চলতি সপ্তাহেই টিম ইন্ডিয়ার নতুন কোচের জন্য বিজ্ঞাপন দেবে বিসিসিআই

আসন্ন টি-২০ বিশ্বকাপের পরই ভারতীয় সিনিয়র দলের কোচের পদ থেকে সরে যাবেন রবি শাস্ত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি: আসন্ন টি-২০ বিশ্বকাপের পরই ভারতীয় সিনিয়র দলের কোচের পদ থেকে সরে যাবেন রবি শাস্ত্রী। ফলে টিম ইন্ডিয়ার কোচের আসনে বসাতে হবে নতুন কাউকে। কিন্তু সেই ব্যক্তিটি কে হবেন? এই নিয়ে চলছে প্রবল জল্পনা। মনে করা হচ্ছে এবার আর কোনও স্বদেশি নয় বিদেশি কোচের হাতেই উঠতে পারে রোহিত, কোহলি, বুমরাহদের দায়িত্ব। টি-২০ বিশ্বকাপ শেষ হওয়ার পরই ঘরের মাঠে কিউয়িদের বিরুদ্ধে সিরিজ খেলবে মেন ইন ব্লু। আর তার আগেই নতুন কোচ এবং সাপোর্ট স্টাফ চূড়ান্ত করে ফেলতে চায় বিসিসিআই।

জানা গিয়েছে, চলতি সপ্তাহেই নতুন কোচের জন্য বিজ্ঞাপন দেবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বোর্ড। বিসিসিআইয়ের এক কর্তা জানিয়েছেন, ‘চলতি সপ্তাহের শেষেই নতুন কোচের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হবে। ভারতীয় সিনিয়র দলের কোচ হতে গেলে কী কী যোগ্যতা দরকার সেটা আমরা ইতিমধ্যেই ঠিক করে ফেলেছি। সেই অনুযায়ী বিজ্ঞাপন দেওয়া হবে। ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজের আগে আমরা নতুন কোচ এবং সাপোর্ট স্টাফ ঠিক করে ফেলব।’

অনিল কুম্বলে আগেই জানিয়ে দিয়েছেন যে তিনি টিম ইন্ডিয়ার কোচ হতে আগ্রহী নন। ভি ভি এস লক্ষণ এবং রাহুল দ্রাবিড়ও খুব একটা আগ্রহ দেখাননি। তাই মনে করা হচ্ছে এবার কোনও বিদেশি প্রশিক্ষকেক হাতেই উঠতে পারে কোচিংয়ের দায়িত্ব।       

রণবীরের ‘রামায়ণ’-এর বিরুদ্ধে মামলা, জরুরি শুনানিতে রাজি নয় সুপ্রিম কোর্ট

বিয়ের মরশুমে মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে এক ধাক্কায় অনেকটা বাড়ল সোনা-রুপোর দাম

কলকাতা হাইকোর্টের নির্দেশে হলদিয়া আদালতে আত্মসমর্পণ কংগ্রেস প্রার্থী মিলনের

চকোলেট থেকে স্যালাড, সবেতেই লুকিয়ে আছে সাধারণ ‘শ্যাওলা’

খাবার ও টাকা মজুত করে রাখুন, করোনার চেয়েও ভয়ঙ্কর হবে ২০২৭, সতর্ক করলেন AI গবেষক

‘অন্য কাউকে ভালবাসি’, বলাতেই বাগদানের আগের রাতে মেয়েকে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ দুষ্কৃতীদের! চাঞ্চল্য চাকদহে

সপ্তাহের শেষে একাধিক ট্রেন বাতিল দক্ষিণ পূর্ব রেলে, দেখে নিন তালিকা

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

গুজরাতে নাশকতার ছক? ভদোদরা থেকে অস্ত্র সহ গ্রেফতার জইশ জঙ্গি

শচিনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস যশস্বী জয়সওয়ালের

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩