বড়দিনে ভারতের কাছে দুঃসংবাদ, বক্সিং ডে টেস্টে অজি একাদশে আছেন হেড

Share:

নিজস্ব প্রতিনিধিঃ স্বস্তি পেল না টিম ইন্ডিয়া। ‘বক্সিং ডে’ টেস্টের শুরুর একাদশে জায়গা করে নিয়েছেন ভারতের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ট্রাভিস হেড। বুধবার অজি দলনায়ক প্যাট কামিন্স স্পষ্ট জানালেন, মেলবোর্ন টেস্টে মাঠে নামবেন হেড। তাকে রেখেই বক্সিং ডে টেস্টের একাদশ ঘোষণা করেন কামিন্স।

মেলবোর্ন টেস্টের আগে বাঁ – হাতে চোট পেয়েছেন ট্রাভিস হেড। তাই তিনি আদৌ বক্সিং ডে টেস্টে খেলতে পারবেন কিনা তা নিয়ে তৈরি হয়েছিল সংশয়। কিন্তু মঙ্গলবার অজি কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড জানিয়ে দিয়েছিলেন , ‘ হেডকে মেডিকেল বিভাগ  আনুষ্ঠানিকভাবে  ছাড়পত্র দেবে  কিনা তা এখন  নিশ্চিত নই। তবে   আমি আত্মবিশ্বাসী যে, সে খেলবে।‘ আর এদিন অস্ট্রেলিয়ার বক্সিং ডে টেস্টের একাদশ ঘোষণা হতেই দেখা গেল হেডের নাম ।

উল্লেখ্য , ওয়ান ডে বিশ্বকাপ ফাইনালই হোক বা  বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। ভারতের সবচেয়ে বড় মাথাব্যথা হয়ে উঠেছেন অজি দলের ট্রাভিস হেড (Travis Head)। তিনি এখন পর্যন্ত তিন টেস্টের পাঁচ ইনিংসে ৪০৯ রান করেছেন। বড় বড় দুই সেঞ্চুরি এসেছে তার ব্যাট থেকে। তাঁর ব্যাটিং গড় ৮১.৮০। তাই এই ব্যাটারকে নিয়ে বেশ চাপে থাকেন রোহিত ব্রিগেড। এই আবহে  বক্সিং ডে টেস্টের তরফে অজি দলে রাখা হল হেডকে ।

একনজরে দেখে নিন  মেলবোর্ন  ‘বক্সিং ডে’  টেস্টের জন্য অস্ট্রেলিয়ার প্রথম একাদশ

উসমান খাওয়াজা, স্যাম কনস্টাস, মার্নাস লাবুশেন, স্টিভ স্মিথ, ট্র্যাভিস হেড, মিচেল মার্শ, অ্যালেক্স ক্যারি, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লায়ন এবং স্কট বোল্যান্ড।

ছাত্রীকে চুমু খেতে গিয়ে হাতেনাতে পাকড়াও শিক্ষক, তার পর ঘটল ভয়ঙ্কর ঘটনা

কৌশিকী অমাবস্যায় কালীঘাট মন্দিরে পুজো শুভেন্দুর, মাটিতে বসে খেলেন মায়ের ভোগ

শুক্রবারে তৈরি হচ্ছে ‘বিষ যোগ’, ৩ রাশির জাতকরা এখনই সতর্ক হয়ে যান

কলকাতা ফুটবল লিগে কোল ইন্ডিয়াকে গোলের মালা পরাল সবুজ মেরুন ব্রিগেড

বঙ্গোপসাগরে নিম্নচাপ! শুক্রে কলকাতা-সহ ৫ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

অবৈধ মদের ঠেকে অভিযান চালাতে গিয়ে সুরা মাফিয়াদের হাতে আক্রান্ত, জখম ৫ পুলিশকর্মী

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা মমতার, শুক্রবার মাহেশে তৃণমূল নেত্রীর সভা হচ্ছে না

BRICS Delhi 2026: পুতিন-শি’দের খাওয়ানো হবে ঘোল থেকে হায়দরাবাদি বিরিয়ানি

গলতে পারবে না মাছি-ও! ব্রিকস সম্মেলনের নিরাপত্তায় মোতায়েন ৩০ হাজার পুলিশ-আধা সেনা

মায়ের শেষকৃত্যে হাজির থাকতে ৫ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি চিন্ময় প্রভুর

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’

শিক্ষিকার হাতে মার খেয়ে অসুস্থ দ্বিতীয় শ্রেণির ছাত্র, নিমতা থানায় বিক্ষোভ অভিভাবকদের

পাকিস্তানের কোচ মাইক হেসনে ‘ভারতীয় এজেন্ট’, পাক ক্রিকেটারের মন্তব্যে চর্চা তুঙ্গে