জকোভিচের হৃদয় ভেঙে প্রথম অস্ট্রেলিয়ান ওপেন জিতলেন আলকারাজ

শেষ রক্ষা হল না! ২৫ তম গ্র্যান্ড স্ল্যাম জয় অধরা নোভাক জকোভিচের। কার্লোস আলকারাজের দাপটে অস্ট্রেলিয়া ওপেন জেতার স্বপ্ন বিফলে গেল তাঁর।

Share:

নিজস্ব প্রতিনিধি: শেষ রক্ষা হল না! ২৫ তম গ্র্যান্ড স্ল্যাম জয় অধরা নোভাক জকোভিচের। কার্লোস আলকারাজের দাপটে অস্ট্রেলিয়া ওপেন জেতার স্বপ্ন বিফলে গেল তাঁর। কেরিয়ারে প্রথম গ্র্যান্ড স্ল্যাম জিতে কনিষ্ঠতম গ্র্যান্ড স্ল্যাম উইনার হলেন কার্লোস আলকারাজ। যদিও ম্যাচের আগে পুরোদমে আত্মবিশ্বাসী হয়ে জকোভিচ বলেছিলেন যে, এই মূহুর্তে আলকারাজ ভাল খেললেও তিনি আত্মসমর্পণ করবেন না। শেষ পয়েন্ট পর্যন্ত লড়ভেন। কিন্তু তাঁর আশা মুহূর্তেই হতাশায় পরিণত হল। ২৫ তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের আশা অসম্পূর্ণ রয়ে গেল। হয়তো ৪৮ ঘণ্টার মধ্যে ইয়ানিক সিনার ও কার্লোস আলকারাজের বিরুদ্ধে খেলার ধকল সামলাতে পারলেন না তিনি।

রবিবার (১ ফেব্রুয়ারি) রড লেভার এরিনায় ৩ ঘণ্টা ০২ মিনিটে চার সেটের লড়াইয়ে (২-৬, ৬-২, ৬-৩, ৭-৫) ২৪ তম গ্র্যান্ড স্ল্যাম জয়ী জোকোভিচকে হারিয়ে প্রথম অস্ট্রেলিয়ান ওপেন হলেন আলকারাজ। মাত্র ২২ বছর ২৭২ দিন বয়সে চারটি গ্র্যান্ড স্ল্যাম জিতলেন তিনি। ২০২৩ সালে US ওপেনে শেষ গ্র্যান্ড স্ল্যাম জিতেছিলেন জোকোভিচ। পরের দু’বছরে আটটি গ্র্যান্ড স্ল্যাম খেললেও কখনও সেমিফাইনাল, কখনও কোয়ার্টার ফাইনাল এবং কখনও তৃতীয় রাউন্ড থেকেই বিদায় নেন তিনি। ২০২৪ সালে ফাইনালে উঠলেও আলকারাজের কাছে হারতে হয়েছিল তাঁকে। এ বারও সেই আলকারাজের কাছেই হারতে হল জকোভিচকে।

এদিকে গত বার ফরাসি ওপেন ও ইউএস ওপেন জিতেছিলেন আলকারাজ। এই নিয়ে ২২ বছর বয়সে সপ্তম গ্র্যান্ড স্ল্যাম জিতলেন আলকারাজ। এত অল্প বয়সে এত গ্র্যান্ড স্ল্যাম আর কেউ জেতেননি। যদিও গত ম্যাচে ৪ ঘণ্টা ৯ মিনিটের লড়াইয়ে সিনারকে হারিয়েছিলেন জোকোভিচ। ওদিকে আলকারাজ সমস্যায় পড়েন চতুর্থ গেমে। দু’টি আনফোর্সড এরর করে নিজের সার্ভিস খোয়ান তিনি। অষ্টম গেমেও সার্বিয়ার জোকোভিচের সামনে অসহায় দেখাচ্ছি লেন স্পেনের আলকারাজকে। কেননা গায়ের জোরে খেলতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছিলেন তিনি। তবে দ্বিতীয় বার সার্ভিস হারিয়ে সেট হারেন আলকারাজ। আর ফাইনালে এগিয়ে যান জোকোভিচ। তবে আলকারাজ যে হেরে যাওয়ার পাত্র নন, তা দ্বিতীয় সেটেই বুঝিয়ে দিয়েছেন তিনি। দ্বিতীয় সেটের তৃতীয় গেমে জোকোভিচের সার্ভিস ভাঙেন তিনি। আসলে ছন্দ ফিরলে তাঁকে আটকানো কঠিন। রড লেভার এরিনায় সেটাই দেখলেন জোকোভিচ। সপ্তম গেমে আবার জোকোভিচের সার্ভিস ভাঙেন তিনি। তাতেই আলকারাজের জয় নিশ্চিত হয়ে যায়। অষ্টম গেমে নিজের সার্ভিস ধরে রেখে ৬-২ জয়ে এনে দেন তিনি। তৃতীয় সেটের পঞ্চম গেমে জোকোভিচ এনার্জি হারিয়ে ফেলেছিলেন। পর পর দু’টি আনফোর্সড এরর করে সার্ভিস খোয়ান তিনি। আর নবম গেমে পর পর তিনটি পয়েন্ট অর্জন করে গ্র্যান্ড স্ল্যাম জয়ী হন তিনি। এদিন চতুর্থ সেটের দ্বিতীয় গেম চলেছে ১৩ মিনিট ধরে। তবে মরিয়া হয়ে লড়েছেন জোকোভিচ। নবম গেমে আলকারাজের সার্ভিস ভাঙার সুযোগ ছিল তাঁর কাছে, তা কাজে লাগাতে পারেননি তিনি। দ্বাদশ গেমে ম্যাচ বাঁচানোর জন্য সার্ভিস করছিলেন জোকোভিচ। কিন্তু সেই আশা পণ্ড হল তাঁর।

ক্যামাক স্ট্রিট কাণ্ডে কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেলেন অভিষেক

১০ নয় ১২টি দল নিয়ে শুরু হবে ২০২৮ সালের IPL, বড় পরিকল্পনা BCCI-এর

ঝটপট রান্নায় সেরা স্বাদ! বানান চিনাবাদাম বাটা দিয়ে আলু ঝিঙের তরকারি

স্থান পরিবর্তনে বদলাল বামা কালীর নৃত্যের চেনা ছবি!

টালা ট্যাঙ্কের সমস্যা মেটাতে তৎপর পুরসভা, কী ব্যবস্থা নেওয়া হল?

আইপিএলে হার্দিক-আর্শদীপের অদলবদল নিশ্চিত, তারকা পেসারের বাবা দিলেন বড় তথ্য

স্বাদে নতুনত্ব! ঘরোয়া উপকরণে বানিয়ে ফেলুন বাঁধাকপির চিকেন মোমো

হামলার আশঙ্কা! বলিউডের তারকাদের ‘অতিরিক্ত ভিড় এড়িয়ে চলার পরামর্শ’ মুম্বই পুলিশের

‘বুদ্ধবাবু ভাল হলেও, তাঁর দল খারাপ,’ নন্দীগ্রামে বললেন শুভেন্দু

বৃষ্টিতে পণ্ড ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ, ২-০ ব্যবধানে এগিয়ে গিলরা

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

ফিলিপিন্সে ভয়াবহ দুর্ঘটনা! ৬ বিদেশি নাগরিককে নিয়ে ভেঙে পড়ল বিমান, তারপর… 

বিষ্ণুপুর ঘরানার কিংবদন্তি সেতারশিল্পী পণ্ডিত মণিলাল নাগ প্রয়াত, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

৫০০ টাকা ধার না দেওয়ায় ৭৫ বছরের বৃদ্ধাকে খুন! সোনার দাঁত উপড়ে নিলেন প্রতিবেশী