পরিবারকে বাঁচাতে গিয়ে ডাকাতদের হাতে গুরুতর আহত হলেন ক্যানসেলো

ভয়াবহ ডাকাতির কবল থেকে প্রাণে বেঁচে গেলেন জোয়াও ক্যানসেলো।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ভয়াবহ ডাকাতির কবল থেকে প্রাণে বেঁচে গেলেন জোয়াও ক্যানসেলো। তবে ডাকাতদের হাতে গুরুতরভাবে আহত হয়েছেন ম্যান সিটির এই ফুটবলার। পরিবারের সদস্যদের বাঁচাতে গিয়েই বেধড়ক মারধর খেতে হয়েছে পর্তুগিজ লেফট ব্যাককে। আর সেই কথা নিজেই সবাইকে জানিয়েছেন তিনি।

ইনস্টাগ্রামে নিজে আহত অবস্থার একটি ছবি প্রকাশ করেছেন ক্যানসেলো। সেই সঙ্গে সিটির এই ডিফেন্ডার লেখেন, ‘দুর্ভাগ্যবশত, আমাকে চারজন ডাকাত আক্রমণ করেছিল। ওরা আমার পরিবারকেও আঘাত করতে চেয়েছে। আমি বাঁচাতে গেলে আমাকেও খুব বাজেভাবে আঘাত করেছে। তাই আমার মুখের অবস্থা এমন হয়ে গিয়েছে। ডাকাতরা বাড়ি থেকে সমস্ত গয়না নিয়ে পালিয়েছে’।

বর্তমানে ইংল্যান্ডের ক্লাব ম্যান সিটিতে খেলার দরুন ম্যাঞ্চেস্টারেই থাকেন ক্যানসেলো। সেখানে তাঁর সঙ্গে বান্ধবী ড্যানিয়েলা মাচোদা এবং ২ বছরের মেয়ে অ্যালিসিয়া থাকে। তবে জোয়াওয়ের পরিবারের কাও কোনও ক্ষতি হয়নি। কিন্তু পর্তুগিজ ফুটবলারের ডান চোখে গভীরভাবে ক্ষত হয়েছে।

এমন অবস্থায় ক্যানসেলোর পাশে রয়েছে বলে জানিয়েছে ম্যান সিটি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে খ্যাতনামা এই ক্লাবটির পক্ষ থেকে। পুলিশ ঘটনাটি নিয়ে তদন্ত করছে।   

ঋতব্রতদের হলফনামায় সই করছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

পড়ুয়ার আঁকা সরস্বতীর ছবি ছিঁড়ে বিতর্কে শিক্ষক, সাসপেন্ড করল মধ্যশিক্ষা পর্ষদ

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির