বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে প্রত্যাবর্তন ‘অবাধ্য’ ২ ক্রিকেটারের, কারা ঢুকলেন?

Share:

নিজস্ব প্রতিনিধি :  জল্পনার অবসান ঘটিয়ে সংশয়ে থাকা ৪ ক্রিকেটারকে সুখবর শোনাল ভারতীয় ক্রিকেট বোর্ড। আসন্ন মরশুমে যে সকল ক্রিকেটাররা কেন্দ্রীয় চুক্তির আওতায় রয়েছেন, তাঁদের নামের তালিকা প্রকাশ করেছে বোর্ড। সেই তালিকায় জায়গা পেয়েছেন ২ ‘অবাধ্য’ ক্রিকেটার ঈশান কিশন ও শ্রেয়স আইয়ার।

তালিকায় দেখা গিয়েছে, নিজেদের জায়গা ধরে রেখেছেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা। এ+ বিভাগেই নিজেদের নাম রেখেছেন তাঁরা। অন্যদিকে, বোর্ডের কথা না মেনে শাস্তি পেয়েছিলেন ঈশান কিশন ও শ্রেয়স আইয়ার। তাঁরাও বোর্ডের সেন্ট্রাল চুক্তির তালিকায় জায়গা পেয়েছে। ১ অক্টোবর ২০২৪ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৫—র জন্য সেন্ট্রাল চুক্তির তালিকা ঘোষণা করেছে বোর্ড।

জানা গিয়েছে, ফিট থাকা সত্ত্বেও আইপিএল-র জন্য ঘরোয়া ক্রিকেট খেলেনি শ্রেয়স ও ঈশান। বোর্ডের নির্দেশ থাকার পরেও তা অগ্রাহ্য করেছেন তাঁরা। শেষের দিকে শ্রেয়স খেললেও, ঈশানের দেখা পাওয়া যায়নি। বিষয়টি ভালো নজরে দেখেননি বিসিসিআই কর্তারা। তাই শাস্তিস্বরূপ গতবছর কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছিলেন শ্রেয়স ও ঈশান। তাই নতুন মরশুমে তাঁদের ভবিষ্যৎ নিয়ে জল্পনা চলছিলই। ক্রিকেট মহলে শ্রেয়সের সম্ভাবনার কথা শোনা গেলেও ঈশানকে নিয়ে চিন্তা ছিলই।  কিন্তু সোমবার বিসিসিআই সেন্ট্রাল চুক্তির তালিকা প্রকাশের পর সেই চিন্তার অবসান হল।

অন্যদিকে, বিরাট কোহলি ও রোহিত শর্মাকে নিয়েও চলছিল জল্পনা। তবে তাঁদের টাকা নিয়ে জল্পনা ছিল। তার অন্যতম কারণ টি-২০ ক্রিকেটকে বিদায় জানিয়েছেন দুজনই। একদিনের আন্তর্জাতিক ক্রিকেট এখন খুব বেশি খেলা হয় না। কোহলি এবং রোহিতকে মূলত টেস্ট ক্রিকেট খেলতেই দেখা যায়। মনে করা হচ্ছিল দুজনেরই কমতে পারে টাকা। কিন্তু দুই সিনিয়র ক্রিকেটারের টাকা কমায়নি বোর্ড। কোহলি-রোহিতের সঙ্গে একই বিভাগে রয়েছেন জসপ্রীত বুমরাহ এবং রবীন্দ্র জাডেজা।  বিভাগ বি থেকে বিভাগ এ তে জায়গা পেয়েছেন ঋষভ পন্থ।

বালোচিস্তানে পাকিস্তান সেনার উপর বড় হামলা, বাস বোমা বিস্ফোরণে ৪৫ সেনা নিহত!

সাত সকালে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, মৃত একাধিক স্কুল পড়ুয়া

আজকের রাশিফল: বাড়িতে কোনও কীর্তন বা পুজোর আয়োজন করুন, সব বাধা দূর হবে

একা কুম্ভ হয়ে লড়লেন জো রুট, ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ইংলিশরা

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম রাজস্থানের ‘হাওয়া মহল’, খুঁটিপুজোতেই ঘোষণা

ইংল্যান্ডের বিরুদ্ধে ২৩৩ রানেই গুটিয়ে গেলেন শুভমন গিলরা

ফুসফুসের চিকিৎসায় বড় সাফল্য! রোগ সারাবে নতুন স্টেম সেল প্রযুক্তি

বর্ষায় টানা বৃষ্টিতে ঘরে স্যাঁতসেঁতে গন্ধ? সহজ কয়েকটি উপায়ে দুর্গন্ধ দূর করুন

‘বাংলাজুড়ে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন’, রথযাত্রার অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মমতার সঙ্গ ছেড়ে এবার ঋতব্রতদের দলে রাজারহাটের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়!

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক ভক্তের, আহত কমপক্ষে ১২০

নবরূপে IRCTC-র ওয়েবসাইট, এবার নিমেষেই মিলবে ট্রেনের টিকিট….

সহপাঠীকে ডুবতে দেখে বাঁচাতে গিয়ে সলিল সমাধি তিন শিশুর

নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের হোটেল বা অতিথিশালা ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে