হাইকোর্টের পর ফেরাল সুপ্রিম কোর্ট, পুজোয় শ্রীঘরেই কাটবে সুজিতের

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতা হাইকোর্টের পর সুুপ্রিম কোর্টেও ধাক্কা খেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসু। পুর নিয়োগ দুর্নীতি মামলায় জামিন চেয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনি। আজ, শুক্রবার সেই মামলার শুনানিতে সুজিতকে ফিরিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। আদালতের স্পষ্ট বক্তব্য, শুনানি এখনই সম্ভব নয়। অর্থাৎ দুর্গাপুজোতে আর জেলের বাইরে আসার কোনও সুযোগই রইল না রাজ্যের প্রাক্তন দমকলমন্ত্রীর কাছে। পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় জামিনের আবেদন খারিজ করেছিল কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসু। দ্রুত শুনানির আবেদন করেন তিনি। যদিও সেই আর্জি খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। দুর্গাপুজো বা নবরাত্রির পর আদালত খুললে মামলা শোনা হবে বলে জানানো হয়েছে।

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় গত ১১ মে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন সুজিত বসু। সেই থেকেই জেলবন্দি রয়েছেন তিনি। দুর্গাপুজোতে জেলের বাইরে আসার আপ্রাণ চেষ্টা করতে দেখা যায় রাজ্যের প্রাক্তন মন্ত্রীকে। কিন্তু প্রথমে কলকাতা হাইকোর্ট পরে এদিন সুপ্রিম কোর্ট। দুই আদালতেই ধাক্কা খেলেন তিনি। তাই শ্রীভূমির পুজো জাঁকিয়ে হলেও জেলেই থাকতে হবে সুজিতকে। শ্রীভূমির পুজো মানেই সুজিত বসুর নাম জড়িয়ে থাকত। শুধুই নাম কেন, পুজোটির সঙ্গে পুরোপুরি জড়িয়ে ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী। কিন্তু চলতি বছরে পুরো নিয়োগ দুর্নীতি মামলায় জেলবন্দি থাকার কারণে আর শ্রীভূমির পুজোতে উপস্থিত থাকা হল না তাঁর। পুরসভার নিয়োগ দুর্নীতি মামলায় সুজিতকে গ্রেফতার করেছিল ইডি। সেই গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে দ্রুত জামিন চেয়ে তিনি কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন। গত ১৩ অক্টোবর তাঁর আবেদন খারিজ করে দিয়েছিল হাইকোর্ট। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ নির্দেশ দিয়ে জানিয়েছিলেন, তদন্তের বর্তমান অবস্থায় জামিন দেওয়া যাবে না প্রাক্তন মন্ত্রীকে।

আরও পডুন: স্বামীর খুনকে সাপের ছোবলে মৃত্যু বলে চালানোর চেষ্টা, স্ত্রী ও প্রেমিককে ফাঁসির সাজা আদালতের

কলকাতা হাইকোর্টেও জামিন পান নি সুজিত বসু। ইডির মামলায় তাঁর জামিন খারিজ করেছিল কলকাতা হাইকোর্টে। এরপর আজ, শুক্রবার সুপ্রিম কোর্ট থেকেও খালি হাতে ফিরতে হল রাজ্যের প্রাক্তন মন্ত্রীকে।

ইতিহাসে প্রথমবার, একই দলের হয়ে মাঠে নামবেন পুরুষ ও মহিলা ক্রিকেটাররা

সম্পর্কে বিচ্ছেদ, রাগে ১৮ বছরের তরুণীকে শ্বাসরোধের পর পাথর দিয়ে পিটিয়ে খুন করল প্রেমিক

স্বামীর খুনকে সাপের ছোবলে মৃত্যু বলে চালানোর চেষ্টা, স্ত্রী ও প্রেমিককে ফাঁসির সাজা আদালতের

সার্কিট হাউস-কাণ্ডে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ মহুয়া, দ্রুত শুনানির আর্জি

স্বামীর বিরুদ্ধে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে এফআইআর দায়ের বিজেপি মন্ত্রীর

‘আইনের চোখে সবাই সমান, সব স্টল তুলে দিন’, সিপিএমকে বুকস্টলের অনুমতি দিল না হাই কোর্ট

হামলার আশঙ্কার মধ্যে বাংলাদেশে শুরু দুর্গো‍ৎসব, ঢাকেশ্বরী মন্দিরে উপচে পড়ল ভিড়

ফের পণের বলি, বিয়ের ৯ মাসের মধ্যে গৃহবধূর মৃত্যু, মেয়েকে শ্বশুরবাড়ির দরজায় দাহ করল বাবা-মা

তিরঙ্গা যাত্রা শুরুর আগেই অভিজিৎ দীপকের বাড়িতে হানা দিল পুলিশ

উৎসব মিটলেই সংসদে বিশেষ অধিবেশন, মহিলা সংরক্ষণ ও ডিলিমিটেশন বিল পেশের সম্ভাবনা

আমেরিকার স্কুলে ফের বন্দুকবাজের হানা! এলোপাথাড়ি গুলিতে মৃত চার, নিহত সন্দেহভাজন হামলাকারীও

হাইকোর্টের পর ফেরাল সুপ্রিম কোর্ট, পুজোয় শ্রীঘরেই কাটবে সুজিতের

দাবানল নেভাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, ইন্দোনেশিয়ায় আগুনে পুড়ে মৃত ৪

জেতা ম্যাচে হারতেই ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারের সঙ্গে অশান্তিতে জড়ালেন অভিষেক