চোটের কারণে বাদ বরুণ-হর্ষিত, ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআইতে কারা পেলেন সুযোগ?

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: আয়ারল্যান্ডের পর ইংল্য়ান্ড। দুটি দেশের কাছেই টি-২০-তে মুখ থুবড়ে পড়েছে ভারত। ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচটি টি-২০ ম্য়াচে চারটিতেই গো-হারা হেরেছেন শ্রেয়স আয়াররা (বৃষ্টির জন্য একটি ম্যাচ বাতিল)। ব্রিটিশদের কাছে হোয়াইট হোয়াশ হয়েছে টিম ইন্ডিয়া। সেই হারের ধাক্কা এখনও সামলে উঠতে পারেনি ভারত। তার মাঝেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল বিসিসিআই। ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজ থেকে সরিয়ে দেওয়া হল হর্ষিত রানা ও বরুণ চক্রবর্তীকে। তাঁদের বদলে দলে নেওয়া হয়েছে প্রিন্স যাদবকে। জিম্বাবোয়ে সফরেও খেলবেন না হর্ষিত ও বরুণ। তাঁদের বদলি হিসেবে দলে নেওয়া হয়েছে রবি বিষ্ণোই ও প্রিন্স যাদবকেই।

আরও পডুন: নতুন ভোটারদের জন্য বড় আপডেট, অনলাইন Form 6-এ বদল আনল নির্বাচন কমিশন

ভারতীয় ক্রিকেট বোর্ড সূত্রে খবর, বরুণ ও হর্ষিতের চোট এখনও সারেনি। তাই তাঁদের বিশ্রামে রাখা হয়েছে। এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করে বিসিসিআই জানিয়েছে, ‘নির্বাচক মণ্ডলি ভারতের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে যথাক্রমে হর্ষিত রানা ও বরুণ চক্রবর্তীর বদলি হিসেবে প্রিন্স যাদব ও রবি বিষ্ণোইয়ের নাম ঘোষণা করেছে। ট্রেন্ট ব্রিজে ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ চলাকালীন হর্ষিত রানা তাঁর ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে হঠাৎ অস্বস্তি অনুভব করেন। স্ক্যানে তাঁর ‘গ্রেড ১’ হ্যামস্ট্রিংয়ে চোট ধরা পড়ে। এর ফলে তিনি ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গিয়েছেন এবং পরবর্তী মূল্যায়ন ও চিকিৎসার জন্য বিসিসিআই-এর ‘সেন্টার অফ এক্সিলেন্স’ (সিওই)-এ রিপোর্ট করবেন হর্ষিত। ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচের সময়েই বরুণ চক্রবর্তীও তাঁর বাম পায়ের হ্যামস্ট্রিংয়ে হঠাৎ অস্বস্তি অনুভব করেন। পরবর্তীতে এমআরআই রিপোর্টে তাঁর ‘গ্রেড ২’ হ্যামস্ট্রিং ইনজুরি ধরা পড়ে। তাই চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, জিম্বাবোয়ের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজ থেকে তাঁকে বাদ দেওয়া হয়েছে। পরবর্তী চিকিৎসার জন্য তিনি বিসিসিআই-এর সিওই (COE)-তে রিপোর্ট করবেন।’ সেই কারণে সফররত ভারতীয় দলে দুটি বদল করেছে বিসিসিআই। 

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

ঠান্ডা দই বনাম আইসক্রিম, জেনে নিন কোনটি বেশি স্বাস্থ্যকর?

সেলুনে সতীর্থ সরফরাজের চুল কাটছেন মোহাম্মদ সিরাজ! ভাইরাল ভিডিও

বুধের সকালে চমক দেবে বৃহস্পতি! টাকার জোয়ারে ভাসবেন ৭ রাশির জাতক-জাতিকারা

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

‘ধর্মান্তকরণ রুখতে নতুন আইন আনছে রাজ্য,’ ঘোষণা শুভেন্দুর

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

গাঁজা সেবন করেই বিমান চালাচ্ছিলেন ফুকেত-দিল্লি এয়ার ইন্ডিয়ার পাইলট!

অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের তলব সিবিআইয়ের

বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের পরে মুক্তি পেল বাংলাদেশিদের হাতে অপহৃত তেহট্টের দুই চাষি

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা

হালিশহরের পর শ্যামবাজার, ফের মমতাকে ঘিরে বিক্ষোভ, শুনতে হল চোর স্লোগান