সিংহবাহিনী’র দাপটে ১০৬ রানে গুটিয়ে গেল বাঘেরা

Share:

নিজস্ব প্রতিনিধি : মিরপুর টেস্টে পুরো দুই সেশনও ব্যাট করতে পারল না বাংলাদেশ। প্রোটিয়াদের তোপে শুরুতেই উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে টাইগাররা। মিরপুরে বাংলাদেশের ক্ষেত্রে হয়তো সবাই এটা আশা করে নি। সকাল থেকে বাংলাদেশি ব্যাটারদের নিয়মিত আসা-যাওয়ায় প্রথম ইনিংস শেষ হল মাত্র ১০৬ রানে।

এই রান করতে বাংলাদেশের ব্যাটাররা লড়েছে ২৪১ বল, যার মধ্যে ৯৭ বল খেলেছে ওপেনার মাহমুদুল হাসান জয়। দলের হয়ে সর্বোচ্চ স্কোরও তাঁর(৩০)। ৬ উইকেট হারিয়ে ৬০ রান সংগ্রহ করে মধ্যাহ্ন বিরতিতে চলে যায় স্বাগতিকরা।বিরতি থেকে ফিরে দ্রুতই উইকেট হারিয়ে ১০৬ রানে অলআউট হয়েছে বাংলাদেশ।

বাংলাদেশের ব্যাটারদের মধ্যে দুই অঙ্কের স্কোর ছুঁয়েছেন মাত্র চার জন। দ্বিতীয় সর্বোচ্চ বোলার তাইজুল ইসলামের (১৬)।  এরপর আছে মেহেদী মিরাজ (১৩)। বাকিদের স্কোর উল্লেখ করার মত নয়। প্রোটিয়া বোলারদের মধ্যে রাবাদা, মুলদার ও মহারাজ ৩ টি করে এবং ডেন পিয়েট নেন ১ উইকেট।

মিরপুরে টস জিতে বুদ্ধি করে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। তার যুক্তি ছিল, চতুর্থ ইনিংসে ব্যাট করা কঠিন হবে। তাই সব ভেবে চিন্তেই ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। অবশ্য এই নিয়ে প্রোটিয়াদের ভারপ্রাপ্ত অধিনায়ক এইডেন মারক্রামও বলেছেন, টস জিতলে তিনিও ব্যাটিং নিতেন।

‘আগে শুদ্ধিকরণ, তারপর…’, নবান্নে পার্থর ঘরে বসার আগে পুজোর প্রস্তুতি বিশাল লামার

ভিলেন বৃষ্টি, ৩৪৯ রান করেও আফগানিস্তানের কাছে হেরে গেলেন বৈভবরা

দিল্লিকে চাপে রাখতে জুনের শেষেই চিন সফরে যাচ্ছেন তারেক রহমান

অফিসে কার জন্য বাড়ছে মানসিক চাপ? প্রযুক্তির সাহায্যে খুঁজে বের করলেন বেঙ্গালুরুর যুবক

বিশ্বকাপ শুরুর দিনেই জোর ধাক্কা মরক্কোর, ছিটকে গেলেন দুই ফুটবলার

১২ বছর বছরের কিশোরীকে ধর্ষণের পর ছুড়ে ফেলা হল তিনতলা থেকে, হাড়হিম কাণ্ড তেলঙ্গানায়

আমেরিকায় ঢুকতেই দেওয়া হয়নি, দেশে ফিরে বীরের মর্যাদা পেলেন রেফারি

‘শিল্প-বাণিজ্যের প্রসার ঘটলে রাজ্যের অর্থনীতিও শক্তিশালী হবে’, বার্তা অর্থমন্ত্রীর

পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভকারীদের উপরে নির্বিচারে গুলি সেনার, প্রাণ গেল ১৬ জনের

সুপ্রিম ধাক্কা জ্যাকলিনের, ২০০ কোটির জালিয়াত মামলার শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

‘বিদ্রোহী শিবিরে নয়, মমতার পাশেই আছি,’ ডিগবাজি খেয়ে জানালেন শত্রুঘ্ন

‘নতুন বিধায়কদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে’, জানিয়ে দিলেন স্পিকার

গেঞ্জি-হাফ প্যান্ট পরিয়ে ফলতার পুষ্পা জাহাঙ্গির খানকে হাঁটাল পুলিশ