আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সৌরভ স্থিতিশীল, গঠিত হল তিন সদস্যের মেডিকেল বোর্ড

নিজস্ব প্রতিনিধি: করোনা আক্রান্ত হয়ে সোমবার রাতে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্য়ায়। মঙ্গলবার ওই হাসপাতালের তরফে জানিয়ে দেওয়া হল আপাতত স্থিতিশীল রয়েছেন মহারাজ। তাঁর চিকিৎসার জন্য গঠন করা হয়েছে তিন সদস্যের একটি মেডিকেল বোর্ড। তাতে রয়েছেন চিকিৎসক সরোজ মণ্ডল, সপ্তর্ষি বসু এবং সৌপ্তিক পণ্ডা। পাশাপাশি চিকিৎসক দেবী শেঠি ও আফতাব খানের পরামর্শও নেওয়া হচ্ছে বলে জানিয়েছে ওই বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ।

আপাতত দক্ষিণ কলকাতার ওই বেসরকারি হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্য়ায়। সোমবার সকালে ও দুপুরে করা তাঁর করোনা পরীক্ষার দুটি রিপোর্টই পজিটিভ আসে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে সৌরভের ভাইরাল লোড ১৯.৫। সোমবার রাতেই তাঁকে করোনার চিকিৎসা মোনোক্লোনাল অ্যান্টিবডি ককটেল থেরাপি দেওয়া হয়েছে। মঙ্গলবারই চিকিৎসকরা পরীক্ষা করে জানিয়ে দেন আপাতত হাসপাতালে থাকার প্রয়োজন নেই, বাড়ি ফিরে নিভৃতবাসে থাকলেই চলবে। কিন্তু সৌরভের বাড়ির লোকজন রাজি হয়নি। কারণ কয়েকদিন আগেই হার্টের সমস্যায় ভুগেছিলেন মহারাজ। ফলে আপাতত হাসপাতালেই তাঁর চিকিৎসা চলবে।

Published by:

Share Link:

More Releted News:

ক্রিকেট জগতে শোকের ছায়া, বিরাট-রাহুলদের দেখে বাড়ি ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা

মুম্বইয়ের ম্যাচে অসুস্থ শরীরেই মাঠে কাম্বলি, সুস্থতা কামনা ভক্তদের

বিশ্বকাপে বড়সড় পরিবর্তন রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ করলেই লাল কার্ড

বায়ার্নের বিপক্ষে সেমিফাইনালের দ্বিতীয় লেগের আগে বড় ধাক্কা খেল পিএসজি

আইপিএলের মাঝখানে ৪ জন অধিনায়কের চাকরি যেতে পারে

দ্বিতীয় সেমিফাইনালে টানটান লড়াই, আর্সেনালকে আটকে দিল আতলেতিকো

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ