ফর্ম ৬-এ নতুন নিয়ম! বাবা-মায়ের এসআইআর তথ্য না দিলে কি ভোটার তালিকায় নাম উঠবে না?

Share:

নিজস্ব প্রতিনিধি: ভোটার তালিকায় নাম তোলার নিয়মে তবে কি এবার নতুন পরিবর্তন? ভোটার তালিকায় নতুন নাম অন্তর্ভুক্তির জন্য ব্যবহৃত ফর্ম-৬-এর অনলাইন সংস্করণে নতুন একটি অংশ (ডিক্লারেশন) যুক্ত করেছে নির্বাচন কমিশন। যেখানে আবেদনকারীকে জানাতে হচ্ছে, তিনি নিজে অথবা তার বাবা-মা বা দাদু-ঠাকুমার নাম বিশেষ নিবিড় সংশোধন (SIR)- এর ভোটার তালিকায় ছিল কিনা। তবে এই পরিবর্তনকে ঘিরে উঠছে প্রশ্ন।

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এর প্রতিবেদন অনুযায়ী, শুধুমাত্র ECINET পোর্টালের অনলাইন ফর্মে এই অংশের কথা বলা হয়েছে। অথচ অফলাইনে জমা দেওয়ার জন্য নির্বাচন কমিশনের ওয়েবসাইটে থাকা ফর্ম-৬-এর ডাউনলোডের জায়গায় এই অংশ নেই। ফলে অফিশিয়াল ফর্মে আনুষ্ঠানিক সংশোধন ছাড়াই নতুন শর্ত যুক্ত করা হয়েছে কি না, তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। অনলাইন ফর্মে পার্ট ‘J’ ও ‘K’-এর মাঝখানে ডিক্লেয়ারেশন অংশে আবেদনকারীকে তিনটি বিকল্পের মধ্যে একটি বেছে নিতে বলা হচ্ছে—

আবেদনকারীর নিজের নাম SIR-এর ভোটার তালিকায় ছিল।

আবেদনকারীর বাবা-মা বা দাদু-ঠাকুমার নাম সেই ভোটার তালিকায় ছিল।

আবেদনকারী বা তাঁর পরিবারের উল্লিখিত কারও নামই ওই তালিকায় ছিল না। 

আরও পড়ুন: ‘চাকা লক করে দেওয়া হবে’, বাস-অটোচালকদের কড়া হুঁশিয়ারি মন্ত্রী অগ্নিমিত্রার

প্রথম বা দ্বিতীয় অপশন নির্বাচন করলে আবেদনকারীকে সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্র, ভোটকেন্দ্র নম্বর এবং ভোটার তালিকার ক্রমিক নম্বরও জানাতে হচ্ছে। এই তথ্য না থাকলে কার্যত তৃতীয় অপশন বেছে নেওয়া ছাড়া অন্য উপায় থাকছে না। প্রতিবেদন অনুযায়ী, এই পার্টটি বাধ্যতামূলক বলা না হলেও, তা পূরণ না করলে অনলাইনে আবেদন জমা দেওয়া সম্ভব হচ্ছে না। তবে তৃতীয় অপশন নির্বাচন করলে ভবিষ্যতে তার কী প্রভাব পড়তে পারে, সে বিষয়ে নির্বাচন কমিশনের পোর্টালে কোনও ব্যাখ্যা দেওয়া হয়নি। দেশের ১০ রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে SIR-এ এখনও পর্যন্ত ৫.৫৮ কোটি নাম বাদ গিয়েছে। তাঁদের ছেলেমেয়েদের উপর এর প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, নির্বাচন কমিশন নতুন অংশটি যুক্ত করলেও ১৯৫০ সালের জনপ্রতিনিধিত্ব আইনের ২৮ নং অনুচ্ছেদে বলা রয়েছে, শুধুমাত্র কেন্দ্রীয় সরকারই নীতি সংশোধন করতে পারে। ফর্মের ক্ষেত্রেও সেই নিয়ম প্রযোজ্য। Form 6-এর অনলাইন সংস্করণের ক্ষেত্রে সেই নিয়েম প্রযোজ্য হয়েছে কি না, উঠছে প্রশ্ন। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এর প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক নির্বাচন কমিশনের দুই প্রাক্তন শীর্ষ আধিকারিক জানিয়েছেন, বিধিবদ্ধ ফর্মে সামান্য পরিবর্তন আনতেও নির্দিষ্ট আইনি প্রক্রিয়া অনুসরণ করা বাধ্যতামূলক। তবে গত বছরের জুন মাসের পর থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিগুলি পর্যালোচনা করে এমন কোনও সংশোধনের উল্লেখ পাওয়া যায়নি বলেও প্রতিবেদনে দাবি করা হয়েছে।

‘তৃণমূল হেরেছে বলেই দলবদল,’ বিস্ফোরক দাবি ‘ক্ষমতালোভী’ রচনার

স্বাধীনতা দিবসে BSNL-এর বড় অফার! মাত্র ১ টাকায় মিলবে 1GB ডেটা

রেস্তোরাঁর স্বাদ এবার মিলবে ঘরেই, বানিয়ে নিন হায়দরাবাদি গ্রিন চিকেন

পোস্টঅফিসে কত টাকা জমা রাখলে প্রতি মাসে মিলবে ২০ হাজার টাকা?

আর জি কর কাণ্ড: প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজত

‘কেউ যেন ন্যায় থেকে বঞ্চিত না থাকেন’, জাতির উদ্দেশে ভাষণে বার্তা রাষ্ট্রপতির

জাহাজ কাটতে গিয়ে বিষাক্ত গ্যাস লিক করে নিহত ৯

মেলোনিকে জড়িয়ে ধরা মন্তব্যে রাহুলদের কড়া বার্তা বিদেশমন্ত্রকের

রাত বাড়লেই দুর্যোগ বৃদ্ধির পূর্বাভাস, শনিতে তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

‘কলকাতা পুরসভার নির্বাচনে বিপুল ভোটে জিতবে বিজেপি,’ ভবিষ্যদ্বাণী মুখ্যমন্ত্রীর

কন্যারত্ন প্রকল্পে আর্থিক অনুদান বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘স্বাস্থ্যসাথী আপাতত বন্ধ হচ্ছে না,’ ঘোষণা স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ

থানা থেকে বেরোতেই নির্মল-সঞ্জীবকে লক্ষ্য করে ছোড়া হল ডিম-কাদা, ডিজে বক্স বাজিয়ে সেলিব্রেশন মুডে খড়দহবাসী