চাপে অস্ট্রেলিয়া, বিশ্বকাপের শুরু থেকে ছিটকে গেলেন প্যাট কামিন্স সহ আরও দুই ক্রিকেটার

Share:

নিজস্ব প্রতিনিধি: আর মাত্র কয়েকটা দিন তার পরেই শুরু হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। খেলা শুরু হওয়ার আগে অস্ট্রেলিয়ান শিবিরে বড় ধাক্কা। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্ব থেকে ছিটকে গিয়েছেন প্যাট কামিন্স। সেই সঙ্গেই আরও দুই জন হেজলউড ও টিম ডেভিডের না থাকার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুতে অস্ট্রেলিয়ারর টিমে পাওয়া যাবে না এই তিন ক্রিকেটারকে।

অস্ট্রেলিয়ার নির্বাচক প্রধান জর্জ বেইলি প্যাট কামিন্সের না থাকার খবর নিশ্চিত করেছেন। বেইলি সোমবার (১৯ জানুয়ারী) নিশ্চিত করেছেন যে প্যাট কামিন্স ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের অন্তত প্রথম দুটি খেলায় খেলতে পারবেন না। ২০২৫-২৬ অ্যাশেজ সিরিজের আগে কামিন্সের কটিদেশের হাড়ের চাপের আঘাত লেগেছিল। মূলত ফাস্ট বোলিংয়ের কারণে তাঁর মেরুদণ্ডের নীচের অংশে ছোট ছোট ফাটল ধরেছিল। সেই আঘাত এখনও সেরে ওঠেনি। এই কারণেই তিনি পাঁচটি টেস্টের মধ্যে চারটিতে খেলতে পারেননি। হেজলউড ও টিম ডেভিডেরর  হ্যামস্ট্রিংয়ের চোট রয়েছে।  তাঁদের এই চোট নিয়ে সোমবার অস্ট্রেলিয়ার নির্বাচক বলেন, “ডেভিডের চোট অনেকটাই সেরেছে। কিন্তু এখনও ও পুরোদমে অনুশীলন শুরু করেনি। আশা করছি, দ্রুত তা শুরু করবে। হেজলউডও সুস্থ হয়ে উঠছে। আশা করছি, বিশ্বকাপের আগে ওরা পুরো সুস্থ হয়ে উঠবে।”

আরও পড়ুন: পরিবর্তন করা হল বিপিএলের ফাইনালের সময়, কখন হবে খেলা?

অ্যাশেজ সিরিজের সময় কামিন্স আক্রমণাত্মক হয়ে উঠেছিলেন।  অ্যাডিলেডে তৃতীয় টেস্টে সংক্ষিপ্তভাবে খেলার পর তিনি সরে আসেন। ছয় উইকেট নিয়ে দুর্দান্ত খেললেও চোটের কারণে বাকি দুটি ম্যাচে আবারও ছিটকে  যান। এর আগে, বেইলি বলেছিলেন যে অস্ট্রেলিয়া ৭ ফেব্রুয়ারি ভারত এবং শ্রীলঙ্কায় শুরু হতে চলা বিশ্বকাপের জন্য কামিন্সকে  ফিরে আসতে দেখবে বলে আশা করা হচ্ছে। তবে তিনি এটাও বলেছিলেন শুরুতে না থাকতেও পারেন কামিন্স   যেমন ২০২৩ বিশ্বকাপে ট্র্যাভিস হেড করেছিলেন ।প্রসঙ্গত, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পাকিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। সেই দলেও নেই এই তিন তারকা।  

কাকতালীয়! শহিদ মিনারে কংগ্রেসের সভামঞ্চে মমতার একাধিক ছবি

একুশের মঞ্চে মমতার সঙ্গে কল্যাণের ‘ঝগড়া’! পরিস্থিতি সামলাতে আসরে অভিষেক-শোভনদেব

দলকে সংগঠিত করতে জেলা সফরে বেরোচ্ছেন মমতা, শহিদ সমাবেশের মঞ্চ থেকে ঘোষণা   

বড় জয় স্ত্রী গীতাঞ্জলির, সোনম ওয়াংচুককে বেসরকারি হাসপাতালে ভর্তি করার নির্দেশ দিল্লি হাইকোর্টের

‘ঋত শিবিরকে বালিশ চাটা বা বিসি বলুন’, তোপ অভিষেকের

ভাঙড়ে রাস্তায় নির্মাণ সামগ্রী ফেলতে বাধা দেওয়ায় আক্রান্ত পুলিশকর্মী, ছিঁড়ল উর্দি

‘ফ্রি’তে সফরে আপত্তি! মহিলাদের সরকারি বাসে ‘ভাড়া’ দেওয়া নিয়ে বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

উল্টোরথে রাগির ময়দা ও গুড় দিয়ে বাড়িতে বানান স্বাস্থ্যকর মুচমুচে জিলিপি

যাত্রী পরিষেবা উন্নত করতে ৫০টি নতুন এসি বাসের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

২১ জুলাই কলকাতায় যান চলাচলে একাধিক বিধিনিষেধ! কোথায় কোন রাস্তা এড়িয়ে চলবেন?

সিকিমে নির্মীয়মাণ টানেল ভয়াবহ ভূমিধস! গ্যাস লিক করে মৃত ৮, এখনও আটকে বহু

একুশে জুলাইয়ের দিন ধাক্কা মমতার, গ্রেফতার কালীঘাট পন্থী নেতা অসিত মজুমদার

দোকানের মতো মুচমুচে আলু-কচুরি এবার ঘরেই! রইল সহজেই বানানোর রেসিপি

অবশেষে মহুয়া মৈত্রকে রক্ষাকবচ দিল কলকাতা হাইকোর্ট