মনোনয়ন বাতিলের পর হাইকোর্টের ধাক্কা  বীরভূমের  বিজেপি প্রার্থী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  মনোনয়ন বাতিল হয়েছে বীরভূমের বিজেপি প্রার্থী দেবাশিস ধরের। এরপরেই হাইকোর্টে  দ্রুত শুনানির আর্জি জানায় বিজেপি প্রার্থী। তবে শেষ পর্যন্ত হাইকোর্টে গিয়েও মিলল না সুরাহা। জরুরি ভিত্তিতে শুনানি হবে না সাফ জানিয়ে দিলেন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম।

হাইকোর্টের তরফ থেকে জানান হয়েছে, “ এখন এই মামলা গ্রহণযোগ্য নয়। কারণ আগে ইলেকশন পিটিশন  ফাইল করতে হবে । তাই সোম এবং মঙ্গলবারের আগে শুনানি করা সম্ভব নয়।“ আদালতের তরফে জানা গিয়েছে, দেবাশিস কুমার প্রথমে একক বেঞ্চে জরুরি শুনানির আবেদন করে। তবে সেই বেঞ্চে শুনানি না হওয়ায় দেবাশিস কুমার দ্বারস্ত হন প্রধানবিচারপতির বেঞ্চে।

শুক্রবার বীরভূমের বিজেপি প্রার্থী দেবাশিস ধরের মনোনয়ন বাতিল করল নির্বাচন কমিশন। তার পরিবর্তে এবার বিজেপি প্রার্থী হলেন দেবতনু ভট্টাচার্য। অন্যদিকে বৃহস্পতিবার দেবাশিসবাবু যখন সাঁইথিয়ায় ঢোল বাজিয়ে প্রচারে ব্যস্ত, তখন সিউড়িতে পদ্ম প্রতীকেই মনোনয়নপত্র জমা দিলেন দেবতনু ভট্টাচার্য। কিন্তু একটা কেন্দ্রে একটি নির্দিষ্ট দলের হয়ে দুজন মনোনয়ন জমা দিলেন কেন, তা নিয়ে উঠছে প্রশ্ন। বিজেপি সূত্রে খবর, দেবাশিসবাবুর প্রার্থীপদ নিয়ে কিছু সমস্যা রয়েছে। কিছু নথিপত্র সংক্রান্ত সমস্যা রয়েছে। সেই কারণে বিকল্প হিসাবে দেবতনুর নাম ভাবা হয়েছে। অন্যদিকে দেবতনু একটা সময়ে হিন্দু সংহতি নামে একটি সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। ২০২১ সালের আগে তিনি বিজেপিতে যোগ দেন। এবার তাঁকেই প্রার্থী করল বিজেপি।

‘পরচুলওয়ালা সাংসদের সঙ্গে ভ্রাম্যমান বিউটি পার্লার ফ্রি’, কাকে বিঁধলেন কুণাল?

মালদহতে ১০০ দিনের প্রকল্পের কাজ ফের শুরু, হাসি ফুটেছে আমজনতার মুখে

কথা রাখলেন মুখ্যমন্ত্রী, আমজনতার জন্য খুলল ‘আপনার সরকার আপনার পাশে’ পোর্টাল

কল্যাণীতে তৃণমূলের দলীয় অফিস থেকে উদ্ধার কন্ডোম, মদের বোতল, শব্দবাজি, ত্রাণ সামগ্রী

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধর পুলিশের, গর্জে উঠলেন লিটন-মুশফিক-তাসকিনরা

মার্কিন হামলায় নিহত আয়াতুল্লা খামেইনির শেষকৃত্য কবে? ঘোষণা করল ইরান সরকার

বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর ‘জনতার দরবার’-এ সন্তানহারা দুই মা

আমতা তৃণমূল ভবন থেকে উদ্ধার ত্রাণ সামগ্রী, দুর্নীতির অভিযোগে সরব বাসিন্দারা

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

‘স্ট্যান্ড আপ কমেডি শো ব্যান করে দেওয়া উচিত,’ ক্ষোভপ্রকাশ করে বললেন মুম্বইয়ের মেয়র

‘আমি সমকামী নই’, বিচ্ছেদের পর ছড়ানো গুঞ্জন নিয়ে মুখ খুললেন মৌনী রায়

অমিত শাহের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের জের, কল্যাণের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের