অজিদের জয়ের জন্য দরকার ২০২ রান, কিউয়িদের ৬ উইকেট

Share:

নিজস্ব প্রতিনিধি : ক্রাইস্টচার্চ টেস্ট জেতার জন্য অস্ট্রেলিয়ার প্রয়োজন ২০২ রান। অন্যদিকে নিউজিল্যান্ডের প্রয়োজন ৬ উইকেট। টেস্ট ম্যাচ শেষ হতে এখনও দুই দিন বাকি। ফলে এই ক্রাইস্টচার্চ টেস্ট শেষ পর্যন্ত কে জিতবে তা এখনই বলা যাচ্ছে না। তবে বিশেষজ্ঞদের মতে, কিছুটা হলেও এই টেস্টে অ্যাডভান্টেজ পজিশনে রয়েছে নিউজিল্যান্ড।

এদিন ২৭৯ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে তৃতীয় দিনের শেষে অস্ট্রেলিয়া চার উইকেটে ৭৭ রান করেছে। জয়ের জন্য অজি খেলোয়াড়দের প্রয়োজন ২০২ রান। এর আগে প্রথম ইনিংসে ২৫৬ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। অজিদের অলআউট করার জন্য ম্যাট হেনরির ভূমিকা বিশেষ উল্লেখযোগ্য। প্রথম ইনিংসে হেনরি একাই নিয়েছেন সাত উইকেট। দ্বিতীয় ইনিংসেও এই একই ধারাই বজায় রেখেছে হেনরি। স্টিভেন স্মিথ ও খাওয়াজাকে আউট করেন হেনরি। অন্যদিকে ল্যাবুশেন ও ক্যামেরন গ্রিনকে আউট করেন সিয়ার্স। তবে এখনও পর্যন্ত অস্ট্রেলিয়ার হাতে ৬ উইকেট রয়েছে। অস্ট্রেলিয়াকে জিততে এখনও পর্যন্ত ২০২ রান দরকার। এর আগে তৃতীয় দিনে নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংস ৩৭২ রানে অলআউট হয়ে যায়। তৃতীয় দিনের শুরুতে ৬৩ রানে খেলতে নেমে ৭৩ রানেই আউট হয়ে যায় টম ল্যাথাম। অস্ট্রেলিয়ার পক্ষে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন প্যাট কামিন্স। চারটি উইকেট নিয়েছেন কামিন্স। নাথান লায়ন তিন উইকেট নিয়েছেন।

১৯৯৩ সালের নভেম্বর থেকে ৩২টি ম্যাচের মধ্যে ২৪টি ম্যাচেই হেরেছে নিউজিল্যান্ড। শুধু একটি ম্যাচেই জিতেছে কিউয়িরা। ২০১১ সালের ডিসেম্বর মাসে একটি ম্যাচে জেতে নিউজিল্যান্ড। শেষ পর্যন্ত ক্রাইস্টচার্চে কিউয়িরা কী জিততে পারবে, এখন সেটাই দেখার।

মেয়েদের এশিয়া কাপে পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে জয়ী হরমনপ্রীতরা

লজ্জার রেকর্ড ফাতিমাদের, ভারতের স্পিনারদের ভেল্কিতে ৫৫ রানে শেষ পাকিস্তান

রাতে ঘুম আসে না? বিছানায় যাওয়ার আগে খান ঘুমপাড়ানি কেক, রইল রেসিপি

বিরিয়ানিতে ক্ষতিকারক রং, মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ, নবদ্বীপ বাজারে নানা দৃশ্য ধরা পড়ল খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে

অবশেষে শান্তি! কিয়েভে তিন দিন হামলা চালাবে না রুশ সেনা, ঘোষণা পুতিনের

বিধাননগর থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার এক যুবক, তদন্তে পুলিশ

হাঁটুসমান জল, রোগীকে হাসপাতালে নিয়ে যেতে ভরসা খাটিয়া, মর্মান্তিক ছবি দুবরাজপুরে

ক্যামাক স্ট্রিটের অফিস খালির নির্দেশের উপর স্থগিতাদেশ নিম্ন আদালতের, স্বস্তি অভিষেকের

তারেক জমানায় বাংলাদেশে ধর্ষণ মহামারি, ধর্ষকদের যৌন লালসার শিকার ৪ হাজার ২৫ জন

জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম লস্কর কমান্ডার

হারলেন যমদূত, নেপালের অন্ধকার সুড়ঙ্গ থেকে ১০ দিন বাদে উদ্ধার চিনা নাগরিক

মুম্বইয়ে ‘দহি হান্ডি’ উ‍ৎসব চলাকালীন দুর্ঘটনা, পাচিল চাপা পড়ে মৃত্যু সাত বছরের শিশুর

ফরাক্কায় বিপর্যয়ের জেরে ধর্মতলায় বাসের উপর বাড়ছে চাপ, ভিড় টিকিট কাউন্টারে

মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক হবেন কে? সামনে এল এই তারকার নাম