্রিম, গরম মশলা ও কসুরি মেথি দিয়ে মিশিয়ে আরও ৩-৪ মিনিট রান্না করুন। সবশেষে উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিন। চাইলে সামান্য ফ্রেশ ক্রিম দিয়েও সাজাতে পারেন। গরম রুটি, পরোটা কিংবা নানের সঙ্গে পরিবেশন করুন সুস্বাদু লাহোরি ভেজ কিমা।

মাত্র ১০% প্রক্রিয়াজাত খাবার বাদ দিলেই কমবে কোলন ক্যান্সারের ঝুঁকি!

আর্থিক দুর্নীতির মামলায় আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জামিন দিল সুপ্রিম কোর্ট

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ও এক দিনের দল ঘোষিত, জায়গা পেলেন না শামি

কবে পড়ছে পাপমোচনে সহায়ক পাপঙ্কুষ একাদশী, জেনে নিন লক্ষ্মীনারায়ণ পুজোর সময়

ভুলেও করবেন না এই কাজ, মা দুর্গাকে তুষ্ট করতে অর্পণ করবেন কোন ফুল?

বাংলাদেশে অব্যাহত হিন্দু নিধন, সাতক্ষীরায় হিন্দু ব্যবসায়ীকে গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে-কুপিয়ে খুন

বৃহস্পতির গোচরে ৩১ অক্টোবর থেকে বদলাবে ভাগ্য, ৪ রাশির জাতকদের জীবনে অর্থলাভ

‘নীতীশের জন্য ৯ জনকে খুন করিয়েছি’, বোমা ফাটালেন বাহুবলী নেতা অনন্ত সিংহ

‘অঘোষিত জরুরি অবস্থা’, অভিজি‍ৎ দীপকে আটক হতেই দিল্লি পুলিশকে তোপ মমতার

পঞ্চমীর রাতে নিয়ম লঙ্ঘন ও অভব্য আচরণের জন্য কতজন গ্রেফতার? জানাল কলকাতা পুলিশ

৭৩ বছর বাদে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের চেয়ারম্যান পদে ‘ঋণে জর্জরিত’ পাকিস্তানের অর্থমন্ত্রী

হাইকোর্টের পর ফেরাল সুপ্রিম কোর্ট, পুজোয় শ্রীঘরেই কাটবে সুজিতের

‘আইনের চোখে সবাই সমান, সব স্টল তুলে দিন’, সিপিএমকে বুকস্টলের অনুমতি দিল না হাই কোর্ট

দাবানল নেভাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, ইন্দোনেশিয়ায় আগুনে পুড়ে মৃত ৪