চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পর পর দুটি ম্যাচ হেরে রনজি থেকে বিদায় বাংলার

নিজস্ব প্রতিনিধি : পর পর দুটি ম্যাচ হেরে রনজি থেকে বিদায় নিল বাংলা। মুম্বইয়ের পর এবার কেরালার কাছে হার মানতে হল মনোজ তিওয়ারির দলকে। কেরালার কাছে ১০৯ রানে হেরে গেল বাংলা।

এদিন কেরালার বিরুদ্ধে ব্যাটিং ব্যর্থতার মূল্য চোকাতে হল বাংলাকে। দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য ৪৪৯ রান করতে হত ভারতকে। এর আগে তৃতীয় দিন শেষ হওয়ার আগেই দুই উইকেট হারায় বাংলা। চতুর্থ দিনে অভিমুন্য ও অনুষ্টুপ খেলতে নেমে বাংলাকে ভরসা জোগাতে পারল না। কিন্তু ব্যক্তিগত ৬৫ রানের মাথায় অভিমন্যুকে আউট করেন সাক্সেনা। এরপর ক্রিজে নামে মনোজ তিওয়ারি। কিন্তু মনোজ ক্রিজে টিকে থেকে বাংলাকে লক্ষ্যপূরণের জন্য নিয়ে যেতে পারেননি। এরপর অভিষেক পোড়েল ব্যাট করতে নেমে আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করেন। মাত্র ১৮ বলে ২৮ রান করলেও টিকে থাকতে পারেননি অভিষেক। শাহবাজ আহমেদ কিছুটা চেষ্টা করলেও শেষ রক্ষা করতে পারেননি। ১০০ বলে ৮০ রান করে আউট হয়ে যান শাহবাজ। শাহবাজ একা লড়াই চালিয়ে গেলেও কোনও সঙ্গী পাননি। একের পর এক উইকেট পড়তে থাকে। শেষ পর্যন্ত ৩৩৯ রানে বাংলার ইনিংস শেষ হয়ে যায়। কেরালার বোলারদের মধ্যে সবচেয়ে সফল বোলার জলজ সাক্সেনা। সাক্সেনা নেন চার উইকেট।

বর্তমানে গ্রুপ পর্বে ছয় ম্যাচ খেলে বাংলার সংগ্রহ ১২ পয়েন্ট। পরের ম্যাচে যদি বাংলা জিতেও যায়, তাহলে বাংলার পয়েন্ট দাঁড়াবে ১৯। কিন্তু এরপরও গ্রুপ পর্বে প্রথম দুইতে শেষ করতে পারবে না বাংলা। এই গ্রুপে মুম্বই ও অন্ধ্রপ্রদেশের পয়েন্ট ১৯-এর বেশি। ফলে বাংলার কোয়ার্টার ফাইনালে ওঠার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। গত মরশুমে রনজি ট্রফিতে রানার্স হওয়ার পর এই বছর চ্যাম্পিয়ান হওয়ার স্বপ্ন দেখেছিলেন মনোজ। কিন্তু সেই স্বপ্ন পূরণ হল না।

Published by:

Share Link:

More Releted News:

মুম্বইকে দুরমুশ করে আইপিএলে পয়েন্ট টেবিলের শীর্ষে শ্রেয়সরা

ফিনিক্স পাখির মত উত্থান, ১০ জনের দলকে নিয়ে রুদ্ধশ্বাস ড্র ইস্টবেঙ্গলের

‘প্রয়োজনে IPL ছাড়তে পারেন বিরাট-রোহিত’, বিশ্বকাপজয়ী তারকার মন্তব্যে চর্চা তুঙ্গে

চেন্নাই শিবিরে বড় ধাক্কা, চোটের কারণে আইপিএল থেকে ছিটকে গেলেন তারকা ক্রিকেটার

এমবাপেদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে বায়ার্ন মিউনিখ

IPL-এ ‘দোসা-ইডলি-সম্বর’ গান নিয়ে বিতর্ক, BCCI-এর কাছে বড় অভিযোগ জানাল চেন্নাই

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ