চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

জীবনের প্রথম ভোট দিলেন বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের অধিনায়ক জ্যোতি

নিজস্ব প্রতিনিধি : এবারেই প্রথম ভোট দিলেন বাংলাদেশে মহিলা ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ভোট বাক্সে ব্যালট ঢোকানোর ছবি নিজেই পোস্ট করেছেন এই বাংলাদেশি খেলোয়াড়। ছবিটি পোস্টের সঙ্গে একটি হাসির ইমেজিও দিয়েছেন তিনি।

বাংলাদেশের মহিলা দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি শেরপুরের বাসিন্দা। এদিন জীবনের প্রথম ভোটটি দিলেন সুলতানা। ভোটবাক্সে নিজের ভোটটি দিয়ে একটি ছবি পোস্ট করেছেন তিনি। ছবির সঙ্গে লেখা রয়েছে, ‘জীবনের প্রথম ভোট’। জাতীয় দলের খেলা না থাকায় এদিন নিজের বাড়িতেই ছিলেন নিগার। ফলে এদিন ভোট দিতে কোনও অসুবিধায় পড়তে হয়নি এই মহিলা ক্রিকেটারকে।জীবনের প্রথম ভোটটি দিয়ে স্বভাবতই উচ্ছ্বসিত সুলতনা। এদিন জীবনের প্রথম ভোটটি দিলেন ক্রিকেট তারকা শরিফুল ইসলাম। শরিফুলও ভোট দেওয়ার পর নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি স্টোরি শেয়ার করেন। সেখানে বৃদ্ধাঙ্গুষ্টির ছবি দিয়ে শরিফুল লেখেন, ‘ফার্স্ট ভোট ডান।‘

এদিন ভোট দিয়েছেন বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক তথা আওয়ামী লিগের প্রার্থী সাকিব আল হাসান। পাশাপাশি ভোট দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনও। নাজমুলও এবারে বাংলাদেশে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন। সেইসঙ্গে এবারে ভোটে লড়ছেন বাংলাদেশের আরেক প্রাক্তন অধিনায়ক মাশরফি বিন মুর্তজাও। তিনি নড়াইল-২ আসন থেকে লড়ছেন। এদিন মাশরফিও নিজের ভোটটি দিয়েছেন।

Published by:

Share Link:

More Releted News:

‘ভারতের নাগরিকত্বের বিনিময়ে ক্রিকেট খেলার প্রস্তাব পেয়েছিলাম,’ দাবি রশিদ খানের

দু’বছর বাদে টি-২০-তে বাবর আজমের ব্যাট থেকে এল সেঞ্চুরি

বোলিংয়ের পর ব্যাটিং বিপর্যয়ে শ্রেয়সের পাঞ্জাবের কাছে আত্মসমর্পণ করল ঋষভের লখনউ

রিঙ্কু- অনুকূলের চওড়া ব্যাটে রাজস্থানকে হারিয়ে প্রথম জয় পেল কেকেআর

১৫৫ রানে রাজস্থানকে বেঁধে রাখলেন বরুণ-নারাইনরা

ইডেনে কলকাতা ও রাজস্থান ম্যাচে এগিয়ে কে?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ