পাপুয়া নিউ গিনিকে হারিয়ে বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশ

টাইগারদের থাবায় রীতিমতো ক্ষত-বিক্ষত হয়ে গেল পাপুয়া নিউ গিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: টাইগারদের থাবায় রীতিমতো ক্ষত-বিক্ষত হয়ে গেল পাপুয়া নিউ গিনি। ওমানের আল আমেরাত স্টেডিয়ামে বড় ব্যবধানে জয় পেল বাংলাদেশ। প্রতিপক্ষকে ৮৪ রানে পরাজিত করল মাহমুদউল্লাহ অ্যান্ড কোম্পানি। বৃহস্পতিবারের এই জয়ের ফলে গ্রুপ ‘বি’-র শীর্ষে উঠে এল তারা। সেই সঙ্গে টি-২০ বিশ্বকাপের মূল পর্বে পা রাখল টাইগাররা।

সাকিব (৪ উইকেট), তাসকিন, সাইফুদ্দিনদের দাপটে মাত্র ৯৭ রানেই গুটিয়ে গেল পাপুয়া নিউ গিনি। আর ফলে ৭৮ রানে জয় পেল বাংলাদেশ ক্রিকেট দল। তাদের ইতিহাসে এটাই হল সর্বাধিক রানে জেতা। এর আগে ২০১২ সালে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৭১ রানে জিতেছিল তারা।

ব্যাট করতে নেমে প্রথম ওভারেই নইমের উইকেট হারিয়ে খানিকটা চাপে পড়ে যায় বাংলাদেশ। তবে লিটন দাসকে সঙ্গে নিয়ে পরিস্থিতি সামাল দেন সাকিব। ২৯ রান করে আউট হন লিটন। এর কিছুক্ষণ পর প্যাভিলিয়নের রাস্তা ধরেন মুশফিকর রহিমও (৫)। সাকিবের সঙ্গে জুটি বাঁধেন অধিনায়ক মাহমুদউল্লাহ। মাত্র ৪ রানের জন্য অর্ধশত রান হাতছাড়া করে ফেলেন সাকিব (৪৬)। তবে মাহমুদউল্লাহ (৫০) হাফসেঞ্চুরি করেন। শেষ দিকে আফিফ হোসেইন (২১) এবং সাইফুদ্দিনের (১৯) ব্যাটের ওপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ১৮১ রান তোলে টাইগাররা।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে পাপুয়া নিউ গিনি। তিন বল বাকি থাকতেই ৯৭ রানে অলআউট হয়ে যায় তারা।   

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ