‘সেক্সটিং’ কেলেঙ্কারি প্রকাশ্যে আসায় ভীষণ বিরক্ত পেইনের স্ত্রী

বিষয়টি একেবারেই সহজে মেনে নিতে পারছেন না পেইনের স্ত্রী বনি ম্যাগিস।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: আচমকাই বড়সড় বিপদে পড়ে যায় অস্ট্রেলিয়ার টেস্ট দলের অধিনায়ক টিম পেইন। দিন তিনেক আগেই প্রকাশ্যে এসেছে বছর চারেক আগে তাঁর করা কুকাজের কথা। যেই কারণে নিজের দোষ স্বীকার করে নিয়ে জাতীয় দলের অধিনায়কত্ব ছাড়ার কথাও ঘোষণা করে দিয়েছেন তিনি। কিন্তু বিষয়টি একেবারেই সহজভাবে নিতে পারছেন না পেইনের স্ত্রী বনি ম্যাগিস। এত পুরানো একটা ঘটনা হঠাৎ প্রকাশ্যে আসায় বেশ বিরক্ত তিনি। বিশেষ করে সংবাদ মাধ্যমগুলির ওপর বেজায় চটেছেন পেইন পত্নী।

একটি সাক্ষাতকারে বনি জানান, ‘পেইনের এই খারাপ কাজ জানাজানির পর মনোমালিন্য হলেও ঝামেলা মিটিয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসি। কিন্তু আচমকা এই ঘটনাটি নিয়ে ফের টানা-টানি শুরু হয়েছে। আর কিছু-কিছু সংবাদ মাধ্যম এটা নিয়ে এত পরিমান প্রচার চালাচ্ছে, যেটা সত্যিই খুব হতাশাজনক লাগছে। এইভাবে একটা পুরানো জিনিস নিয়ে এমন করা মোটেও ঠিক নয়। এটা খুবই খারাপ দিক’।

প্রায় পাঁচবছর আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন পেইন ও বনি। বর্তমানে তাদের দুই সন্তানও রয়েছে।

উল্লেখ্য, ২০১৭ সালে দলের এক মহিলা কর্মীকে অশ্লীল কিছু মেসেজ পাঠান পেইন। যার সবকটিই ছিল যৌনতা বিষয়ক।    

কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের

iQOO থেকে OnePlus Nord, জেনে নিন কোন ফোনে কত ডিসকাউন্ট মিলছে অ্যামাজনে?

ভারতের শেষ প্রান্তে স্বর্গ! ঘুরে আসুন হিমালয়ের লেহ-লাদাখ

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

জরায়ু ক্যান্সারের এই ৬ লক্ষণকে হালকাভাবে নেবেন না, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মাইগ্রেন নাকি ব্রেন টিউমার? মাথাব্যথার পার্থক্য বোঝার দাওয়াই বাতলালেন স্নায়ুরোগ বিশেষজ্ঞ

ফ্যাশন শিল্পে বিশেষ অবদান, জানেন ভারতের ‘ডেনিম ক্যাপিটাল’ কোন শহর?

মৃত মানুষের জুতো ব্যবহার করা উচিত? কী ক্ষতি হতে পারে জানুন…