শেষ মুহুর্তের গোলে চিলির বিরুদ্ধে কোনও মতে জয় ব্রাজিলের

হ্যাঁ, শেষ মুহূর্তে চিলিকে হারানোর জন্যে ব্রাজিলের উদ্ধারকর্তা হয়ে এলেন লুইস হেনরিক।

Share:

নিজস্ব প্রতিনিধি: শেষ মুহূর্তে জয়জয়কার। ৮৯ মিনিটে গোল করে ব্রাজিলকে জিতিয়ে দিলেন লুইস হেনরিক। শেষ ম্যাচের মতো এই ম্যাচেও ড্র করে পয়েন্ট খোয়ানো প্রায় নিশ্চিত ছিল ব্রাজিলের। আসলে কথায় আছে, যার উপর খোদ ভগবান সহায় আছে, সে শেষ মুহূর্তেও বাজিমাত করতে পারে। হ্যাঁ, শেষ মুহূর্তে চিলিকে হারানোর জন্যে ব্রাজিলের উদ্ধারকর্তা হয়ে এলেন লুইস হেনরিক। বদলি নামা এই উইঙ্গারের গোলে ম্যাচ শেষ হতে ১ মিনিট বাকি থাকতেই হাঁফ ছেড়ে বাঁচল ব্রাজিল, হেনরিকের শেষ মুহূর্তের গোলে লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাইয়ে চিলিকে ২-১ গোলে হারিয়ে বাজিমাত করল ব্রাজিল।

এটি এবারের লাতিন আমেরিকা অঞ্চলের দল হিসেবে বিশ্বকাপ বাছাইয়ের নবমতম ম্যাচের ব্রাজিলের পঞ্চম জয়। যার ফলে বিশ্বচ্যাম্পিয়নরা পয়েন্ট তালিকার চারে নিজেদেরকে তুলে আনল। গত মাসে প্যারাগুয়ের কাছে হেরে গিয়ে ব্রাজিল আজ সান্তিয়াগোয় ম্যাচের দ্বিতীয় মিনিটেই গোল হজম করেছিল। এদিন প্রথম গোল দেয় চিলি। ম্যাচের ১৪ মিনিটে আরেকটি গোলেরও সুযোগ তৈরি করেছিল চিলি। কিন্তু হার মানেনি ব্রাজিল। যদিও এ যাত্রায় দারিও ওসোরিও ব্রাজিলের দুই মিডফিল্ডার আন্দ্রে ও লুকাস পাকেতাকে ছাড়িয়ে ভেতরে ঢুকে গোল দেয়। বল এদেরসনের পোস্টের সামান্য বাইরে দিয়ে চলে যায়। তবে বিরতির আগমুহূর্তেই যেন প্রবল শক্তি পেয়ে যায় ব্রাজিল। চিলির বক্সে স্যাভিনিওর বাড়ানো বল থেকে হেডে জাল খুঁজে নেন নবাগতা ইগর জেসুস। যিনি আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমেছেন এই প্রথম। আর অভিষেকেই দলের সমতাসূচক গোল দিয়েছেন।মেসিও আর্জেন্টিনাকে দ্বিতীয়ার্ধে নেমে সপ্তম মিনিটেই চিলির জালে বল পাঠান রাফিনিয়া।

তবে আক্রমণ তৈরির সময়ে অফসাইড হওয়ায় সেটি বাতিল হয়ে যায়। শেষে ৮৯ মিনিটে ব্রাজিল বাজিমাত করেছে। গত মাসে আন্তর্জাতিক অভিষেক হওয়া হেনরিক গোলের ২২ মিনিট স্যাভিনিওর বদলি হিসেবে মাঠে নামেন।শেষ মুহূর্তের গোলে চিলিকে হারিয়ে লাতিন আমেরিকার চারে উঠে এসেছে ব্রাজিল। ব্রাজিল তাদের পরের ম্যাচটি খেলবে আগামী ১৫ অক্টোবর পেরুর বিপক্ষে, অন্যদিকে চিলির প্রতিপক্ষ কলম্বিয়া।

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্য়ে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?

আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখে রাজ্যের ৫০টি থানার আইসি বদল

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান