Australian Open: শিরোপা জয়ের হ্যাটট্রিকের সামনে আরিয়ানা সাবালেঙ্কা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বছরের প্রথমে অস্ট্রেলিয়ান ওপেন টুর্নামেন্টে মুখোমুখি হতে চলেছে আরিয়ানা সাবালেঙ্কা ও ম্যাডিসন কিজ। এ নিয়ে টানা তৃতীয়বার ফাইনালে খেলবেন সাবালেঙ্কা। ম্যাডিসনকে হারাতে পারলে ষষ্ঠ মহিলা হিসেবে অস্ট্রেলিয়ান ওপেন জয়ের হ্যাটট্রিক করে ছুঁয়ে ফেলবেন আরিয়ানা।

অপরদিকে তাঁর বিপক্ষে খেলবেন মার্কিন তারকা ম্যাডিসন। এটি তাঁর  ক্যারিয়ারের দ্বিতীয় কোনও গ্র্যান্ড স্লাম ফাইনাল। বলা বাহুল্য, ফাইনালে ওঠার লক্ষ্যে প্রথম সেমিতে নিজেরই কাছের বন্ধু পাউলা বাদোসাকে হারিয়েছেন সাবালেঙ্কা। ৬-৪, ৬-২ স্ট্রেট সেটে হারিয়ে ফাইনালে পৌঁছেছেন। অন্যদিকে, শিয়নটেককে ৫-৭, ৬-১, ৭-৬ গেমে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছেন ম্যাডিসন কিজ।  এক কথায় বলা যায়, শনিবার টুর্নামেন্টে হাড্ডাহাড্ডি লড়াই হবে দুজনের মধ্যে। আর এই সময় ফাইনালে ম্যাডিসনের বিরুদ্ধে লড়াইয়ে গ্যালারির প্রচুর সমর্থনও পাবেন সাবালেঙ্কা।

উল্লেখ্য, পর পর দুবছর  ট্রফি বাড়ি নিয়ে গিয়েছিলেন আরিয়ানা সাবালেঙ্কা। এ বারও সেই পথে হাঁটতে চান। শেষ বার এই কাজ করে দেখিয়েছিলেন মার্টিনা হিঙ্গিস। তিনি ১৯৯৭ থেকে ১৯৯৯— টানা তিন বার ট্রফি জিতেছিলেন । যদি ম্যাডিসন কিজকে হারাতে পারেন, তা হলে  এই শতাব্দীতে হ্যাটট্রিকের দরজায় পৌঁছে যাবেন সাবালেঙ্কা। ইতিমধ্যেই এদিনের ম্যাচ ঘিরে শুরু হয়েছে উন্মাদনা ।

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রী মোদির

ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় নিহত ৪১, পাল্টা জবাব হুথিদের

মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, উত্তরপ্রদেশে প্রাণ গেল ৫ জনের

জম্মু সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রুখে দিল ভারতীয় সেনা, আটক পাক নাগরিক

বিয়ের মরশুমে কলকাতায় আরও কমল সোনার দাম, জেনে নিন আজকের দর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

ভারতের আর্থিক বৃদ্ধির ভূয়সী প্রশংসা ট্রাম্পের, মার্কিন সুদনীতি নিয়ে তুললেন প্রশ্ন

১৬ দিনে ১,৫৭৪ কোটি টাকার গণ্ডি পার! রণবীরের ‘রামায়ণ’ টপকাতে পারবে ‘পুষ্পা ২’-র রেকর্ড?

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

সচিন-কোহলির সঙ্গে এক সারিতে, নিউজিল্যান্ডের মাটিতে শতরান করে ইতিহাস গড়লেন কেএল রাহুল

খালিস্তানি নেতা পান্নুনকে খুনের ছক, ভারতীয় নাগরিককে ১৯ বছরের কারাদন্ডের নির্দেশ আদালতের

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন