বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে ২১ ক্রিকেটার, তিন ফরম্যাটে সাকিব-লিটন-মিরাজরা

শনিবার বিকেলে বিসিবির পক্ষ থেকে দেশের ২১ ক্রিকেটারের সঙ্গে চুক্তি করার কথা জানানো হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: চলতি বছরের জন্য দেশের ২১ ক্রিকেটারের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কেন্দ্রীয় চুক্তিতে থাকা ২১ ক্রিকেটারের মধ্যে টেস্ট, ওয়ান ডে ও টি টুয়েন্টি-তিন ফরম্যাটে ঠাঁই পেয়েছেন চার ক্রিকেটার। ওই চার জন হলেন সাকিব আল হাসান, লিটন দাস, তাসকিন আহমেদ ও মেহেদি হাসান মিরাজ। টেস্ট এবং ওয়ানডে ফরম্যাটে থাকছেন তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। টেস্ট দলের জন্য চুক্তি করা হয়েছে আরও সাত ক্রিকেটারের সঙ্গে।  শুধু টি-টুয়েন্টির জন্য দেশের চার তরুণ ক্রিকেটারের সঙ্গে চুক্তির সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। গত বছর চুক্তিতে থাকা চার ক্রিকেটার সাদমান ইসলাম, ইয়াসির আলি রাব্বি , মাহমুদুল হাসান জয় ও নাইম শেখ এবার ঠাঁই পাননি।

শনিবার বিকেলে বিসিবির পক্ষ থেকে দেশের ২১ ক্রিকেটারের সঙ্গে চুক্তি করার কথা জানানো হয়। গত বছর না থাকলেও চলতি বছর চুক্তির অন্তর্ভুক্ত হয়েছেন চার ক্রিকেটার। ওই চার ক্রিকেটার হলেন জাকির হাসান, খালেদ আহমেদ, হাসান মাহমুদ ও মোসাদ্দেক হোসেন সৈকত। গত বছর চুক্তির বাইরে থাকা মেহাদি হাসান মিরাজ ভারতের বিরুদ্ধে সদ্য সমাপ্ত সিরিজে দুর্দান্ত খেলার জন্য টেস্ট-ওয়ান ডে ও টি টুয়েন্টি ফরম্যাটে ঠাঁই পেয়েছেন।

এক নজরে দেখে নেওয়া যাক চুক্তিবদ্ধ ক্রিকেটারের তারকা-

টেস্ট: সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মুমিনুল হক, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, কাজী নুরুল হাসান সোহান, তাইজুল ইসলাম, এবাদত হোসেন চৌধুরী, সৈয়দ খালেদ আহমেদ, জাকির হাসান, তাসকিন আহমেদ ও মেহেদি হাসান মিরাজ।

ওয়ানডে: তামিম ইকবাল, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, লিটন দাস, তাসকিন আহমেদ, মেহেদি হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, আফিফ হোসেন ও শরিফুল ইসলাম।

টি-টুয়েন্টি: সাকিব আল হাসান, লিটন দাস, তাসকিন আহমেদ, মেহেদি হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, নাজমুল হোসেন শান্ত, শেখ মেহেদি হাসান, নাসুম আহমেদ, মোসাদ্দেক হোসেন, হাসান মাহমুদ।

পেসমেকার বসেছে, আপাতত সুস্থ রয়েছেন বিমান বসু, জানালেন সেলিম

মুর্শিদাবাদে তৃণমূল নেতার বাড়িতে আগ্নেয়াস্ত্রের পাহাড়! চক্ষুচড়কগাছ পুলিশের

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় মহিলার বাড়িতে ঢুকে ধর্ষণের অভিযোগ, মায়াপুরে গ্রেফতার যুবক

বিকেলের চায়ের আড্ডা জমাতে বানিয়ে ফেলুন মুম্বইয়ের বিখ্যাত বাটাটা বড়া

জন্মাষ্টমীর ভোগে বানিয়ে নিন তালের পায়েস, রইল সহজ রেসিপি

কেরিয়ারে বড় ধাক্কা! বাংলার দল থেকেই বাদ পড়লেন অভিষেক পোড়েল

দাম্পত্য কলহের জেরে ইঞ্জিনিয়ার জামাইকে পিটিয়ে খুন করল শ্বশুরবাড়ির লোকজন

মুখে দিলেই গলে যাবে! মিষ্টি আলু দিয়ে বানান নাড়ু, রইল রেসিপি

‘মমতার সরকার লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে অভ্যাস খারাপ করে দিয়েছে’, বিস্ফোরক দিলীপ

বৃষ্টির পূর্বাভাস থাকলেও কাটছে না অস্বস্তি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কেমন থাকবে শনিবারের আবহাওয়া?

পাসপোর্ট রেডি তো? মাত্র ৮ মিনিটে চলে যান চিন থেকে রাশিয়া

অগ্নিনির্বাপন ব্যবস্থায় গাফিলতি, শহরের ২৫টি হোটেল-রেস্তরাঁকে শোকজ নোটিস দমকলের

নিউটাউনে অজ্ঞাত পরিচয় যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার, তদন্তে পুলিশ

গভীর রাতে স্বাস্থ্যমন্ত্রীর সারপ্রাইজ ভিজিটে ঘুম উড়ল মেমারি হাসপাতাল কর্তৃপক্ষের