নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের হোটেল বা অতিথিশালা ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ধর্মীয় পর্যটনের অন্যতম কেন্দ্র নবদ্বীপ ও মায়াপুরে বিদেশি নাগরিকদের থাকার ক্ষেত্রে চালু হল নতুন নিয়ম! এবার থেকে কোনও বিদেশি পর্যটক বা ভক্তকে আবাসন দেওয়ার আগে হোটেল, গেস্ট হাউস, লজ এবং মঠ-মন্দির কর্তৃপক্ষকে বাধ্যতামূলকভাবে অনলাইনে ফর্ম ৩ (বিদেশি অতিথির তথ্য নিবন্ধন) জমা দিতে হবে। এই তথ্য কেন্দ্রীয় সরকারের নির্ধারিত FRRO (Foreigners Regional Registration Office) পোর্টালে আপলোড করার নির্দেশ দিয়েছে পুলিশ প্রশাসন।

প্রশাসনের উদ্যোগে সম্প্রতি নবদ্বীপ থানার কনফারেন্স হলে একটি সচেতনতামূলক বৈঠকের আয়োজন করা হয়। সেখানে নবদ্বীপ থানার আইসি, মায়াপুর ফাঁড়ির আধিকারিক, হোটেল মালিক, গেস্ট হাউস পরিচালনাকারী এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বৈঠকে নতুন নিয়ম সম্পর্কে বিস্তারিত নির্দেশিকা তুলে ধরা হয়। হুলোরঘাট থেকে ইসকন মন্দির পর্যন্ত মায়াপুর এলাকায় ৫০টিরও বেশি হোটেল রয়েছে। বছরের বিভিন্ন সময়ে, বিশেষ করে রথযাত্রা, দোলযাত্রা, ঝুলনযাত্রা-সহ নানা ধর্মীয় উৎসব উপলক্ষে দেশ-বিদেশ থেকে বিপুল সংখ্যক ভক্ত ও পর্যটক এখানে আসেন। তাঁদের অনেকেই হোটেল, গেস্টহাউস বা মঠ-মন্দিরে থাকেন।

মায়াপুর হোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই নির্দেশিকা এলাকার সমস্ত হোটেল ও আবাসন কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া হবে। বিশেষ করে যেসব প্রতিষ্ঠান নিয়মিত বিদেশি পর্যটক ও ইসকনের ভক্তদের থাকার ব্যবস্থা করে, তাদের এই নতুন নিয়ম মেনে চলতে হবে। মায়াপুর হোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক প্রদীপ কুমার দেবনাথ জানান, বৈঠকে প্রায় ৪০ জন হোটেল ব্যবসায়ী উপস্থিত ছিলেন। যাঁরা বিদেশি পর্যটক বা ভক্তদের থাকার ব্যবস্থা করেন, তাঁদের প্রত্যেকের কাছেই প্রশাসনের তরফে এই পোর্টালের তথ্য ও নির্দেশিকা পৌঁছে দেওয়া হবে। প্রশাসনের বক্তব্য, বিদেশি নাগরিকদের আবাসনের আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে FRRO-এর অনলাইন পোর্টালে অতিথির প্রয়োজনীয় তথ্য নথিভুক্ত করতে হবে। এর ফলে বিদেশি নাগরিক কোথায় অবস্থান করছেন, কতদিন থাকছেন এবং কোন প্রতিষ্ঠানে উঠেছেন সেই তথ্য প্রশাসনের কাছে সহজেই উপলব্ধ থাকবে।

রাজ্যের স্কুলগুলির মিড-ডে মিলের দায়িত্ব নেবে ইসকন, ঘোষণা মুখ্যমন্ত্রীর

মমতার সঙ্গ ছেড়ে এবার ঋতব্রতদের দলে রাজারহাটের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়!

সহপাঠীকে ডুবতে দেখে বাঁচাতে গিয়ে সলিল সমাধি তিন শিশুর

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক ভক্তের, আহত কমপক্ষে ১২০

শৈশবে যৌন নির্যাতনের শিকার সোহেল খান, ভয়ানক স্বীকারোক্তি সলমানের ভাইয়ের

তিরুপতি মন্দিরের লক্ষ্মীর ভান্ডার উপচে পড়ল, একদিনেই ৯৭ কোটি দান ভক্তদের

নৈহাটি স্টেশনে ৪ ঘন্টার ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ লোকাল ট্রেন, দুর্ভোগে পড়বেন যাত্রীরা

ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে নামার আগেই ভারতের তরুণ পেসারকে শাস্তি দিল আইসিসি

শুভেন্দুকে ‘দক্ষ প্রশাসক’ আখ্যা দিয়ে মমতার সঙ্গ ছাড়লেন ২১ জুলাইয়ের ‘কলঙ্কিত নায়ক’ মণীশ

৬.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানতেই নিউজিল্যান্ডে জারি সুনামি সতর্কতা

৪৫ বছর বাদে আটক জিয়াউর রহমান হত্যা মামলায় ফাঁসির সাজা পাওয়া প্রাক্তন সেনা কর্তা

নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের হোটেল বা অতিথিশালা ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে

‘সনাতনের উত্থানেই বদ্ধপরিকর সরকার’, মায়াপুর থেকে বড় বার্তা দিলীপের

হোটেলে সারারাত ধর্ষণ, চলে নির্যাতনও! যুবকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ যুবতীর