সাহায্য করতে রাজি, রোহিত-বিরাটদের কি পরামর্শ দেবেন ভারতের ব্যাটিং কোচ ?

Share:

নিজস্ব প্রতিনিধি : সম্প্রতি রোহিত শর্মা ও বিরাট কোহলিকে নিয়ে নেটপাড়ায় শুরু হয়েছে চর্চা। একের পর এক খারাপ ফর্মের কারণে শিরোনামে আছে এই দুই তারকা। সাম্প্রতিক টেস্ট ফর্মে বিসিসিআই যথেষ্ট উদ্বেগে রয়েছে। রঞ্জিতেও রোহিত ব্যর্থ হয়েছেন।বিরাট নামবেন রেলওয়েজের বিপক্ষে। এমন আবহে মুখ খুললেন ভারতীয় দলের নয়া ব্যাটিং কোচ সীতাংশু কোটক।

নয়া কোচ জানালেন, রোহিত, বিরাটদের আরও কাছ থেকে দেখে তবেই তাঁদের ব্যাটিং নিয়ে পরামর্শ দিতে চান তিনি। একইসঙ্গে বিরাটদের থেকেও শিখতে চান কোটাক। এই নিয়ে তিনি বলেন, ‘ ওদের থেকে বেশ কিছু শেখার আছে। ওরা যে পরিমাণ আন্তর্জাতিক ক্রিকেট খেলেছে বা যে পর্যায় গিয়ে পারফরমেন্স করেছে, তাতে একথা মেনে নিতেই হবে যে আমিও ওদের থেকে অনেক কিছুই শিখতে চলেছি। এভাবেই খেলাটা এগিয়ে যাবে। সবার থেকেই শিক্ষা নিতে তৈরি থাকতে হবে, এই বিষয় খোলামেলা মানসিকতাই রাখতে হবে।’

রোহিত-বিরাটের পারফরমেন্স নিয়ে প্রশ্নও করা হয় ভারতীয় দলের নয়া ব্যাটিং কোচকে। এই প্রশ্নের উত্তর অবশ্য এড়িয়ে যান নি তিনি। বরং তিনি গম্ভীরভাবে উত্তর দেন, ‘তাঁদের সঙ্গে কথা বলতে হবে, তাঁরা কীভাবে প্ল্যানিং করছে তাও জানতে হবে। সেসব শোনার পর যদি আমরা কিছু যোগ করতে পারি। মানে ২ শতাংশ বা ৫ শতাংশ যদি পরামর্শ আমি দিতে পারি, সেটাও গুরুত্বপূ্র্ণ’। আমি মনে করি তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে হবে।’

কেদারতাল ট্রেকিং দুর্ঘটনায় ৪ যুবকের দেহ ফিরল বাঁকুড়ায়, শোকের ছায়া এলাকায়

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি

দীপাবলিতে মিষ্টিমুখ হোক একটু স্পেশাল, সহজেই বাড়িতে বানান ক্ষীরের চপ

ডাকাতরা নেই, তবু আজও ডাকাতের নামেই উৎসর্গ করা হয় এই কালীপুজো, জানুন কোথায়

বক্স অফিসে নতুন রেকর্ডের পথে ‘রামায়ণ’, তিন দিনের মোট আয় শুনলে চমকে যাবেন

দীপাবলির আগের রাতে ভয়াবহ দুর্ঘটনা! স্কুটার আরোহীকে পিষে দিল থার, পলাতক মহিলা চালক 

কালীপুজোর সকাল থেকেই দক্ষিণেশ্বরে জনজোয়ার, মা ভবতারিণীর দর্শনে ভক্তদের ঢল

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক