জেলে বরিস বেকারকে খুনের ছক?

বরিস বেকার ছিলেন হান্টারকম্ব জেলে

Share:

আন্তর্জাতিক ডেস্ক: জেলে থাকাকালীন এক বন্দি তাঁকে খুন করার পরিকল্পনা করেছিল। এমনই বিস্ফোরক বয়ান দিয়েছেন প্রাক্তন টেনিস তারকা বরিস বেকার। বরিস বেকারের বয়ান অনুযায়ী, জন নামে এক বন্দি তাঁকে খুন করার চেষ্টা করে। প্রাক্তন এই টেনিস তারকা ছিলেন হান্টারকম্ব জেলে। কেন খুনের পরিকল্পনা, তারও ব্যাখ্যা দিয়েছেন বরিস বেকার। বলেছেন, জন তাঁকে জানায় যে জেলে কৃষ্ণাঙ্গদের সঙ্গে জার্মানদের বন্ধুত্ব সে একদম সহ্য করতে পারে না।

জেল থেকে ছাড়া পাওয়ার পর প্রাক্তন টেনিস তারকা সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলছিলেন। জেলে থাকার অভিজ্ঞতা কেমন, সেটাই তিনি সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে ভাগ করে নিচ্ছিলেন। সংবাদমাধ্যমের প্রতিনিধিদের বরিস বেকার বলেন, সে এবং জনকে জেলের একটা ঘরে রাখা হয়েছিল। বন্দিদের মধ্যে কয়েকজন কৃষ্ণাঙ্গও ছিল। জেলে থাকাকালীন কৃষ্ণাঙ্গ বন্দিদের সঙ্গে তাঁর (বরিসের) একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়। সেটা জন একেবারে পছন্দ করত না।

একদিন রাতে বরিসকে রীতিমতো ধমকাতে থাকে জন। হুমকি দিয়ে সে বরিসকে বলে, আগামীদিনে যে তাঁকে কোনও কৃষ্ণাঙ্গ বন্দির সঙ্গে কথা বলতে দেখা না যায়। একসময় জন বরিসের ওপর চড়াও হওয়ার চেষ্টা চালায়। বরিস বেকার ভয় পেয়ে চিৎকার করে উঠলে নিরাপত্তাকর্মীরা দৌড়ে চলে আসেন। বরিস এও জানিয়েছেন, পরে অবশ্য জন ভুল বুঝতে পারে। বরিসের কাছে ক্ষমাও চায়। বরিস  ক্ষমা করে দিয়েছেন। জড়িয়ে ধরেছিলেন বুকে।

আরও পড়ুন ‘বেকার’ বরিস জেলে পেলেন সায়েন্স টিচারের চাকরি

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

হোটেলে মেলেনি খাবার, শেষে রাস্তার ধারে মৃত কুকুরের মাংস খেলেন যুবক! চাঞ্চল্য ওড়িশায়

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

কুকুর কামড়ালে প্রথম ১৫ মিনিট কী করবেন? বিপদ এড়াতে দ্রুত মেনে চলুন এই নিয়মগুলি

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

রবিতে গঙ্গার ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ছটপুজোতেও

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক

ছটপুজোয় বন্ধ রাখতে হবে মাংসের দোকান, পুরসভার সিদ্ধান্তে শোরগোল রামপুরহাটে