৪০ বছর পর কোপা দেল রে জিতল বিলবাও

Share:

নিজস্ব প্রতিনিধি : ৪০ বছরের অপেক্ষা শেষে কোপা দেল রে জিতে নিল অ্যাথটেলিক বিলবাও। নির্ধারিত সময়ে ১-১ ব্যবধানে ড্র থাকার পর মায়োর্কাকে ৪-২ গোলে হারিয়ে দিল বিলবাও।

মায়োর্কার বিরুদ্ধে বিলবাওয়ের চ্যালেঞ্জটা মোটেই সহজ ছিল না। ২১ মিনিটে ড্যানি রদ্রিগেজ গোলটি করে মায়োর্কাকে এগিয়ে দেয়। প্রথমার্ধ পিছিয়ে থেকেই শেষ করে বিলবাও। এরপর দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁঝ কিছুটা হলেও বাড়ায় স্প্যানিশ এই ক্লাবটি। ৫০ মিনিটের মাথায় অইহান সানচেতের গোলে ম্যাচে সমতায় ফেরে বিলবাও। এরপর নির্ধারিত সময়ে ও অতিরিক্ত সময়ে কোনও পক্ষই গোল করতে পারেনি। ম্যাচ গড়ায় ট্রাইব্রেকার পর্যন্ত। ট্রাইব্রেকারে প্রথম চার খেলোয়াড়ের প্রত্যেকেই গোল করেন। তবে মায়োর্কার পক্ষে মানু মোরলাসেন ও নেমানিয়া রাদোনিক গোল করতে ব্যর্থ হন। ফলে ট্রাইব্রেকারে মায়োর্কাকে হারিয়ে শিরোপা জিতে যায় বিলবাও।

এর আগে ১৯৮৩-৮৪ সালে শেষ বার কোপা দেল রে জিতেছিল বিলবাও। সেবার ২৩ তম শিরোপা জিতেছিল এই ক্লাবটি। এরপর লম্বা সময় ধরে তাদের অপেক্ষা করতে হয়। ১৯৮৩ সালের পর থেকে ছয় বার ফাইনাল খেললেও কাপ জয়ের স্বাদ পায়নি অ্যাথলেটিকো বিলবাও।

‘এসআইআর বিতর্ক নিয়ে মুখ খুলুন’, জ্ঞানেশের রক্তচাপ বাড়ালেন বিজেপি সঙ্গী উপেন্দ্র কুশায়াহা

ভারী বৃষ্টির জেরে ধস, বন্ধ শিলিগুড়ি-দার্জিলিং টয়ট্রেন পরিষেবা

ঘুষের টাকা নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও উলুবেড়িয়া পুরসভার ইঞ্জিনিয়ার

সংসারের সঠিক আর্থিক পরিকল্পনার গাইড ড. শুভঙ্কর দাশগুপ্তের ‘দ্য স্মার্ট মানি ব্লুপ্রিন্ট’

সরকারি হাসপাতালে সফল অগ্ন্যাশয়ের ক্যানসারের জটিল অপারেশন

স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের সুখবর, ধর্মঘটের তিনদিন এটিম থেকে টাকা তুললে চার্জ দিতে হবে না

পাকড়াও কুখ্যাত লেডি ডন পার্বতী, দিল্লিতে গড়ে তুলেছিল মাদক ব্যবসার সাম্রাজ্য

টলিউডে ফের শোকের ছায়া, মাকে হারালেন সঙ্গীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত

জ্ঞানেশ কুমারকে পদ্মবিভূষণ দেওয়ার পক্ষে সওয়াল করলেন শমীক ভট্টাচার্য

নিউইয়র্কে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অস্কারজয়ী অভিনেত্রী

সাঁড়াশি চাপে জ্ঞানেশ, এবার মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের

যাদবপুর কাণ্ডের জের, শমীকের টিম থেকে ছাঁটা হল শর্বরীকে, ঠাঁই পেলেন লকেট-সৌমিত্র

দক্ষিণের দফারফা করে এবার উত্তরবঙ্গ ভাসাবে নিম্নচাপ, জারি সতর্কতা

এশিয়ান গেমসে অঘটন, আফগানিস্তানকে হারিয়ে দিল নেপাল