শুরু রিহ্যাব প্রক্রিয়া, চোট কাটিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কী দেখা যাবে বুমরাহকে ?

Share:

নিজস্ব প্রতিনিধি : চ্যাম্পিয়ন্স ট্রফির আগে সুসংবাদ ভারতীয় শিবিরে। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব শুরু করেছেন জসপ্রীত বুমরাহ। আর তাতেই জল্পনা ঘনীভূত হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেখা যাবে বুমরাহকে। অবশ্য চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেখা বুমরাহকে দেখা যাবে কিনা তা নিয়ে কিছু জানা যায় নি। তবে এটা পরিস্কার খেলার সম্ভাবনা তাঁর সামান্য হলেও রয়েছে।

জানা গিয়েছে, বুমরাহ আগামী ২৪-৪৮ ঘণ্টার মধ্যে সাময়িক শারীরিক পরিশ্রম করা শুরু করবেন, যেমন জিম। এমনকী হালকা হালকা বোলিং করাও শুরু করবেন। চোট কাটিয়ে মাঠে ফেরাই এখন লক্ষ্য তাঁর। তাকে এমন চাঙ্গা হতে দেখে খুশি সমর্থকেরা। তবে বিশ্লেষেকদের অনুমান, বুমরাহকে নিয়ে ধীরে চলো নীতি নিয়েছে ভারতীয় বোর্ড। তাকে সঙ্গে নিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফিতে হাঁটতে পারে ভারতীয় শিবির।

বুমরাহকে নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের এক আধিকারিক জানিয়েছেন, ‘যদি বুমরাহের ১ শতাংশও খেলার সম্ভাবনা থাকে, তা হলে বোর্ড অপেক্ষা করবে। এক দিনের বিশ্বকাপে চোট পাওয়া হার্দিকের পরিবর্ত হিসাবে প্রসিদ্ধ কৃষ্ণের নাম ঘোষণার আগে দু’সপ্তাহ অপেক্ষা করা হয়েছিল। বিশ্বকাপের আগে শুভমন যখন অসুস্থ হয় তখনও ওর বিকল্প ঘোষণা করা হয়নি। বুমরাহের ক্ষেত্রেও একই পথে হাঁটতে চাইছে বোর্ড।’

উল্লেখ্য, সিডনিতে বর্ডার গাভাসকর ট্রফির শেষ টেস্টে পিঠে খিঁচুনি ধরেছিল জসপ্রীত বুমরাহের। খেলা ফেলে হাসপাতালে দৌড়তে দেখা গিয়েছিল তাঁকে। দ্বিতীয় ইনিংসে বল হাতেও দেখা যায়নি বুমরাহকে। সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছিল তাকে। এই মুহূর্তে তাঁকে নিয়ে ধীরে চলো নীতি নিয়েছে বোর্ড। চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নাম রয়েছে এই পেসারের। তবে খেলবেন কী খেলবেন না সেটা পরিস্কার নয়। ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু চ্যাম্পিয়ন্স ট্রফি। ১২ ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত দল ঘোষণা করতে হবে। তার পরে একমাত্র চোটের কারণে কোনও ক্রিকেটার বাদ পড়লে তাঁর পরিবর্তে অন্য কাউকে নেওয়া যাবে।

আন্ডারওয়াটার প্রশিক্ষণের সময় জলে তলিয়ে মৃত্যু একাদশ শ্রেণির ছাত্রের

বিদায় বন্ধু! কর্মজীবনের শেষ দিনে আট বছরের সঙ্গী বাসকে ভালবাসার চুম্বন চালকের

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ১০

লরির পিছনে সজোরে ধাক্কা গাড়ির, ত্রিশূরে মৃত ৮ পড়ুয়া

ইনস্টাগ্রামে অনুসারীর সংখ্যায় ফড়নবিশ-শিন্ডেকে ছাপিয়ে গেলেন মহারাষ্ট্রের ‘সিংহম’ আমলা তুকারাম

স্ট্রোকের পর সুস্থ থাকতে এড়িয়ে চলুন এই ৫টি মারাত্মক ভুল!

সত্যিই কি সুপার ড্রিঙ্ক! জেনে নিন ডাবের জলের ৪ উপকারিতা

সাপ্লিমেন্ট নয়, রান্নাঘরের এই ৫ খাবারেই মিলতে পারে জরুরি পুষ্টি

‘সংখ্যালঘু হিসেবে নিজেদের পরিচয় দেবেন না’, জন্মাষ্টমীতে হিন্দুদের বার্তা তারেকের স্বরাষ্ট্রমন্ত্রীর

ফুকেত-দিল্লিগামী বিমানের নেশাগ্রস্ত পাইলটকে বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া

অ্যাম্বুলান্স ভাড়ার টাকা নেই, স্ট্রেচারে শোয়ানো মায়ের মৃতদেহের পাশে বসে অঝোরে কান্না ছোট্ট মেয়ের

ভাদ্র মাসে তালের মেলা, পুরুলিয়ায় অভিনব উদ্যোগ রাজ্য সরকারের

আদালতে যাওয়ার পথে পুলিশের চোখে ধুলো দিয়ে পলাতক দুই বাংলাদেশি, চাঞ্চল্য মুর্শিদাবাদে

ফরাক্কায় বিপর্যয়, শুক্রতেও দার্জিলিং মেল-সহ বাতিল উত্তরবঙ্গগামী ২৫টি ট্রেন