Australian Open থেকে বিদায় শিয়নটেকের, ফাইনালে মুখোমুখি সাবালেঙ্কা- কিজ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনাল থেকে বিদায় নিলেন  ৫ বারের গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী ইগা শিয়নটেক। সেইসঙ্গে বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ফাইনালে উঠলেন আরিয়ানা সাবালেঙ্কা এবং ম্যাডিসন কিজ। এদিন পাওলো বাদোসাকে ৬-৪, ৬-২ স্ট্রেট সেটে হারিয়েছেন সাবালেঙ্কা। অন্যদিকে, শিয়নটেককে ৫-৭, ৬-১, ৭-৬ গেমে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছেন ম্যাডিসন কিজ। 

পর পর দুবছর  ট্রফি বাড়ি নিয়ে গিয়েছিলেন আরিয়ানা সাবালেঙ্কা। এ বারও সেই পথে হাঁটতে চান। শেষ বার এই কাজ করে দেখিয়েছিলেন মার্টিনা হিঙ্গিস। তিনি ১৯৯৭ থেকে ১৯৯৯— টানা তিন বার ট্রফি জিতেছিলেন । যদি ম্যাডিসন কিজকে হারাতে পারেন, তা হলে  এই শতাব্দীতে হ্যাটট্রিকের দরজায় পৌঁছে যাবেন সাবালেঙ্কা।

বৃহস্পতিবার সকালের ম্যাচের শুরুটা ভালো করেছিলেন পাওলো  বাদোসাই। ২-০ এগিয়ে যান। তৃতীয় গেমে ৪০-০ পয়েন্টে এগিয়ে থাকলেও শেষে ৬-২ এগিয়ে গেলেন সাবালেঙ্কা। এরপরেই তিনি বলেন, ‘আশা করি পাওলা আমার বন্ধুই থাকবে।  শপিং করাতে নিয়ে যাব।‘ অন্যদিকে প্রথম সেটে প্রথম দিকে শিয়নটেক এবং কিজ বারবার নিজেদের সার্ভিস ধরে রাখতে পারেননি। শুরুতে  ৫-২ গেমে এগিয়ে যান শিয়নটেক । তবে শেষে ৪-৫ করে দেন কিজ। বলা বাহুল্য  তৃতীয় চেষ্টায় অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে গেলেন কিজ । যদি বিশ্বের এক নম্বর টেনিস প্লেয়ার সাবালেঙ্কাকে হারাতে পারেন, তা হলে কেরিয়ারের প্রথম গ্র্যআন্ড স্লাম জিতবেন তিনি ।

গুরুতর অসুস্থতার জল্পনার মাঝেই প্রকাশ্যে মোজতবা, কাছের মানুষদের সঙ্গে খোশমেজাজে গল্পের ভিডিও ভাইরাল

অভয়া কাণ্ডের দু’বছর, পানিহাটিতে নির্যাতিতা চিকিৎসকের বাড়ি যেতে পারেন মুখ্যমন্ত্রী

আজ অভয়ার বাড়িতে যেতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

শেষকৃত্যের অনুষ্ঠান থেকে ফেরার পথে ৯০ ফুট গভীর কুয়োয় পড়ল গাড়ি, মৃত ২ মহিলা

রবিবারের ছুটি কি ভেস্তে দেবে বৃষ্টি? কলকাতা-সহ বাংলায় আজ কেমন থাকবে আবহাওয়া

চাকরিতে প্রমোশন নাকি আচমকা অর্থপ্রাপ্তি? রবিবারে কপাল খুলছে কোন রাশির জাতকদের

লিভার সুস্থ রাখতে চান? বয়স ৪০ পেরনোর আগেই এই ৩ অভ্যাস থেকে দূরে থাকুন

ফ্লাইট মিস করে বিমানবন্দরের টারম্যাকে ঢুকে পড়লেন দুই মহিলা যাত্রী, তার পর….

রাজগঞ্জের যুবককে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা, বিএসএফ-বিজিবি পতাকা বৈঠক নিস্ফলা

বাবাকে হারালেন মেসি, ভেঙে পড়েছেন ফুটবলের যুবরাজ

গুণের শেষ নেই, ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

‘অন্নপূর্ণার ভেরিফিকেশনের জন্য বিডিও অফিস থেকে বলছি’, একটা ফোনেই প্রতারিত গৃহবধূ

বিশ্বের একমাত্র স্পিনার হিসেবে ইতিহাস গড়লেন আফগানিস্তানের রশিদ খান

ধুম জ্বরের সঙ্গে মাথাব্যথা, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি স্বরা ভাস্কর