রেকর্ড ভেঙে চুরমার, মেসির পায়ের জাদু দেখতে স্টেডিয়ামে ৯০ হাজার দর্শক

খেলা দেখতে মাঠে ছিলেন ৮৮, ৯৬৬ জন দর্শক

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বকাপে ফের অঘটন। তবে এই অঘটন কোনও বিশ্বকাপের দৌড় থেকে কোনও দলের ছিটকে যাওয়াকে কেন্দ্র করে নয়। এই অঘটন বিশ্বকাপের দর্শকদের হাজিরা নিয়ে।

১৯৯৪ সালের পর এই প্রথম কোনও স্টেডিয়ামে একটি ম্যাচ দেখার জন্য মাঠে ছিলেন প্রায় এক লক্ষের মতো দর্শক। শনিবার উত্তর দোহার লুসেল স্টেডিয়ামে খেলা ছিল আর্জেন্তিনা বনাম মেক্সিকোর। কাতারবাসী এতদিন টিভির পর্দায় দেখে এসেছে মেসির পায়ের জাদু। তাই, সরাসরি মাঠে বসে মেসির পায়ের ভেল্কি দেখার জন্য হাজির হয়েছিলেন বহু মানুষ। ফিফা সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, দর্শকদের মধ্যে সংখ্যাগরিষ্ঠই কাতারবাসী। শনিবারের আর্জেন্তিনা বনাম মেক্সিকোর খেলা দেখতে মাঠে ছিলেন ৮৮, ৯৬৬ জন দর্শক।

তবে দর্শকের উপস্থিতির নিরিখে একটি রেকর্ড এখনও অক্ষত রয়েছে। সেই রেকর্ড ১৯৫০ সালে। সে বছর ফাইনাল ছিল উরুগুয়ে বনাম ব্রাজিলের। ফাইনাল ম্য়াচ ছিল রিও-ডি-জেনেইরোর মারাকান স্টেডিয়ামে। ফাইনাল ম্যাচ দেখার জন্য মাঠে ছিলেন ১,৭৩, ৮৫০ জন দর্শক। ফাইনালে উরুগুয়ের কাছে পরাজিত হয় ব্রাজিল। খেলার ফলাফল ছিল ২-১। সেই রেকর্ড এখনও অক্ষত রয়েছে।

তবে লুসেল স্টেডিয়ামে দর্শকদের উপস্থিতির নিরিখে শনিবার তৈরি হল নতুন রেকর্ড। এই স্টেডিয়ামে এর আগেও বিশ্বকাপের বেশ কয়েকটি ম্যাচ হয়েছে। সে সব ম্যাচ দেখতে স্টেডিয়াম ফুটবল ভক্তদের ভীড়ে ঠাসা থাকলেও রেকর্ড তৈরি হয়নি। যা হল শনিবার। এই লুসেল স্টেডিয়ামেই বিশ্বকাপের ফাইনাল।

আরও পড়ুন পেনাল্টি মিসের খেসারত, পোল্যান্ডের কাছে হারল সৌদি আরব

কলকাতা বিমানবন্দরের বাইরে তৃণমূল ও বিজেপি’র সংঘর্ষে রণক্ষেত্র ,আহত একাধিক

নৈহাটি পুরসভার পুরপ্রধানের মহকুমা শাসকের কাছে ইস্তফা পেশ

AI প্রযুক্তি ব্যবহার করে মায়ের ছবি বিকৃতি, অন্ডালে কিশোরের আত্মহত্যায় গ্রেফতার ২ নাবালক ছাত্র

‘আমার উপরে ভরসা না থাকলে ইস্তফা দিতে তৈরি’, শিবসেনার প্রতিষ্ঠা বার্ষিকীতেই ঘোষণা উদ্ধবের

বিহার পুলিশের ডিএসপি পদে চাকরি পাচ্ছেন টিম ইন্ডিয়ার দুই ক্রিকেটার

তৃণমূল প্রধান ও উপপ্রধানের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ, গণপিটুনির শিকার উপপ্রধান

ভালবাসা মানে না বয়স, ২০ দিনের পরিচয়ে সাতপাকে বাঁধা পড়লেন ষাটোর্ধ্ব জুটি

রাত পোহালেই মুখোমুখি ব্রাজিল-হাইতি, কাদের জয়ের ইঙ্গিত দিল সুপার কম্পিউটার?

গলছে বরফ? রাহুল গান্ধিকে জন্মদিনের শুভেচ্ছা এম কে স্ট্যালিনের

লোকসভার অধ্যক্ষের কাছে কাকলি-শতাব্দীদের সাংসদ পদ খারিজের দাবি অভিষেকের

মেলোনিকে নিয়ে অসম্মানজনক মন্তব্য ট্রাম্পের, মার্কিন সফর বাতিল ইতালির বিদেশ মন্ত্রীর

গেরুয়া রঙে সাজছে তারকেশ্বর, থাইল্যান্ড ও উটি থেকে আনা হয়েছে হরেকরকম ফুল

তোলাবাজির অভিযোগে বেহালার ‘বাহুবলী’ তৃণমূল নেতা তারক সিংহের বিরুদ্ধে দায়ের FIR

বাগনানে বিজেপি নেতাকে খুনের ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর