বেতন বকেয়া, বিদ্রোহের পথে বাংলাদেশের মহিলা ক্রিকেটাররা

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: সাকিব আল হাসানদের তুলনায় যথেষ্টই ভালো পারফরম্যান্স নিগার সুলতানা জ্যতি-সালমা খাতুনদের। একের পর এক ম্যাচ জিতে দেশের সম্মান বাড়িয়ে চলেছেন। অথচ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তাদের কুম্ভকর্ণের ঘুম ভাঙাতে পারছেন না। কয়েক মাস ধরে বেতন মিলছে না। বিসিবির ঘোষিত বোনাসও হাতে পাননি। তাই বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন আর তার পোষ্যদের ঘুম ভাঙাতে এবার বিদ্রোহ ঘোষণার পথেই হাঁটতে চলেছেন নিগাররা। সূত্রের খবর, অবিলম্বে বেতন ও বকেয়া বোনাস না মিটিয়ে দেওয়া হলে দেশের জার্সি গায়ে মাঠে নামবেন না বলে বিসিবি কর্তাদের জানিয়েও দিয়েছেন নিগাররা।

পুরুষ ক্রিকেটারদের সঙ্গে মহিলা ক্রিকেটারদের বৈষম্য ঘোচাতে উদ্যোগী হয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি। ভারত, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা-সহ একাধিক দেশের ক্রিকেট বোর্ড জাতীয় দলে খেলা পুরুষ ও মহিলা ক্রিকেটারদের সমান অর্থ দেওয়ার ঘোষণা করেছে। গত জুন মাসে ঢাক-ঢোল পিটিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ঘোষণা করেছিলেন, জাতীয় দলে খেলা মহিলা ক্রিকেটারদের বেতন ২০ শতাংশ বাড়ানো হবে। কিন্তু ঘোষণার পরে পাঁচমাস কেটে গেলেও বর্ধিত বেতন কার্যকর তো দূরের কথা, আগের বেতনই বুঝে পাননি নিগার সুলতানারা। এমনকী ভারতের বিরুদ্ধে সিরিজ সেরা ও ম্যাচ সেরা হিসেবে প্রাপ্য টাকাও দেওয়া হয়নি মহিলা ক্রিকেটারদের।

সাকিব আল হাসানরা লাগাতার জঘন্য পারফরম্যান্স করার পরেও যেখানে জামাই আদর পাচ্ছেন, সেখানে মহিলা ক্রিকেটারদের প্রতি কেন বৈষম্য করা হচ্ছে সেই প্রশ্ন উঠেছে। বিসিবি’র মহিলা শাখার প্রধান শফিউল আলম চৌধুরী নাদেল অবশ্য নিগার সুলতানাদের বেতন বকেয়া থাকার কথা মানতে চাননি। তবে ম্যাচ ও সিরিজ সেরার পুরস্কারের অর্থ বকেয়া রয়েছে বলে স্বীকার করেছেন। যদিও নাদেলের দাবি উড়িয়ে দিয়েছেন বাংলাদেশের একাধিক মহিলা ক্রিকেটার।

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

‘আকভান’-এর দাপটে পাকা ধানে মই, ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য হেল্পলাইন নম্বর চালু শুভেন্দুর সরকারের

অবহেলা করলেই বিপদ, জেনে নিন জিভের ক্যানসারের ৫টি লক্ষণ

মহাকাশে মানুষ পাঠানোর স্বপ্নে বাধা, ফের পিছোল গগনযানের উৎক্ষেপণ

লুকোচুরির খেলা শেষ, ভবানীভবনে হাজিরা দিলেন ‘পাথর সম্রাট’ টুলু মণ্ডল

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

‘গুহাতেই খুঁজে পেয়েছি জীবনের আসল সত্য’, সিবিআই অফিসার এখন সন্ন্যাসী

কসবায় বাড়িতে চুরি, গ্রেফতার কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার

কলকাতায় আর কতক্ষণ চলবে দুর্যোগ? নতুন অ্যাডভাইসরি জারি করল IMD

কেন্দ্রীয় মন্ত্রীর পদে শপথ নিচ্ছেন শমীক! শাহ-শুভেন্দু বৈঠকের পর জল্পনা তুঙ্গে

নির্ধারিত সময়ের আগেই ল্যান্ডফল শুরু ‘আকভান’-এর, অন্ধ্র-ওড়িশায় জারি সতর্কতা, ভারী বৃষ্টি বাংলাতেও

মা হলেন সামান্থা, পুত্র নাকি কন্যা কে এল কোল আলো করে?

কীভাবে নোবেল পেতে পারেন ট্রাম্প, উপায় বলে দিলেন পুতিন

১ কাপ গোবিন্দভোগ চাল দিয়ে বাড়িতে বানিয়ে ফেলুন ক্রিমি মাশরুম রিসোটো