বিতর্কের কেন্দ্রবিন্দুতে ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ, ‘লাল কার্ড’ দেখলেন রেফারি

ফের বিতর্কের জন্ম দিল ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ফের বিতর্কের জন্ম দিল ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ। আর সেই বিতর্কের জন্ম দিল ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকা রেফারি আন্দ্রেস কুনিহা। আর্জেন্টাইন ডিফেন্ডার ওটামেন্ডিকে হলুদ কার্ড না দেখিয়ে বড়সড় মাশুল দিলেন তিনি। তাঁকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে। যদিও কুনিহা একা নন, নির্বাসনের তালিকায় নাম লিখিয়েছেন ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি এস্তেবান অস্তোহিচ।

একটি বিবৃতিতে কনমেবল রেফারি কমিশন জানিয়েছেন, ‘দু’জন রেফারি বড়সড় ভুল করেছে। যেটা কখনওই কাম্য নয়। একজন ফুটবলারকে এমন বাজেভাবে ফাউল করার জন্য অবশ্যই তাদের ব্যবস্থা নেওয়া উচিত ছিল’।

ম্যাচের ৩৪ মিনিটে ব্রাজিলের উইঙ্গার রাফিনিয়া বল নিয়ে ডি-বক্সে ঢুকে পড়েন। তাঁকে আটকাতে যান আর্জেন্টাইন ডিফেন্ডার ওটামেন্ডি। সেই সময় বল দখলের লড়াইতে ওটামেন্ডির কুনুই বেশ জোরে গিয়ে লাগে রাফিনিয়ার মুখে। তখনই তিনি মাটিতে পড়ে যান। আর ব্রাজিলিয়ান ফুটবলারের মুখ থেকে রক্ত ঝরতে থাকে। আর আঘত এতটাই গুরুতর ছিল যে তাঁর মুখে পাঁচটি সেলাই করতে হয়। স্পষ্ট বোঝা যায় যে লড়াই জেতার জন্যই খানিকটা এটা করে বসেন ওটামেন্ডি।  

কিন্তু রেফারির চোখের সামনে ঘটনাটি ঘটলেও একেবারেই কোনও পদক্ষেপ নেননি। ওটামেন্ডিকে কার্ড দেখানো তো দূরের কথা ফাউল টুকুও দেননি রেফারি আন্দ্রেস কুনিহা। এরপর তিনি ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির সাহায্য নেন। তবে সিদ্ধান্তের কোনওরকম বদল হয়নি।

আজ প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক

বক্স অফিসে দারুণ সাফল্য লাভ ‘রামায়ণ’ -এর, ২২ দিনে মোট আয় কত?

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

প্রয়াত জম্মু-কাশ্মীরের প্রাক্তন মন্ত্রী ও বর্তমান বিধায়ক পীরজাদা মহম্মদ সঈদ

শান্তিপুরের রাসে কেন রাজবেশে নগর পরিক্রমা করেন রাধা? জানুন রাইরাজার অজানা কাহিনি

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন

ভারতে লঞ্চ হল ৯৬০০ চিপসেটসহ Vivo X500 সিরিজ, জেনে নিন দাম ও ফিচার্স