এই মুহূর্তে

ইতিহাস গড়ার সামনে দাঁড়িয়ে রয়েছেন ব্রাভো, জেনে নিন কী

নিজস্ব প্রতিনিধি: দেখতে-দেখতে ১৫তম বর্ষে পা দিয়ে দিয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ তথা আইপিএল। সেই ২০০৮ সালে যাত্রা শুরু করেছিল জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি টি-২০ লিগটি। যত বয়স বেড়েছে ততই যেন জনপ্রিয়তা বেড়েছে এই ভারতীয় ঘরোয়া ক্রিকেট লিগের। সেই সঙ্গে আইপিএলের মঞ্চে ক্রিকেটপ্রেমীরা দেখেছে একের পর এক রেকর্ড। আর সেই রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়তেও দেখেছে ক্রিকেটমহল। এমনই এক রেকর্ড ভাঙার মুখে দাঁড়িয়ে রয়েছেন চেন্নাই সুপার কিংসের ক্রিকেটার ডোয়েন ব্রাভো। বৃহস্পতিবার রাতে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে একটি উইকেট নিতে পারলেই ইতিহাসের পাতায় নাম লিখিয়ে ফেলবেন এই ক্যারিবিয়ান অলরাউন্ডার। 

বর্তমানে আইপিএলে সর্বাধিক উইকেট শিকারীর তালিকায় এই মুহূর্তে যুগ্মভাবে রয়েছেন শ্রীলঙ্কার পেসার লসিথ মলিঙ্গা এবং ওয়েস্ট ইন্ডিজের ব্রাভো। কিন্তু মালিঙ্গা অনেকদিন আগেই সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়ে নিয়েছেন। তাই ব্রাভোর সামনে রয়েছে তাঁকে টপকে উইকেট আইপিএলের শিকারীদের সিংহাসনের দখল নিয়ে নেওয়ার। যেটা বলতে গেলে এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। 

এই তালিকায় রয়েছেন আরও তিন বোলার। তাঁরা হলেন অমিত মিশ্র (১৬৬টি উইকেট), পীযূষ চাওলা (১৫৭টি উইকেট) এবং হরভজন সিং (১৫০টি উইকেট)।

Published by:

Share Link:

More Releted News:

একপেশে ম্যাচে লখনউকে দুরমুশ করে জয়ী বিরাটরা

বেঙ্গালুরুর বোলারদের আঁটোসাঁটো বোলিংয়ে ১৪৬ রানেই গুটিয়ে গেল লখনউ

মুম্বই শিবিরে দুঃসংবাদ! আগামী কয়েকটি ম্যাচ থেকে ছিটকে যেতে পারেন রোহিত শর্মা

বুমরাহ-অক্ষর-কুলদীপের প্রশংসায় পঞ্চমুখ তারকা পাক ক্রিকেটার 

IPL-এ সুযোগ না পাওয়া খেলোয়াড়রাই PSL-এ খেলেন, পিসিবির সমালোচনায় সরব পাক ক্রিকেটার

মাত্র ৩২ বছরে অবসর নিলেন অলিম্পিক জয়ী ব্যাডমিন্টন তারকা, আবেগঘন পোস্টে যা লিখলেন…

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ