চলে গেলেন বিশ্ব চ্যাম্পিয়ন রুশ দাবাড়ু বরিস স্পাস্কি

Share:

নিজস্ব প্রতিনিধি: দাবা’র দুনিয়ায় নক্ষত্র পতন। না ফেরার দেশে পাড়ি দিলেন বিখ্যাত রুশ দাবাড়ু বরিস স্পাস্কি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৮ বছর। স্পাস্কির মৃত্যুতে শোকপ্রকাশ করেছে রাশিয়ার দাবা ফেডারেশন। এক বিবৃতিতে সংস্থার তরফে বলা হয়েছে, ‘প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন বরিস স্পাস্কির মৃত্যু দেশের জন্য অপূরণীয় ক্ষতি।’ যদিও কবে এবং কীভাবে কিংবদন্তি রুশ দাবাড়ুর মৃত্যু হয়েছে তা জানানো হয়নি।

১৯৩৭ সালে জন্মগ্রহণ করেন বরিস স্পাস্কি। ছোটবেলা থেকেই দাবা খেলার উপরে বিশেষ আগ্রহ ছিল তাঁর। মাত্র ১৮ বছর বয়সেই গ্র্যান্ডমাস্টার হয়েছিলেন। ১৯ বছর বয়সে ক্যান্ডিডেটস প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। প্রথমবারই ক্যান্ডিডেটসে চমকে দিয়েছিলেন। গেরেস, কেলার এবং টালের মতো কিংবদন্তি দাবাড়ুদের হারিয়ে শোরগোল ফেলে দিয়েছিলেন। যদিও চ্যাম্পিয়ন হতে পারেননি। পরের বার অবশ্য দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটেছিল। চ্যাম্পিয়ন হয়েছিলেন। ১৯৬৯ সালে বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন। সোভিয়েত ইউনিয়নের হয়ে সাত বার এবং ফ্রান্সের হয়ে তিনবার দাবা অলিম্পিয়াডে অংশ নিয়েছিলেন।

তবে স্পাস্কি সংবাদমাধ্যমের শিরোনামে এসেছিলেন ১৯৭২ সালে। তখন সোভিয়েত ইউনিয়ন ও আমেরিকার মধ্যে ঠাণ্ডা লড়াই চলছিল। বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপে মার্কিন দাবাড়ু ও তৎকালীন এক নম্বর খেলোয়াড় ববি ফিশারের মুখোমুখি হয়েছিলেন। যদিও ওই প্রতিযোগিতায় ১২.৫-৮.৫ পয়েন্টে ফিশারের কাছে হার মানতে হয়েছিল স্পাস্কিকে। দু্’জনের লড়াই ঘিরে আড়াআড়িভাবে বিভাজিত হয়ে গিয়েছিল দাবার দুনিয়া। ফিশার ও স্পাস্কির লড়াই নিয়ে ‘কুইন্স গ্যাম্বিট’ উপন্যাস লিখেছিলেন ওয়াল্টার টেভিস। পরে তা নিয়ে সিরিজও তৈরি হয়েছিল।

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

সন্তানের সামনেই স্ত্রীর গলার নলি কেটে খুন করল পাষণ্ড স্বামী

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

পাকা কলা ফেলে না দিয়ে বানান সুস্বাদু মুচমুচে বড়া, রইল সহজ রেসিপি

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা

ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

মাইক্রোসফটের পর বিশ্বজুড়ে ব্যাহত অ্যাপলের পরিষেবা

 নৃশংস! ব্যবসায়ীর হাত-পা বেঁধে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ সহকর্মীদের বিরুদ্ধে 

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?