অবসরের পর চুরির দায়ের কাঠগড়ায় টেনিস তারকা

Share:

নিজস্ব প্রতিনিধি : টেনিসে ছেড়েছিলেন আগেই। এবার পুরনো দুষ্প্রাপ্য জিনিস চুরির অভিযোগ উঠল টেনিস তারকা ক্যামিলা জিওরগির বিরুদ্ধে। শুধু চুরির অভিযোগই নয়, ভাড়ার টাকা না মেটানোরও অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

ইটালির টাসকানির ক্যালেনজানো এলাকায় একটি ভাড়াবাড়িতে থাকতেন ৩২ বছর বয়সি ক্যামিলা। বর্তমানে ইটালি ছেড়ে মার্কিন যুক্তরাষ্ট্রে থাকেন এই টেনিস তারকা। ইটালি থেকে পালিয়ে গেলেও ক্যামিলার বাড়িওয়ালা একাধিক অভিযোগ এনেছেন। ক্যামিলার বিরুদ্ধে বাড়িওয়ালার অভিযোগ, টেনিস তারকা একাধিক আসবাব চুরি করেছেন। চুরি হওয়া আসবাবপত্রের মধ্যে রয়েছে পুরনো দিনের দুষ্প্রাপ্য একটি টেবিল। ক্যামিলার জন্য তাঁর কয়েক হাজার ইউরো ক্ষতি হয়েছে। পাশাপাশি বাড়িওয়ালা অভিযোগ, ক্যামিলার ৬ মাসের বাড়ি ভাড়ার টাকা মেটানো বাকি। টাকা না মিটিয়েই মার্কিন যুক্তরাষ্ট্রে পালিয়ে গিয়েছেন টেনিস তারকা।

ইতিমধ্যে ক্যামিলার তরফ থেকে তাঁর বাবা সার্জিও বাড়িওয়ালার সঙ্গে যোগাযোগ করেছেন। কিন্তু সার্জিও এখনও আশ্বাস দিতে পারেননি, কবে বকেয়া টাকা ফেরত পাবেন ওই বাড়িওয়ালা। এই প্রসঙ্গে ভুক্তভোগী বাড়িওয়ালা জানান, মানসিক অশান্তিতে ভুগছেন তিনি। বার বার আবেদন করা সত্বেও টাকা না পাওয়ায় এখন তিনি আশা ছেড়ে দিয়েছেন। উল্লেখ্য, গত মার্চ মাস থেকেই টেনিস কোর্টে দেখা যায়নি ক্যামিলাকে। নিজের অবসরের খবর সাংবাদিক সম্মেলন করে ঘোষণা করেননি তিনি। পরে ইনস্টাগ্রামে নিজের অবসর নেওয়ার খবর জানান তিনি।

বাংলাদেশের বিদেশ সচিব হচ্ছেন দিল্লিতে দায়িত্ব সামলানো সালাহউদ্দিন নোমান চৌধুরী

পিতৃপক্ষে পরিবারের কারও মৃত্যু কি অশুভ, নেমে আসে বিপদ? জানুন কি বলছে শাস্ত্র

রক্ত পরীক্ষায় খালি পেট রাখা জরুরি? নয়া গবেষণায় উঠে এল দারুণ তথ্য

পুজোর মধ্যে সুখবর, ১৭ অক্টোবর থেকে সুসময় ৩ রাশির জাতকদের

সৌদি আরবের জ্বালানি শোধনাগারে হুতিদের ড্রোন হামলায় প্রাণ গেল বাংলাদেশির

শিগগিরই বদলে যাচ্ছে রাজ্যের নাম, বড় ঘোষণা শমীকের

এক ধাক্কায় ২৮,০০০ থেকে ৯,০০০ ফুটে নেমে লন্ডন-শিকাগোগামী ব্রিটিশ এয়ারওয়েজ, থরহরিকম্প যাত্রীদের

নাকতলা উদয়নে পঞ্জিকার ইতিহাস, আলিপুর সর্বজনীনে রামায়ণের গল্প বলবেন শিল্পী অনির্বাণ

নন্দীগ্রাম ও রেজিনগরে ভোট অশান্তি রুখতে ৭১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন

গোঁসা ভুলে ‘ভাইপো’কে দলে গুরুত্বপূর্ণ পদ দিলেন পিসি, ভোটে ফায়দা তোলা যাবে?

তালিবানি বাংলাদেশ, মৌলবাদীদের হুমকিতে সুনামগঞ্জে স্থগিত মেয়েদের ফুটবল ম্যাচ

ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার তীব্র আপত্তি, চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ ফেরাচ্ছে না ICC

রণবীর কাপুরের ‘রামায়ণ’-এর সেটে ভয়াবহ অগ্নিকাণ্ড! ঝড়ের বেগে ভাইরাল ভিডিও

চিকিৎসার নামে ঝাড়ফুঁক, নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার ‘ওঝা’